লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @titash
আসসালামু-আলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভাল আছি। প্রথমে কমিউনিটির সকল এডমিন, মডারেটর ভাইয়া ও আপুদের ধন্যবাদ জানাই। যারা সবসময় আমাদের পিছনে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন।
আজ আমি @abb-school থেকে শিক্ষা নিয়ে লেবেল ওয়ানের ক্লাস করে সেখান থেকে যা অর্জন করেছি সেই বিষয় নিয়ে লেভেল ওয়ানের' ফাইনাল পরিক্ষা দিতেছি।
লেভেল ওয়ানের প্রশ্নের উত্তরঃ
01/ কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
উত্তরঃ স্পামিং বলতে অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত বিষয়কে বুঝায় যা বারবার করা হয়ে থাকে, এই কাজই হলো স্পামিং। যেমন এমন কোন বার্তা যা আমি না চাওয়ার পর ও বারবার কেউ পাঠিয়ে দিচ্ছে এটা এক ধরনের স্পামিং। আবার আমি একই ঘটনাকে বারবার বিভিন্ন ভাবে বর্ণনা করার চেষ্টা করলে সেটাও স্পামিং হবে। কমেন্ট এর মাধ্যমে ও স্পামিং হতে পারে। যদি অপ্রাসঙ্গিক ট্যাগ বারবার ব্যবহার করা হয় সেটা ও এক ধরণের ট্যাগ স্পামিং।
02/ ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তরঃ কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি রাইট বা আইন। কঁপিরাইট ইনফ্রিংয়েমেন্ট এর আওতায় আমি কারো কোনো লেখা বা আর্ট ,ফটোগ্রাফি আমার নিজের কোন কাজে ব্যবাহার করতে চাইলে তাকে মেনশন করে বা সোর্স উল্লেখ করে ব্যবহার করতে পারবো। তাছাড়া কপিরাইটের কোন নিয়ম থাকলে সেটাও ফলো করতে হবে।
3/ ৩ টি ওয়েব সাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়
উত্তরঃ ৩টি ওয়েবসাইটের নাম নিম্মরূপ:
https://pixabay.com
https://www.pexels.com/
https://www.freeimages.com
04/ পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তরঃ ট্যাগ হচ্ছে আমি যে বিষয়ের উপর লিখছি সেই বিষয়ের কিছু কীওয়াডর্স। আমি যদি কোন ভ্রমণের পোষ্ট করি তাহলে সেই ভ্রমণ সংক্রান্ত কিছু শব্দ যেমন: travel tour visit ইত্যাদি শব্দ ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে। যখন আমি ট্রাভেল শব্দটি ব্যবহার করবো সেই শব্দটি একটা ট্রেন্ডিং হিসাবে থাকবে এবং এটাতে ক্লিক করলে যারাই ট্রাভেল সংক্রান্ত পোষ্ট করছে তাদের সবার পোষ্টগুলো আমি এক জায়গা পেয়ে যাবো আর এই কারণেই ট্যাগিং করা হয়ে থাকে। রেসিপি পোষ্ট করে travel
এবং ভ্রমন পোষ্ট লিখে রেসিপি ট্যাগ ব্যবহার করা যাবে না।
5/ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর লেখা নিষধ?
উত্তরঃ ১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।
৩. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট।
৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট ।
৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট।
৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ।
৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট ।
৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ ।
৯. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না ।
১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ।
১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ।
১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট ।
6/ প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ অন্যের কোন লেখা বা আর্টিকেল কে আমি একেবারে নিজের বলে চালিয়ে দিলে অথবা কিছুটা পরিবর্তন করে আমার নিজের লেখা বলে চালিয়ে দিলে সেটাই হচ্ছে প্লাগিয়ারিজম।
7/ রি- রাইট আর্টিকেল কাকে বলে?
উত্তরঃ আমি যদি একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে সেগুলি থেকে জ্ঞান আহরণ করে সম্পূর্ণ নিজের মত করে লিখি তবে সেটাকে রি-রাইট আর্টিকেল বলা হয়। তবে সে ক্ষেত্রে আমার নিজের লেখা হতে হবে অন্তত ৭৫ শতাংশ। বাকিটুকু আমি অন্য সাইট থেকে নিতে পারবো সোর্স উল্লেখ করে।
8/ ব্লগ লেখার সময় রি- রাইট আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তরঃ
১. রেফারেন্স সোর্সগুলি অবশ্যই উল্লেখ করতে হবে।
২. ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে।
৩. যে সব তথ্য আমি কালেক্ট করবো সেগুলি ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে।
৪. কালেক্ট কপিরাইট ফ্রি ইমেজগুলির সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
9/ একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তরঃ একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোষ্ট ম্যাইক্রো পোষ্ট হিসাবে গণ্য হবে।
10/ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?
উত্তরঃ একজন ব্লগার সর্বোচ্চ ৩টি পোষ্ট করতে পারবে।
আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Dear
ধন্যবাদ By @titash
Dear @ayrinbd
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনার পোষ্ট যথেষ্ট ভালো হয়েছে তবে কয়েকটা বিষয় মিস করে গেছেন, আশা করব বিষয়গুলি পোস্ট এডিট করে ঠিক করে দেবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমি এডিট করে ঠিক করে দিয়েছি।
অর্জিত কোনো কিছুই আসলে বর্জন হয় না। তাই আপনার লেভেল ওয়ান অর্জন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি এভাবেই বাকি ক্লাসগুলো করে যাবেন ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি খুব সুন্দর ভাবে লেভেল ওয়ানের ক্লাস করেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার এই পোষ্টের মধ্যে কিছু মিছিল ছিল। যা কমেন্ট বক্সে আপুর কমেন্ট থেকে বুঝতে পারলাম তবে আপনার লেবেল ওয়ালের পরীক্ষার আমার কাছে দারুন মনে হয়েছে। আশা করি প্রতিটা লেবেল এভাবে মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন।