ম্যান্ডেলা আর্ট : একটি প্রজাপতি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। সকলের সুস্থতা কামনা করে আজকের পোষ্ট শেয়ার করছি। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় বেশ ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সাথে আমার করা একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো।



ম্যান্ডেলা আর্ট এমন একটি বিষয় যেটা করতে যথেষ্ট সময় এবং ধৈর্য লাগে। আর যদি হয় আমার মতোন নতুন মানুষ, তাহলে তো বোধ হয় আরেকটু বেশিই সময় লাগে 😅। আশা করি আরেকটু হাত চলে আসলে বেশি সময় লাগবে না। তবে একথা ঠিক যে, এমন সৃজনশীল কাজ শেষ হওয়ার পর বেশ ভালোলাগা কাজ করে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আজ যে আর্টটি শেয়ার করছি, তা ধাপে ধাপে বর্ণনা করছি। তার আগে, শুরুতেই উপকরণ গুলো দেখে নেই।


উপকরণ


  • সাদা কাগজ
  • পেন্সিল
  • কলম
  • রাবার



ধাপ-১


প্রথমে প্রজাপতির বডিটা এঁকে নিবো




ধাপ-২


এবারে কয়েকটি ভাগে পাখা এঁকে নিবো।





ধাপ-৩


এবারে একে একে প্রজাপতির পাখার অংশ গুলো ছোট ছোট ডিজাইন করে ভরাট করে নিয়েছি।






ধাপ-৪


একই ভাবে বিভিন্ন রকমের ডিজাইন করে পাখার প্রতিটি অংশ ভরাট করে নিয়েছি। এর মাঝে প্রজাপতির মাথা থেকে দুটি শুড় যোগ করে দিয়েছি। বডির অংশ টিও ভরাট করে নিয়েছি। ফাইনালে, একটু মোটা করে বর্ডার লাইন এঁকে নিয়েছি। এবং নিজের সাইন করে নিয়েছি।





ফাইনাল আউটলুক



আমার আজকের করা ম্যান্ডেলা আর্টে একটি প্রজাপতি আপনাদের কাছে কেমন লাগলো, জানাবেন...

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

#আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি আজকে খুব সুন্দর করে প্রজাপতির মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। প্রজাপতির মেন্ডেলা আর্ট তৈরি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মেন্ডেলা আর্টের প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নতুন নতুন কোন কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। আপু আপনি অনেক দক্ষতার অধিকারীনি। আশা করছি আপনিও খুব দ্রুত এসব কাজ করতে পারবেন। আপনার আর্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুব সুন্দর প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দিদ। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্য ধারণ করে সম্পূর্ণ আর্টটি শেষ করতে হয়।অঙ্কন করার প্রতিটি ধাপ ও বর্ণনা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ দিদি।

 3 years ago 

খুব সুন্দর একটি প্রজাপতির আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ খুবই অসাধারণ হয়েছে আপনার প্রজাপতির ম্যান্ডেলা আর্ট । প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে এ ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। সত্যি আপনার দক্ষতা বেশ অসাধারণ। খুবই নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রজাপতির মেন্ডালা খুব সুন্দর লাগছে।অনেক কঠিন একটা অংকন এটা আপনি নিখুঁত ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে।ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রথম প্রথম কোন কাজ করতে গেলে একটু বেশি সময় লাগে ঠিকই। পরে করতে করতে আগের মতো সময় লাগে না। এরপর আপনারও সময় কম লাগবে। বেশ সুন্দর হয়েছে প্রজাপতিতে ম্যান্ডালা আর্টটি। ডিজাইনগুলো বেশ নিঁখুতভাবেই করেছেন দেখে বেশি সুন্দর লাগছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনার শুভকামনার জন্য ধন্যবাদ সেলিনা আপু। আশা করি প্রতি সপ্তাহেই চেষ্টা করবো একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে। এভাবে চেষ্টা করলে হয়তো আসলেই একদিন আমারো কম সময়ের মধ্যেই আর্টের অভ্যেস হয়ে যাবে।

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে নিজের চাকরি জীবনের মাঝে ও সময় বের করে এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এই আর্টটি আসলে অফিসে বসেই করেছি কিবরিয়া ভাই। কাজের মাঝে মাঝে ফ্রি সময়ে বসে করেছি। আপনাকে ধন্যবাদ ভাই এভাবে উৎসাহিত করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64101.65
ETH 1854.77
USDT 1.00
SBD 0.38