ABB Contest-34।। গুড়ের ইউনিক শরবত রেসিপি।। আমার বাংলা ব্লগ।।
আসসালামুআলাইকুম,
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন এবং খুব সুন্দরভাবেই রমজান মাসের রোজা গুলো পালন করতেছেন। দেখতে দেখতে আজকে রমজান মাসের ১৯টি রোজা শেষ হয়ে গেছে। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে পোষ্টি শেয়ার করা যাক।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের সম্মানিত মডারেটর ভাই বোনেরা পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি কনটেস্টের আয়োজন করেছেন। এবারের কনটেস্টের বিষয় হলো শেয়ার করো তোমার ইউনিক শরবতের রেসিপি। আমাদের কমিউনিটির সম্মানিত মেম্বাররা অনেক সুন্দর সুন্দর ইউনিক শরবতের রেসিপি শেয়ার করেছেন। তাদের শেয়ার করা রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমিও আপনাদের সাথে আমার ইউনিক গুড়ের শরবতের রেসিপি শেয়ার করে, আমার বাংলা ব্লগের ৩৪ তম কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সাধারণত সারা বছরই বিভিন্ন ধরনের শরবত পান করে থাকি। তবে রমজান মাস আসলে আমরা ভিন্ন জিনিষ দিয়ে শরবত তৈরী করে পান করে থাকি। আমার সম্মানিত মডারেটর ভাই বোনেরা সেদিকে লক্ষ্য রেখেই এবারের কনটেস্টের বিষয় নির্ধারণ করেছেন।
আজকে আমি বেশ কয়েকটি উপকরণ দিয়ে আমার সর্বোত্তম রেসিপিটি তৈরি করেছি। ইংরেজীতে একটি প্রবাদ আছে “sugar is a white poison” এর অর্থ হলো চিনি হলো সাদা বিষ। সেজন্য আজকে আমি চিনির পরিবর্তে গুড় দিয়ে একটি ইউনিক শরবতের রেসিপি তৈরি করেছি। এই শরবতটি শরীরের জন্য অনেক উপকারী। আশা করি আমার শরবতের রেসিপিটি আপনাদের সবার নজরে একটু হলেও আচঁর কাটবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করা যাক।
| গুড় | চার চামচ পরিমান |
|---|---|
| তোকমা দানা | পরিমান মত |
| লেবুর রস | দুই চামচ |
| মালটা | পরিমান মত |
| খবার সেলাইন | একটি |
| বিট লবন | পরিমান মত |
| বরফের টুকরা | পাচঁটি |
| নরমাল পানি | পরিমান মত |
স্পেশাল গুড়ের ইউনিক শরবত রেসিপি তৈরির ধাপ সমূহ
প্রথম ধাপ
প্রথমে একটি সাদা কাঁচের শরবতের গ্লাসে চার চামচ গুড় দিয়ে দিলাম।
দ্বিতীয় ধাপ
তারপরে একটি খাবার স্যালাইন সম্পূর্ণটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।
তৃতীয় ধাপ
তারপর ভিজিয়ে রাখা তোকমা দানা গুলো গ্লাসে দিয়ে দিলাম।
চতুর্থ ধাপ
তারপর লেবুর রস আর বিট লবন গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।
পঞ্চম ধাপ
তারপর কেটে রাখা লেবুর টুকরা গুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।
ষষ্ট ধাপ
তারপর পরিমান মত পানি দিয়ে একটি চামচ দিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিলাম।
সপ্তম ধাপ
তারপর দুইটি গ্লাসে ভাগ করে বরফের টুকরা আর মালটা গুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার ইউনিক গুড়ের শরবতের রেসিপি।
পরিবেশন
বন্ধুরা কেমন হলো আমার শরবতের রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।
ফটোগ্রাফির বিবরণ
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| ক্যামেরা | রেডমি নোট-৮ |
| কন্টেস্টের নাম | শেয়ার করো তোমার ইউনিক শরবতের রেসিপি |
| অবস্থান | নিজ বাসা |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিনি থেকে গুড়ের শরবত আমাদের শরীরের জন্য উপকার। মাঝে মাঝে আমারও গুড়ের শরবত খাওয়া হয়। আপনি খুব সুন্দর করে গুড় দিয়ে শরবত তৈরি করেছেন। যেটা দেখতে চমৎকার লাগছে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এরকম শরবত খেতে খুবই ভালো লাগে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গুড়ের শরবত এমনিতেই আমাদের পেট ঠান্ডা রাখে। তাই আমি মাঝে মাঝে গুড়ের শরবত খেতে পছন্দ করি। আপনি খুব চমৎকারভাবে শরবতে রেসিপিটি বানিয়ে দেখিয়েছেন। সন্ধ্যা বেলায় ইফতারিতে এরকম শরবত হলে প্রাণ জুড়িয়ে যায়।
আপনার তৈরি করা গুড়ের শরবতের আইডিয়াটা বেশ ছিল। গুড় লবন দিয়ে আপনি এমনিতেই স্যালাইন তৈরি করেছেন সেখানে স্যালাইন ব্যবহার করাটা আমার মতে ঠিক হয়নি। এর ফলে শরবতটি স্বাস্থ্যের জন্য ঝুকি হয়ে গিয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। গুড়ের শরবত তৈরি করেছেন আপনি সত্যি এটা খুবই ইউনিক ছিল। আপনার এই শরবত দেখে আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। ইফতারের সময় খেলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার ছিল এই শরবত।
প্রথমেই আপনাকে কনটেস্ট ৩৪ এর জন্য শুভকামনা জানাই।আপনার শরবতের রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুব টেস্ট ছিল।গুড়ের ইউনিক শরবত রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ইউনিক একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন আপু। গুড় আমার অনেক পছন্দ। তবে গুড়ের শরবত আগে কখনোই খাওয়া হয়নি। শেষের পরিবেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক পুষ্টি সম্পন্ন একটি শরবত তৈরি করেছেন আপু খেতে অনেক ভালো লাগবে। বিশেষ করে রমজানের দিনে এই শরবত খেলে অনেক শান্তি পাওয়া যাবে। অনেক ধন্যবাদ মজার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভকামনা রইল।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চিনির থেকে গুড়ের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা আইডিয়া বেশ ভালো ছিল। আপনার শরবতের রেসিপি আমার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ।