ক্ষমা করার দিন.....

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি।বরাবরের মতোন আজ আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।


আজ ৮ই অক্টোবর, গতকাল গেলো ৭ই অক্টোবর ছিলো নাকি ক্ষমা করার এবং ভালো থাকার দিবস (Forgiveness & Happiness Day). তাই ভাবলাম আজ এই বিষয় নিয়েই আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করি।আশা করবো আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন।


" ক্ষমা একটি মহৎ গুণ"- এমন কেউ বোধ হয় নাই যে এই বাক্যটি ছোটবেলা থেকে শুনেন নি বা পড়েন নি। কিন্তু, ক্ষমা কেন মহৎ গুণ সেবিষয়ে তখন তো ভাবার মতোন প্রয়োজন পরে নি। আজকে ভাবতে বসেছি। আমার মাথায় যে বিষয়টি এলো, তা হচ্ছে, ক্ষমা করাটা আসলে এতও সহজ বিষয় নয়। আমরা মানুষ, সংঘবদ্ধ সামাজিক প্রাণী। একসাথে চলতে গিয়ে হয়তো জেনে-বুঝে বা মনের অজান্তেই কারো কারো কাছে অপরাধ করে ফেলি, কারোর মনে হয়তো কষ্ট দিয়ে ফেলি কিংবা কোন না কোন ভাবে কারোর হক নষ্ট করি। কিন্তু তার জন্য কি আমরা আদৌ সেই মানুষ গুলোর কাছে ক্ষমা চাই? বা আপনার কথাই চিন্তা করুন, সারাদিনে কষ্ট তো অনেকেই দেয়। কিন্তু দিনশেষে এসে আদৌ ক্ষমা চান কয়জন? আর সব কিছুর কি আসলেই ক্ষমা রয়েছে?

এ তো গেলো অন্যদের কথা। আচ্ছা, মানুষ নিজের কাছে নিজে কি কোন অপরাধ করে না? অনেক সময়ে নিজেদের কাজে নিজেরাই কি বিরক্ত হই না আমরা। বা মনে হয় না যে নিজের সাথে ইনজাস্টিস করছি? হয়তো ভুলো কোনো ডিসিশনের মাধ্যমে বা ভুল মানুষকে বন্ধু বানিয়ে, ভুল মানুষকে মন দিয়ে নিজের কাছেই নিজে অপরাধী হইন্না আমরা? নিজেকেই কি সব কাজের জন্য ক্ষমা করতে পারি সবসময়?

ধর্মীয় দিক থেকে যদি দেখতে যাই, প্রতিটি ধর্মেই কিন্তু ক্ষমা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতিটি ধর্মেই মানুষকে ক্ষমাশীল এবং দানশীল হতে বলা হয়েছে। ঠিক আমরা যেমন প্রার্থনায় বসে উপরওয়ালার নিকট ক্ষমা প্রার্থনা করি, জেনে বা না জেনে করা ভুল গুলোর জন্য। ঠিক তেমনভাবেই আমারদের মনে যারা জেনে বা না জেনে কষ্ট দিয়েছেন কখোনো না কখোনো, তাদেরকেও ক্ষমা করা উচিত আমাদের। আর বিজ্ঞানেও সম্মতি দিয়েছে যে ক্ষমা করলে মানুষের স্ট্রেস কমে, দু:শ্চিন্তা কমে এবং মানসিক শান্তি মিলে। তাই কাছের বা দূরের কারোর সাথে ছোটখাটো ভুলবোঝাবুঝি থাকলে মানুষকে মন থেকে ক্ষমা করে দিন... তারপর হয়তো নিজেই বুঝতে পারবেন কেন ক্ষমাকে মহৎ গুণ বলা হয়েছে....

