নতুন রঙ....

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী- সবাইকে আমার নমষ্কার/আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।


আমরা সবাই জানি যে আমার বাংলা ব্লগ এর এবারের প্রতিযোগিতা অংকন বিষয়ক।"শেয়ার করো তোমার আঁকা সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন" টাইটেল দেখেই বেশ ভালো লেগেছে। আসলে আর্ট করতাম ছোটবেলায়। স্কুলে থাকতে বেশ মজা করে অংকন করতাম, স্কুলের প্রতিযোগিতা গুলোয় অংশগ্রহণ ও করতাম, মাঝে মাঝে পুরষ্কার ও পেতাম। কলেজ-ভার্সিটিতেও আর্ট রিলেটেড জিনিসগুলো মোটামুটি ভালোই পারতাম। তবে তারপর তো আর চর্চা করা হয় নি। মাঝের এই গ্যাপটুকুতে হাত একেবারেই চলে গেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদানের পর আবারো একটু একটু করে অংকন শুরু করা হয়েছে, ইতিমধ্যে কয়েকটি ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এবার ভাবছিলাম রঙ দিয়েও নতুন করে শুরু করা যাক।



তো যেই ভাবা, সেই কাজ। আজকে অফিস থেকে ফেরার পথে টুক করে ঢুকে পড়লাম লাইব্রেরিতে। সেখানে গিয়ে বুঝতে পারছিলাম না যে কোন রঙ নিবো?পেন্সিল রঙ? জলরং?পেস্টেল রঙ নাকি এক্রেলিক রঙ?? কনফিউশান এ পরে পরে ওয়েল পেস্টেল কালার আর পোষ্টার কালার দুইটা কিনে ফেললাম। আবার সাথে রঙ করার জন্য দুটি ব্রাশ ও কিনলাম। কিন্তু নাসায় এসে দেখি যে পোষ্টার কালারের বক্সের ভেতর দুইটি ব্রাশ আগে থেকেই রয়েছে রঙ করার জন্য। সেটা আগে খেয়াল করলে হয়তো দুইটা ব্রাশ আরেকটু অন্য সাইজের নিতাম। অনেকবছর পর কিনলাম তো, ভুলেই গেছিলাম যে ব্রাশ থাকে ভেতরে।
রং কিনে বেশ খুশি খুশি মনে বাসায় ফিরলাম। অনেকদিন পর রঙ তুলি হাতে নিয়ে মনটা আসলেই খুব খুশি। এখন দেখা যাক, রং নিয়ে প্রাক্টিক্যালি বসার পর মন মেজাজ কেমন থাকে!! 🤭🙄

আজ এপর্যন্তই থাকলো। আর কথা বাড়াবো না।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্র্যাকটিস মানুষের কাজে পরিপূর্ণতা এনে দেয়। আশা করছি এবার থেকে রং তুলি নিয়ে নিয়মিতই বসবেন। যদিও মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে মেজাজ খারাপ হলে আর পেইন্টিং করতে পারি না। যাইহোক আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন মনিরা আপু। প্রাকটিস করতে করতে অনেক সময় অনেক কিছুতেই হাত চলে আসে। আবার প্রাকটিসের অভাবে যা আগে নিখুঁত ভাবে পারা যেত, সেটাতেও ভুল হয়ে যেতে পারে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাহলে তো আমরা আপনার এই রং পেন্সিল এবং রং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের দারুন চিত্র অংকন দেখতে পারবো। যেটা আপনার অনেক বড় ক্রিয়েটিভিটি এবং দক্ষতা যেহেতু আপনার আগে থেকেই চিত্র অংকনের অভিজ্ঞতা রয়েছে। আশা করি অনেক ভালো চিত্র অঙ্কন করতে পারবেন । সেটাই প্রত্যাশা করি অপেক্ষায় থাকলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ রিপন ভাই। 😇

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ আপনি তো অনেক সুন্দর অনেকগুলো রঙ কিনে ফেলেছেন। আমি অবশ্য কিনেছিলাম অ্যাক্রেলিক কালার। আপনার রঙ গুলো কেমন পরবর্তীতে অবশ্যই রিভিউ দিয়েন কিন্তু। আর আপনার আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আবেগে আর কনফিউশনে পরে কিনে ফেলেছি আপু 😂😂। অবশ্যই রঙ যখন কিনেছি, আর্ট পোষ্ট ও সামনে দেখতে পারবেন। সে যেমন ই হোক না কেন 🫣।
আপনাকে ধন্যবাদ ঐশী আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেহেতু রং কেনা হয়ে গিয়েছে তাহলে নিশ্চয়ই এখন থেকে দারুন সব পেইন্টিং দেখতে পাবো আপনার পোস্টের মাধ্যমে। আপনার নতুন রং দিয়ে আঁকা পেইন্টিং এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 3 years ago 

আমরা হয়তো নতুন একজন চিত্রশিল্পীকে পেয়ে গেছি যার কাছ থেকে এখন সুন্দর সুন্দর কিছু চিত্র আমরা উপহার স্বরূপ দেখতে পারবো। প্র্যাকটিস করতে থাকেন এক সময় ভালো ভাবেই চিএ অংকন করতে পারবেন। মানুষ পারেন এমন কোন কাজ নেই চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আয়ান ভাই। এমন সুন্দর একটি কমেন্ট করে আমার কিছু মুহুর্ত ভালো করে দিলেন আপনি 😍। অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জেনে খুশি হলাম আপু, আমার জন্য আপনি কিছু মুহূর্তের জন্য হলেও ভালো ছিলেন। আমার জন্য কেউ একটু সময়ের জন্য হলেও ভালো থাক সেটাই আমি চাই।

 3 years ago 

ছবি অংকন করার জন্য রং ক্রয় করাতে কিছুদিন আগে আমিও বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। পরে ভিডিওম্যান আপুর কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম কোন রং কিনলে ভালোভাবে চিত্র অঙ্কন করতে পারব। আপুর পরামর্শ ক্রমে আমি পোস্টার রং কিনেছিলাম আর সেটা দিয়ে এখন ভালই চিত্র অঙ্কন করতে পারছি। আমি ওর ডোমস এর পোস্টার রং ক্রয় করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39