"আমার বাংলা ব্লগ" এর ৩য় জন্মদিন উৎযাপন

in আমার বাংলা ব্লগ2 years ago

|| আজ ১২ জুন, ২০২৪। রোজ: বুধবার ||

হ্যাল্লো বন্ধুরা

সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণ ভীষণ ভালো আছি! আমার বিশ্বাস, আমাদের এই প্রিয় কমিউনিটির সকলের মনেই বিশেষ উৎসবের হাওয়া বইছে! হাজার হোক আমাদের প্রিয় কমিউনিটির ৩য় বর্ষপূর্তি বলে কথা !! আমি একটু বেশি এক্সাইটেড, কারণ এটিই আমার জন্য প্রথম বর্ষপূর্তির আয়োজন।


আমার বাংলা ব্লগ এ আমার জার্নিটা এক বছর এর কাছাকাছি মাত্র। আর কতেকটা দিন পরেই এক বছর পূর্ণ হবে। তবে এই এক বছরে " আমার বাংলা ব্লগ " থেকে আমি অনেক অনেক অনেক কিছুই পেয়েছি। যা আসলে বলে শেষ করা যাবে না! আমি ব্যক্তিগত ভাবে যদিও বেশ আপ্স & ডাউনস এর ভেতর দিয়ে যাচ্ছি অনেকদিন যাবৎ ই। তবে "আমার বাংলা ব্লগ " এর বর্ষপূর্তি উপলক্ষে আমার মনেও ভীষণ আনন্দ কাজ করছিলো! তাই আমি আমার জায়গা থেকে নিজের মতন করেই চেষ্টা করেছি দিনটিকে সেলিব্রেট করার জন্য।


জন্মদিন এর সেলিব্রেশন কি কেক ছাড়া চলে? তাই শুরুতেই দোকানে গিয়ে একটা কেক কিনে নিলাম। বাঙালির সেলিব্রেশনের সাথে খাওয়া দাওয়া আসলে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে! খাওয়া দাওয়া ছাড়া আমাদের কোন সেলিব্রেশন ই জমে না!! তাই গতকাল নিজে নিজেকে ইচ্ছে মতোন ট্রীট দিয়েছি! কেক তো কিনেইছি, সাথে নিজের পছন্দের চিকেন স্যান্ডুইচ কিনে নিয়েছি পিউরো থেকে। পরে ফেরার পথে ফুসকা দেখে সেটাও খেতে ইচ্ছে করলো। মনকে আর শাসন করলাম না! পরে ফুসকাও প্যাকেট করে কিনে নিলাম। বাহিরে এত গরম ছিলো তাই বাহিরে বসে খেতে ইচ্ছে হচ্ছিলো না।




বাসায় এসেই প্রথমেই ফ্রেশ হয়ে ফুসকা টা সাবাড় করে দিলাম। আর স্যান্ডুইচ এবং কেক রেখে দিলাম। কেক টা ভার্চুয়ালি কেক কাটার সময় ই কাটবো বলে ঠিক করলাম! ওদিকে অপেক্ষা তো আর শেষ ই হয় না যেন! কখন ৯ টা বাজবে! কখন অনুষ্ঠান শুরু হবে! অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে কাংখিত সময় চলেই এলো! ডিস্কোর্ড সার্ভারে সকলে একসাথে যুক্ত হলাম। খুশী যেন আর তখন ধরে না! যেহেতু এবারের ফিচার্ড ভিডিও তে আমি কণ্ঠ দিয়েছি, সকলের কাছে কেমন লাগবে, সেটি জানার ভীষণ আগ্রহ কাজ করছিলো! ফিচার্ড ভিডিও টি সকলেই বেশ পছন্দ করেছেন, এটি আমার কাছেও ভীষণ ভালো লাগার এক অনুভূতি। অনেকেই সাথে সাথেই জানিয়েছেন, অনেকে আজকেও জানিয়েছেন। এই ফিচার্ড ভিডিও তে কণ্ঠ দেয়ার জন্য আমাকে সিলেক্ট করাটাও আমার জন্য ভীষণ সম্মানের!! আমি এডমিন & মডারেটর প্যানেলের কাছে কৃতজ্ঞ। 🙏


এরপর ভার্চুয়াল কেক কাটার মুহূর্তে আমিও কেক কাটি। দারুণ উপোভোগ করেছি পুরোটা সময় জুড়েই! বাকি সকলের অনুভূতির সাথেই যেন নিজের অনুভূতি গুলো একাকার হয়ে যাচ্ছিলো! কেউ যেন কারো থেকে আলাদা কিছু নই! আর কুইজ সেগমেন্ট, এয়ার ড্রপের সময়গুলোও ভীষণ আনন্দ করেছি! নুসুরা আপুর মজার একটি কুইজে বিজয়ী ও হয়েছি! সব মিলিয়েই দারুণ ইঞ্জয় করেছি! কীভাবে কত তাড়াতাড়ি যে ঘড়ির কাটা ১২ টা পার হয়ে গেছে, যেন টেরই পাই নি! আশা করছি বাকি দুই দিনের অনুষ্ঠান ও এভাবেই আনন্দের সাথে কাটাবো আমরা সকলে মিলে! পরিশেষে আবারো আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আমি আমার বাংলা ব্লগ এর উত্তোরোত্তর সাফল্য কামনা করি । আমার বাংলা ব্লগ দীর্ঘজীবী হোক।

