আর্ট পোষ্ট : পোষ্টার রং দিয়ে বাবল আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আবারো হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। কয়েকদিন আগে আমার অনেক আগের কেনা ব্লাক কালারের একটি নোটবুক নতুন করে সামনে পরে। তখন থেকেই এই নোটবুকে একটি আর্ট করার প্ল্যান মাথায় ঘুরছিলো। আজকে সেই আর্ট টি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে....


উপকরণ :

  • ব্লাক নোটবুক
  • পোষ্টার রঙ
  • বিভিন্ন সাইজের রাউন্ড ক্যাপ/খাপ
  • তুলি



প্রস্তুত প্রক্রিয়া :

ধাপ-১ :

প্রথমেই আমি কয়েক সাইজের বোতলের ক্যাপ /খাপ জোগাড় করে নিয়েছি। সেই ক্যাপে তুলির সাহায্যে প্রথমে সাদা রঙ এর বর্ডার এঁকে নিয়ে কালো রঙের নোটবুকে সেই ক্যাপ বসিয়ে ছাপ দিয়ে বাবল এঁকে নিয়েছি।




ধাপ-২ :

একই ভাবে আমি বেশ কয়েক সাইজের বাবল এঁকে নিয়েছি।




ধাপ-৩:

এবারে আমি প্রথমে প্রতিটি বাবলের ভেতরে নীল রঙের আংশিক বাঁকা লাইন এঁকেছি।



ধাপ-৪:

এখন প্রতিটি বাবলের ভেতরে ইচ্ছেমতো কয়েক রঙ দিয়ে রাঙিয়ে দিয়েছি। বাবল তো আমাদের সকলের পরিচিত। আলো পরলে বাবলের ভেতরে বিভিন্ন রঙের খেলা দেখা যায়। আমিও তেমনটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং কিছুটা থ্রিডি ইফেক্ট দেয়ার চেষ্টা করেছি।




ধাপ-৫:


এবারে নিচের দিকে নিজের সিগনেচার দিয়ে অংকনটি সম্পন্ন করেছি। যদিও ব্লাক কালারের কাগজে সিগনেচার তেমন ফুটে উঠে নি!




এই আর্ট এর আইডিয়াটি যখন মাথায় আসে, আসলে সেভাবে ফুটিয়ে তুলতে পারবো কি না এটি নিয়ে বেশি কনফিউশান ছিলো। তবে আর্টটি সম্পূর্ণ করার পর আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে। খুব সিম্পলভাবে করেও মনের মতো ফাইনাল লুক এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো, সেটাও জানাবেন প্লিজ।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার নোটবুকের উপর খুব সুন্দর ভাবে পোষ্টার রং দিয়ে বাবল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। নোটবুক কালো হওয়াতে আরও বেশি সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আর্ট করার টপিকটা যেরকম অসাধারণ ঠিক তেমনি ড্রয়িংটাও, বাবল গুলো কিন্তু আপনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বেশ কালার দিয়েও এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার হয়েছে। মনে হচ্ছে সূর্যের আলোতে বাবল গুলো জ্বলজ্বল করছে।

 3 years ago 

পোস্টার রং দিয়ে বাল্ব আর্ট করেছেন অনেক সুন্দর করে আপনি। নোটবুকের উপরে এটি অংকন করার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে সম্পূর্ণটা, যা দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন আপনি এই কাজের মাধ্যমে। কালার গুলো অনেক সুন্দর ছিল, যার কারণে পুরোটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগে।

 3 years ago 

বহুদিন পর কালো নোটবুক টি চোখে পরায় এই আর্টটি করার আইডিয়া এসেছিলো। আসলেই কালো পেপারে করার কারণেই বোধ হয় বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আপনার এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য এর জন্য ধন্যবাদ আপু। ❤️

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই আর্ট যখন আমি প্রথম দেখতে পাই তখন এটিকে একদমই সিম্পল একটি আর্ট হিসেবে ভেবে নিয়েছিলাম৷ তবে পরে এর ধাপগুলো দেখলাম এবং আপনি যেভাবে এটি তৈরি করেছেন এটি তৈরি করতে অনেকটাই কষ্ট হয়েছে৷ এরকম একটি আর্ট এই প্রথম আমি আপনার কাছ থেকে দেখতে পেলাম৷ অসংখ্য ধন্যবাদ এই ইউনিক আর্ট শেয়ার করার জন্য৷ এর দিক থেকে যেন ছোখই সরাতে পারছি না৷

 3 years ago 

কালো কালারের নোটবুক হওয়ার কারণে এটার উপরে আর্ট করার পর, দেখতে অনেক আকর্ষণীয় লাগছে দিদি। এরকম সুন্দর করে যদি আর্ট করা হয়, তাহলে তা দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আপনি কিন্তু অনেক নিখুঁতভাবে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা অঙ্কন করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনার হাতের কাজ কিন্তু সত্যি অনেক সুন্দর, এটা না বলে থাকতে পারি না কখনো।

 3 years ago 

আইডিয়াটি বেশ সুন্দর আপু। বাবল অংকন। যদিও বেশ কঠিন কিন্তু বেশ সহজ করে এঁকেছেন আপু। কালো ব্যাকগ্রাউন্ড থাকায় বাবলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। বিভিন্ন রং ব্যবহার করে আঁকায় বেশি ভালো লাগছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39