আজ এপর্যন্তই থাকলো। হয়তো লেখা একটু বড় এবং আবোল তাবোল হয়ে গিয়েছে।নিজের এলোমেলো চিন্তাভাবনা গুলো ঠিকঠাক প্রকাশ করতে পেরেছি কি না জানি না। আপনাদের মতামত জানাবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

৭ই অক্টোবর যে ক্ষমা করার এবং ভালো থাকার দিবস এটা আগে জানতামই না। ঠিকই বলেছেন আপু, আমরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী। কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে নিজেরাই নিজেদের ক্ষতি করছি। ক্ষমা করাটা আসলেই সহজ কাজ নয়। ক্ষমা করার পর আমাদের মনটা অনেক হালকা হয়ে যায়। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 3 years ago 

বাহিরের অনেক কালচার ই তো এখন আমরা ফলো করি। এমন ভালো ভালো কালচার গুলো ফলো করা উচিত। কি সুন্দর একটি উদ্যোগ - ক্ষমা করা ও ভালো থাকার দিবস! আমারও নতুন জানা। ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো...

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আপু ৭ই অক্টোবর যে ক্ষমা করার এবং ভালো থাকার দিবস ছিলো যানা ছিলো না।আসলে ক্ষমা একটি মহৎ গুণ এটা আমরা সবাই জানি, তবে এটা আমরা কয়জনে মানি সেটাই দেখার বিষয়।আর অন্যের কথা বাদ দিলেও দিন শেষে আমরা নিজেরা নিজেদেরকে কতটুকু ক্ষমা করতে পারব।যাইহোক আপু আবোল তাবোল বলেননি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

সেইটাই ভাইয়া। জানি তো অনেকেই, মানি কতটুকু সেইটাই আসল বিষয়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো নেভলু ভাই। আপনিও ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি জানিনা এমন কোন দিবস রয়েছে কিনা, তবে চমৎকার ছিল আপনার লেখাটি ক্ষমা করা একটা মহৎ গুণ কিন্তু ক্ষমা কজন করতে পারে, তবে ক্ষমা করতে পারলে কিন্তু নিজেরও বেশ উপকার হয়, মানসিক চাপ মানসিক কষ্ট থেকে নিজেকে মুক্তি দেয়া যায়।

 3 years ago 

আপু আপনার পোষ্টের মাধ্যমে আজকে আমি দারুন একটা দিন সম্পর্কে জানতে পারলাম। সত্যি বলতে এর আগে আমার জানা ছিল না ৭ই অক্টোবর যে ক্ষমা করার এবং ভালো থাকার দিবস। আসলে আমি মনে করি ক্ষমা করা হচ্ছে মহৎ মানুষের একটি বড় গুণ। আসলে যদি কোন মানুষ ভুল করে তাকে যদি ক্ষমা করে দেওয়া যায় নিজের কাছেও মনে হয় বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে গুছিয়ে একটা গঠনমূলক মন্তব্য করেছেন কিবরিয়া ভাইয়া, যেটা পড়ে বেশ অনুপ্রেরণা অএলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এককথায় অসাধারণ। দারুণ একটা বিষয়ে লিখেছেন আপু। এটা সত্য যে ক্ষমা করলে স্ট্রেস কমে। এটা আমার সঙ্গেও হয়েছে। আর যে ক্ষমা করে দিনশেষে সে খুশি থাকে। ক্ষমা অনেক বড় একটা গুণ। কিন্তু এই মানবিক গুণটা আমাদের অনেকের মধ্যেই নেই। তবে ৭ তারিখ ক্ষমা করার দিন বা দিবস ছিল এটা আগে জানতাম না।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুব সত্য একটা কথা বলেছেন ইমোন ভাই, যিনি ক্ষমা করতে পারেন, দিন শেষে তিনি খুশি থাকেন, ভালো থাকেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবনে যে আর কত কত দিবস আছে তার ইয়ত্তা নেই।যাইহোক নিঃসন্দেহে ক্ষমা মহৎ গুন।আসল কথাটি হলো কতজন এই মহৎ ক্ষমার কাজটি করতে পারে?সুযোগ পেলেই সবাই ঠকাতে ও মানুষকে কষ্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে।আপনি সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন, ভালো লাগলো পড়ে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুব সত্য একটা কথা বলেছেন আপু। বেশিরভাগ মানুষ ই সুযোগ পেলেই অপ্রয়োজনীয়ভাবেও মানুষকে ঠকায় আর কষ্ট দেয়। 😔 সবার বিবেক জাগ্রত হোক, আমরা সহানুভূতিশীল হই এটাই কাম্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38