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি অনুভূতিমূলক পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় জন্মদিন আমরা ইতিমধ্যেই একদিন অতিবাহিত করেছি সত্যি বেশ দারুন কাটিয়েছিলাম আমরা গতকাল। আপনি নিজে কেকে কেটেছেন যেনে বেশ ভালো লাগলো। কালকে কুইজ প্রতিযোগিতার সময় আপনি মজার কুইজের উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন সত্যি এটা বেশ দারুন ব্যাপার। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আশা করছি এভাবেই বাকি দুই দিনের অনুষ্ঠান ও অনেক অনেক মজা নিয়ে উপোভোগ করবো! 😍

 2 years ago 

আপনি আমার বাংলা ব্লগ" এর ৩য় জন্মদিন উৎযাপন উপলক্ষে কেক কেটেছিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার কমিউনিটির প্রতি ভালোবাসা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। কমিউনিটির জন্মদিন উপলক্ষে বাজার থেকে কেক কিনে নিয়ে এসেছিলেন এবং ভার্চুয়াল ভাবে কেক টি কেটেছেন।

 2 years ago 

ভার্চুয়াল ভাবে যখন কেক কাটা অনুষ্ঠান হচ্ছিলো, আমিও তখন কেক কেটে সেলিব্রেশন করেছি ভাই!

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার আজকের এই সুন্দর পোস্ট তৈরি করতে দেখে। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি আপনার সুন্দর ভালোবাসা এবং অনুভূতি পড়ে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করেছেন এই জন্মদিন উপলক্ষে।

 2 years ago 

আপনার দারুণ মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। সত্যি কালকের দিনটা অনেক আনন্দ করেছি । সবাই যখন ভার্চুয়াল কেক কাটছিল আপনি তখন কেক কেটেছেন জেনে খুবই ভালো লাগলো। তাছাড়াও আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল গান ,কবিতা এবং সবার উপস্থাপনা। তবে কুইজ প্রতিযোগিতায় আপনি অনেক সুন্দর ভাবে উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছিলেন দেখেছিলাম আমি। সত্যি কালকে রাতটা কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না কখন বারোটা পার হয়ে গেছে। আশা করছি আজকের দিনটাও অনেক ভালো হবে।

 2 years ago 

আশা করছি শেষ দিনটাও আমরা সুন্দর ভাবে উপভোগ করবো! তাছাড়া শেষ এর দিনে সকল প্রতিযোগিতার ও রেজাল্ট ঘোষণা করা হবে! সেই মজা হবে!

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর ভাবে উদযাপন করেছেন দিনটা। নিজেকে নিজেই ট্রিট দিয়েছেন তাহলে। বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। কেকটা খুবই সুন্দর হয়েছে আপু। আপনার কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ইচ্ছেমতোন খাওয়া দাওয়া করেছি আপু। এবং সবগুলোই বেশ মজা ছিলো! সব মিলিয়ে দিনটি বেশ ভালো কেটেছে।

 2 years ago 

বাহ আপনি তো দেখছি আপু এবিবির জন্মদিন পালন করলেন। আপনার এত সুন্দর কেক ডেকোরেশন দেখে বেশ ভালো লাগলো। আপনি আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জন্মদিন পালন করলেন আর অনেক খাওয়া-দাওয়া করলেন। আপনার খাওয়া দাওয়া দেখে তো আমার চলে যেতে ইচ্ছা করতেছে আপু। অনেক ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে।

 2 years ago 

ইচ্ছেমতো খাওয়া দাওয়া করেছি আপু। টক-ঝাল-মিষ্টি সব ই 😅😋

 2 years ago 

আমাদের প্রিয় কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটা কেক এনেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আমাদের এই কমিউনিটি টাকে আমরা সকলেই অনেক ভালবাসি আর সেজন্যই তো প্রতিনিয়ত এখানে লেগেই রয়েছি। এই কমিউনিটি টা যেন এখন আমাদের সকলের পরিবার হয়ে গিয়েছে।

 2 years ago 

সঠিক কথা বলেছেন ভাই। এটা আসলেই একটা দারুণ পরিবার হয়ে উঠেছে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ থেকে আমিও অনেক কিছু পেয়েছি আপু। এটা কী ঠিক আপু কেকে কেটে একা একা খেলেন। শুধু কী কেক স‍্যান্ডুউইচ এবং ফুসকাও ছিল। বেশ ভালো লাগল দেখে আপনি ব‍্যক্তিগত ভাবে কেকে কেটে আমার বাংলা ব্লগ এর জন্মদিন পালন করেছেন আপু। কেক টা বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

কেকটা খেতেও বেশ মজার ছিল ভাই 😋

 2 years ago (edited)

জন্মদিন কি কেক ছাড়া সেলিব্রেট হয় নাকি ভাই! আর সত্যিই পুরোটা কেক একাই খেয়েছি। আপনাদের জামাইবাবুকেও দেই নি ভাগ! 🤦‍♀️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38