You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৩

in আমার বাংলা ব্লগlast year

বন্ধু আমার বুকের মাঝে,
দহনের লাল ফুল ফোটে।
নদীর ঢেউয়ে স্মৃতির বাঁশি,
ছায়া হয়ে ঘুমিয়ে থাকে।
পাহাড় গলা স্তব্ধ শ্বাসে,
বির্সজনের ব্যথা বয়ে।

বন্ধু আমার বুকের মাঝে,
কৃষ্ণচূড়া কষ্ট ফোটে,
পাখির মতো উড়াল ডানা?
দিনের শেষে লুটিয়ে পরা।
নীল কষ্টের বরফ গলে,
বিসর্জনের ব্যাথা বাড়ে।
বন্ধু আমার বুকের মাঝে,
মেহেদী রঙা আবীর ঝরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38