সাতটি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি এ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

হ্যালে বন্ধুরা কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ফটোগ্রাফি পোষ্ট করবো। আমি দুই দিন ধরে বিভিন্ন জাগায় ঘুরতেছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছি। এগুলোর মধ্য থেকে আজকে সাতটি ফুলের ছবি শেয়ার করতে যাচ্ছি।

photo_2023-05-08_23-18-43.jpg

গতকাল আমাদের ফেমিলির সবাই মিলে এক আত্বীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটি বাগানে বেশ কয়েকটি ফুলের গাছ দেখতে পেয়েছি। প্রত্যেকটা গাছেই ফুল ছিল। এগুলোর মাঝে কয়েকটি ফুল আমার পরিচিত আবার কয়েকটি অপরিচিত । তবে কোন গাছের ফুলই ফটো তুলতে বাদ রাখি নাই। পরিচিত অপরিচত সব গাছের পাশেই দাড়িয়েছি। ফুলের ঘ্রান নেওয়ার চেষ্টা করেছি। অনেক ফুলে ভ্রমর ছিল,সেই ভ্রমরের পিছনে ফটো তুলার জন্য দৌড়েছি। তবে আমি ফটো তুলার জন্য ক্যামেরা অপেন করলেই ভ্রমর উড়ে চলে যায়।

আবার অনেক গাছে প্রজাপতি দেখেছি। প্রজাপতিও অনেক চালাক, মানুষ আসার গন্ধ পেলেই আকাশে উড়ে যায়। যেখানে ফুল থাকবে,সেখানে প্রজাপতি ভ্রমর থাকবেই। যায়হোক এখন যে ফুলের ফটো গুলো তুলেছি সে গুলো দেখা যাক।

photo_2023-05-08_23-18-44 (2).jpg

এই ফুলটির নাম হলো ক্যালেনডুলা ফুল। ক্যালেন্ডুলা শীতকালীন মৌসুমি ফুল। এটি মূলত দক্ষিণ ইউরোপের প্রজাতি। এই ফুল ছাড়া বাগানের সৌন্দর্য যেন অনেকটাই অসম্পূর্ণ। ক্যালেন্ডুলা আমাদের দেশের খুবই পরিচিত একটি ফুল। আড়াই থেকে তিন মাসের মধ্যে ক্যালেন্ডুলা ফুল ফোটে। তবে পাহাড়ি ও বৃষ্টিবহুল অঞ্চলে সময়ের কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়।

photo_2023-05-08_23-18-43.jpg

এই ফুলটির নাম হলো অ্যালামন্ডা বা অলকানন্দা ফুল। দেখতে মাইক ফুলের মত হলেও হলুদ রঙের উজ্জল কালারটির কারনে দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুলের পাচঁ থেকে ছয়টি কালার রয়েছে। তবে হলুদ কালারের কারনে এগুলোকে হলদে সুন্দরীও বলা হয়।

photo_2023-05-08_23-18-43 (2).jpg

এই একটি বন্য ফুল। ঝোপ ঝাড়ে কত রকমের ফুলই দেখা যায়। সব গুলোর নামও জানা সম্ভব হয় না। এই ফুলটিতে দুইটি কালারের বৈশিষ্ট দেখা যায়। ফুল গুলো এক পাপড়ি বিশিষ্ট ফুল। আবার মাঝ খানে হলুদ রঙের ফুলের কলিও দেখা যায়।

photo_2023-05-08_23-18-44 (3).jpg

এটি ক্যালেনডুলা ফুলের আরেকটি কালার। আমি উপরে বলেছিলাম যে এই ফুলের কয়েকটাা কালার রয়েছে। এই গাছ গুলো বেশি লম্বা হয় না। সর্বউচ্চ দুই থেকে আড়াই ফুট উচুঁ হয়। তবে বালু মাটি ছাড়া সব মাটিতেই ফুলটি বংশ বিস্তার করতে পারে।

photo_2023-05-08_23-18-44 (4).jpg

দেখেন ঝোপ ঝাড়ে লুকিয়ে আছে ক্যালেনডুলা ফুলের আরেকটি কালার। এই কালারটি গাড় লাল কালার। এই ফুলের যত গুলো কালার আছে তার মধ্যে এই কালারের ফুল গুলো বেশি ভাল লাগে। গাছের ছায়ার নিচে ফুলটি লুকিয়ে আছে। যে জিনিষে মানুষের নজর কম লাগে সে জিনিষ ভাল থাকে।

photo_2023-05-08_23-18-44.jpg

এটি ঐ বাগানেরই একটি ফুল। তবে এই ফুলটির নাম আমি জানি না। ফুলটি দেখতে গোলাপের মত হলেও ফুলটি গোলাপ না। এই ফুলের গাছটিই আমার কাছে অপরিচিত লাগছে। আপনাদের পরিচিত হলে বা ফুলটির নাম জানলে কমেন্ট করে জানাবেন।

photo_2023-05-08_23-24-06.jpg

এই ফুলটির নাম কি বলতে হবে....? আমি জানি সবাই জানেন যে, এই ফুলটির নাম হলো অপরাজিতা ফুল। এই ফুলটি কালারের জন্য সবার নিকট পরিচিত। কি সুন্দর একটি কালার দেখেন। এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এর থেকে গাঢ় একটি কালার আছে। সুযোগ পেলে ফটো তুলে দেখোবো। সেই কালারটি দেখলে সবাই এই ফুলের প্রেমে পড়ে যাবেন।

