আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪৪|| শেয়ার করো তোমার করা প্রাকৃতিক সৌন্দর্যের অংকন
হ্যাল্লো বন্ধুরা
উপকরণ:
- সাদা কাগজ
- রঙ
- তুলি
- পেন্সিল
প্রস্তুতি প্রক্রিয়া:
প্রথমেই আমি পেন্সিল দিয়ে হালকা করে একটি ঘর আর তার পেছনে দূরের সবুজ প্রকৃতির অবয়ব এঁকে নিয়েছি। এরপর রংতুলির সাহায্যে আকাশ টা, বাড়ি এবং তার সামনের উঠোনটাও রঙ করে নিয়েছি।
এরপর দূরের সবুজ প্রকৃতির অংশটুকু সবুজ রঙ করে নিয়েছি। তারপর বাকি আকাশটুকুও নীল আর সাদার মিশেলে রঙ করেছি। এবারে, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটাও নীল রঙ দিয়ে ভরাট করে নিয়েছি।
এবারে বাড়ির পেছনে গাছ এঁকেছি। নদীর পাড়েও কিছু গাছ একে নিয়েছি। আকাশে মেঘের সাথে পাখি এঁকেছি। দূরের কিছু তালগাছও দেখা যাচ্ছে.... আর নদীর পাড়ে একটা বড় গাছ থাকবে না, তা কি হয়? তাই নদীর পাড়ে একটা বড়গাছ ও এঁকেছি।
এবারে চেষ্টা করেছি কিছু ডিটেইলস এড করতে, যেমন গাছের ছায়া এঁকেছি। পাড়ের কিছু ঘাস বুঝতে চেষ্টা করেছি। সব শেষে নিজের সিগনেচার দিয়ে অংকনটি সম্পূর্ণ শেষ করেছি।
ফাইনাল লুক:
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।

গ্রামীন পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনেক সুন্দর একটি থিম প্রস্তুত করেছেন দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে গ্রামের ঘর পাহাড় পাশ দিয়ে বয়ে চলা নদী এবং কালার কম্বিনেশন অসাধারণ ভাবে ফুটেছে।
আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত যে প্রতিযোগিতা গুলো আয়োজন করে থাকে তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।যে কাজগুলো নিয়ে আগে কখনো বসা হতো না সেগুলো করার চেষ্টা করে থাকি আমি মনে করি এই প্রতিযোগিতা গুলো সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পুরস্কার পাওয়া বা না পাওয়া সেটা মুখ্য বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল বিষয়।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাই।অনেকদিন পর হলেও খুবই সুন্দর করে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য গুলো তুলে ধরেছো যা দেখতে খুবই চমৎকার হয়েছে।অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।অনেক অনেক শুভকামনা রইলো।❤️
প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের অংকন করেছেন আপনি। প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে । আপনার অংকন করা প্রাকৃতিক দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি অংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন আপনি। যেখানে গাছের দৃশ্য ঘরের দৃশ্য বিদ্যমান। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা চেষ্টা করেছেন চিত্রটি।
ধন্যবাদ সুমন ভাই এভাবে উৎসাহিত করার জন্য।
প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যের অংকন করেছেন। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ঘরের পাশে নদী এবং গাছপালা খুব সুন্দর করে অঙ্কন করেছেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।