লীফ আর্ট: কাঁঠাল পাতায় মা ও শিশু
হ্যাল্লো বন্ধুরা
উপকরণ
- কাঁঠাল পাতা
- এন্টিকাটার
- কলম
ধাপ-১
প্রথমে কলমের সাহায্যে কাঁঠাল পাতার উপর আমি আমার আর্টটি অর্থাৎ মা ও শিশুর একটি অবয়ব এঁকে নিবো।
ধাপ-২
এবারে এন্টি কাটারের সাহায্যে সাবধানতার সাথে ধীরে ধীরে একটা একটা করে পার্ট কেটে নিবো...
ধাপ-৩
এভাবে ধীরে ধীরে একই ভাবে প্রতিটি অংশ সাবধানে কেটে নিবো। শিরাগুলোকে কাটা যাবে না। শুধু পাতার অংশ টুকু কাটতে হবে। আমি প্রথমে মা এর মুখ, হাত এর অংশ গুলো কেটে নিয়েছি, তারপর শিশুর অংশগুলোকে কেটে নিয়েছি। এভাবে একে একে মা ও শিশুর প্রতিটি অংশ কেটে নিবো।
ফাইনাল লুক
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর কমবেশি সবাই আমরা নতুন নতুন কিছু জিনিস শিখেছি। আপনার কাঁঠাল পাতায় বুদ্ধদেব এর আর্ট পোস্ট টি দেখেছিলাম। বেশ ভালো ছিল। আজকের আর্ট টিও দারুন হয়েছে। খুব ভালো লাগছে আর্ট টি দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লীফ আর্ট শেয়ার করার জন্য।
বেশ অনেকদিন হয়েছে বুদ্ধ দেব এর আর্টটি শেয়ার করার। এত দিন পরেও আপনার মনে আছে জেনে ভীষণ ভালো লাগলো মিম আপু। আসলেই তাই, এই প্লাটফর্মে এসে অনেক কিছু নতুন নতুন শেখা বা ট্রায় করা হচ্ছে- এটি প্রায় সবার জন্যই সত্য।
পাতা কেটে কোন কিছু তৈরি করা আমার কাছে খুবই কঠিন মনে হয়। যদিও এর আগে আপনার বুদ্ধদেবের পোস্টটি দেখা হয়নি। কিন্তু আজকে আপনার মা এবং শিশুর আকৃতি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে শিশুটিকে একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। এটি তৈরি করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছে। অনেক নিখুঁতভাবে কেটেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।
জি আপু। নিখুঁত ভাবে কাটতে হয়, নইলে একটুতেই পাতা কেটে নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। পাতা তো বেশ নরমই, বেশি তেড়িবেড়ি করার সুযোগ দেয় না আর কি.... বেশ যত্ন নিয়ে করতে হয়। আপনাকে ধন্যবাদ আপু, এভাবে পাশে থাকার জন্য। ❤️
আপনাদের কাজের প্রশংসা অবশ্যই করতে হয়। আসলে মানুষের ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে তার কর্মে। ইউনিক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। কাঁঠাল পাতায় মা ও শিশুর দৃশ্যটি দেখতে দারুন লাগছে। আপনার পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে।
মানুষের ক্রিয়েটিভিটি অনেকাংশে লুকিয়ে থাকে তার ব্রেইনে। যা কিছু আমরা করি, তা মুলত প্রথম সৃষ্টি হয় আমাদের ব্রেইনে, তারপর আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ রাজু ভাই। উৎসাহিত করার জন্য। আপনাদের ভালো লাগলেই আমার পোষ্টের সার্থকতা 😍