বন্ধুরা আজকে এখান থেকেই বিদায় নিতে হবে। বিদায় নিতে মন চাই না। তারপরও ক্ষনিকের জন্য বিদায় নিলাম। আগামী কাল আবার হাজির হবো নতুন কিছু নিয়ে। আপনারা নতুন কিছু করার জন্য,দেখানোর জন্য রেডি হয়ে যান। আবার দেখা হবে,সবাই ভাল থাকেবন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

ধন্যবাদ by @titash

ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৮
স্থানকুলাউড়া,সিলেট
কমিউনিটিআমার বাংলা ব্লগ
তারিখ০৭-০৫-২০২৩
সময়সকাল ১১টা ৩০ মিনিট

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অলকানন্দা ফুলের ফটোগ্রাফি।

 3 years ago 

জি ভাইয়া এই ফুলটি সবার কাছেই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে । অলকানন্দা ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগে । আপনার ফটোগ্রাফির মাধ্যমে চমৎকার ভাবে ফুটে উঠেছে । আর শেষের ফুলটি অপরাজিতা সেটিও বেশ ভালো লাগে আমার কাছে । আমার বাগানে মোট তিনটি কালারের অপরাজিতা রয়েছে বেগুনি ,ডিপ নীল ও সাদা । যাই হোক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জি আপু অপরাজিতা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আপনার বাগানে তিন ধরনের অপরাজিতা ফুলের গাছ আছে যেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপু, ফুলের ওপর ভ্রমর বসে থাকে,আর ঠিক সেই মুহূর্তে ফটোগ্রাফি করা সত্যিই খুবই মুশকিল। কেননা ভ্রমর খুবই চালাক প্রাণী, মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই সে উড়ে চলে যায়। যাইহোক আপু, ফ্যামিলির সাথে বেড়াতে গিয়ে, আপনার আত্মীয়ের বাড়ির বাগান থেকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে লাল গাড়ো রঙের ক্যালেন্ডুলা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমার কাছে ও লাল ক্যালেন্ডুলা ফুলটি ধারুন লাগে। আমার ফোটোগ্রাফিগুলো পছন্দ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি করেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অলকান্দ ফুলের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ ছিলো। মাইকের মত এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

জি ভাইয়া মাইকের মতো দেখতে অলকানন্দা ফুলটি আসলেই সুুন্দর। এত সুন্দর কমেন্ট করে মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আমি অনেক খুশি হলাম। ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গেলাম আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে। অসম্ভব সুন্দর কিছু ফুলের সাতটি ফটোগ্রাফি করেছেন আপনি এবং বর্ণনা সহকারে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার করা সাতটি ফুলের ফটোগ্রাফি বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল। কোনটা দেখে কোনটা দেখব ভেবেই পাচ্ছিনা। যাইহোক ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি।

 3 years ago 

আপু এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফ্যামিলির সবাই মিলে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর ফাঁকে ফাঁকে আবার সেই সুযোগে খুব সুন্দর ফটোগ্রাফি করে নিয়েছেন । আপনার আত্মীয়ের বাগানে তো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে দেখতে পাচ্ছি। অলকানান্দা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। নীল অপরাজিতা কিন্তু অনেক সুন্দর তুলেছেন ভাইয়া দেখতে খুব ভালো লাগছে। এ ধরনের ফুল গুলো আসলেই অনেক সুন্দর লাগে আর নিজের বাগানে থাকলে তো কথাই নেই।

 3 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন, এ ধরনের ফুলহগুলি আসলেই সুন্দর। আর নিজের বাগানে থাকলে তো কথায় নেই। ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি তোর চোখ ফেরাতে পারছি না। অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ছিল যা দেখে আমি একেবারে মুগ্ধ। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি তেমনি দেখতেও ভীষণ ভালো লাগে। আর যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো কোন কথা নেই। অলকানন্দা এবং ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনি ফোটোগ্রাফার আর আমি নতুন ফোটোগ্রাফি করি। আপনাদের মতো এত সুুন্দর হয়নি। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানায়।

 3 years ago 

পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেচেন দেখছি।আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

সুুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি ভাইয়া নই , আপু 😂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39