প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভিন্ন রকম পোস্ট দেখতে সব সময়ই ভালো লাগে। কাঁঠাল পাতায় মা ও শিশু খুবই নিখুঁত ভাবে করেছেন। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। আপনি চেষ্টা করছেন ঠিক পেরেছেন। আপনার কাজের প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভিন্ন ভিন্ন ধরনের ক্রিয়েটিভ পোস্ট গুলো দেখতে আসলেই ভালো লাগে। এবং আমিও এই কাঁঠাল পাতায় আর্টের অনুপ্রেরণা এই কমিউনিটি থেকেই পেয়েছিলাম ভাই। আমার কাজ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো লিমন ভাই।
প্রথমে আমি মনে করেছিলাম মুস্তাফিজুর সুন্দর এভাবে অনেক পোস্ট শেয়ার করে থাকে কিন্তু পরবর্তীতে দেখলাম আপনি পাতার আর্ট করেছেন। এই কমিউনিটিতে এক একজনের দেখা দেখি অন্যরাও সৃজনশীল কাজকর্মে অংশগ্রহণ করতে পারছে এবং প্রতিভা তৈরি করে দেখাতে পারছে। এ দেখে কিন্তু আমার বেশ ভালই মনে হচ্ছে। এক একজনের ক্রিয়েটিভিটি উন্নতি হচ্ছে।
মোস্তাফিজুর ভাইয়ের শেয়ার করা এই ধরনের লীফ আর্ট গুলো দেখেই আমিও করার চেষ্টা করছি সুমন ভাই। এ ধরনের কাজগুলো করতে পেরে আমিও সত্যিই ভীষণ আনন্দিত। কারণ চেষ্টা না করলে হয়তো জানতে পারতাম না যে আমিও পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই।
এর আগের অংকন টা তেমন একটা দেখা হয়নি তবে এই অংকন টা দেখে সত্যিই অনেক বেশি ভালো লাগলো এবং আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। কাঁঠাল পাতার উপরেও যে এরকম লিফ আর্ট করা যায় সেটা জানা ছিল না। প্রথম অবস্থায় আপনার এই অংকন দেখে রীতিমতো অবাক হয়ে ভেবেছিলাম যে এটা কিভাবে তৈরি করেছেন পরে অবশ্য বুঝলাম যে কলম দিয়ে আগে আঁকিয়ে নিয়েছেন তারপরে সেটা কেটেছেন সত্যিই অসাধারণ ছিল। ধন্যবাদ ইউনিক ধরনের একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
কলম দিয়ে অবয়বটি পাতায় এঁকে নিয়েছি ঠিক ই, কিন্তু সেটার আগেও আমি একটি কাগজে এঁকে নিয়েছিলাম। তবেই বুঝতে পেরেছিলাম যে কীভাবে কোন কোন অংশ কাটলে আসলে আর্টটি ভালোভাবে ফুটে উঠবে... (এটা অবশ্য পেছনের গল্প, বিহাইন্ড দ্যা সীন)
লীফ আর্ট ব্যাপার টা দারুণ। এটা করার জন্য প্রতিভা এর দরকার আছে। বুদ্ধ দেব এর করা আর্টটা আমি মিস করে গেছি। কিন্তু আজকে আমি আপনার আর্টটা দেখে এককথায় অভিভূত। মা ও শিশুর লীফ আর্ট টা দারুণ করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপু।
আপনার ভালো লেগেছে, এতেই আমার কাজের সার্থকতা ভাই। আসলেই লীফ আর্টের ব্যাপারটা দারুণ! একটা প্রজেক্ট ভালোভাবে শেষ করে বেশ অনেকক্ষণ সেটার রেশ থেকে যায়।
পাতার মধ্যে আর্টগুলো করতে অনেক সময় লাগে৷ আর আপনি অনেক সুন্দরভাবে এই আর্টটি তৈরি করে ফেলেছেন এবং এই আর্ট তৈরি করতে অনেক কষ্ট করতে হয়৷ আর একবার যদি ভুল হয়ে যায় তাহলে পুরো আর্টই নষ্ট হয়ে যায়৷ আপনি যেভাবে এই পাতার মধ্যে মা এবং শিশুর একটি আর্ট তৈরি করে ফেলেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷
হ্যা বিজয় ভাই, একটু ভুলের জন্যই পুরো আর্টটিই নষ্ট হয়ে যায়। মানে পুরো শ্রমই পন্ড!