সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। প্রচন্ড শীতে কোন কাজ করতে ভালো লাগেনা । তবু চেষ্টা করছি আপনাদের মাঝে পোস্ট করার। আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। ফুল হচ্ছে ভালোবাসা ও আনন্দের প্রতীক। ফুলকে ভালোবাসে না এমন মানুষ কমই পাওয়া যাবে। ফুল আমাদের মনকে সতেজ রাখে। ফুল দেখলে আমাদের মন ভালো থাকে । ফুলকে সবাই পছন্দ করে এবং আমিও অনেক পছন্দ করি। আমার প্রিয় শখ হচ্ছে ফুলের বাগান করা। আজও ছাদের মধ্যে কিছু ফুলের গাছ লাগিয়েছি। যাই হোক কথা না বাড়িয়ে আপনাদের মাঝে সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করি।

আমাদের সকলের একটি পরিচিত ফুল হচ্ছে জবা। জবা ফুলের বিভিন্ন প্রকার দেখা যায়। লাল, গোলাপি, সাদা ও মাল্টিপল কালারের জবা ফুল বিভিন্ন জায়গায় দেখা যায়। জবা ফুলের অনেক উপকারী গুণ রয়েছে। এই ফুলগুলো ব্যাটে মাথার চুলে দিলে চুল সিল্কি হয়। তাছাড়া রক্ত জবা ফুল খেলে নাকি শরীরের রক্ত পরিষ্কার থাকে। জবা ফুলের অনেক গুনাগুন রয়েছে। তাছাড়া একটি পরিপূর্ণ ফুলের যে সব গুনাগুন থাকা দরকার সবগুলোই জবা ফুলে থাকে। তাই সাইন্স লেবে জবা ফুল দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়।

এই যে দেখতে পারছেন একটি ফুলের ফটোগ্রাফি। এটি হচ্ছে মোরগঝটি ফুল। এই ফুলকে গ্রামের অনেক মহিলারা ডাটা ফুলও থাকে। মোরগঝুটি ফুল দিয়ে গ্রামের মহিলারা বিভিন্ন ঔষধ তৈরি করে। আমার শাশুড়িকে দেখেছি এই ফুলের ঔষধ মানুষকে দিতে। তবে কিসের জন্য দেই সেটা আমি জানিনা।

শীতকালীন একটি ফুল হচ্ছে গাঁদা ফুল। তাছাড়া সব মৌসুমে গাঁদা ফুল কম বেশি পাওয়া যায়। এই গাঁদা ফুলটির অন্য একটি নাম আছে। সেই নামটি বর্তমানে আমার মনে নেই। আপনাদের কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।

এই ফুলটি আমাদের সকলের পরিচিত একটি ফুল হচ্ছে গোলাপ ফুল। গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে। গোলাপ ফুল অনেক প্রকার হয়ে থাকে। এখানে আমি হালকা পিংক কালারের দুটি গোলাপের একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে লাল গোলাপ সবচেয়ে সেরা।

এটিও আমাদের পরিচিত একটি ফুল। এটির নাম হল ক্যান্না বা কলাবতী। এই ফুলের তিনটি কালার দেখেছি আমি। লাল সাদা ও কাঠালি কালার। আজকে আমি আপনাদের মাঝে এই লাল কালারের ক্যান্না ফুল শেয়ার করেছি। এই ফুলটির কোন গুনাগুন সম্পর্কে আমার ধারণা নেই। তবে এটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে।

এই ফুলটির বর্ণনা অবশ্য দিতে হবে না। সকলের পরিচিত একটি ফুল হচ্ছে জবা ফুল। হালকা পিংক হালকা সাদা এই জবা ফুলটি অনেক সুন্দর। বর্তমানে জবা ফুলের অনেক প্রকার দেখা যায়। জবা ফুল আমাদের অনেক উপকারে আসে। জবা ফুলের অনেক গুনাগুন রয়েছে। আপনারা অনেকেই জানেন।

টাইম ফুল আমাদের সকলের পরিচিত একটি ফুল। এই ফুল সকালের সূর্যের আলোয় ফুঠে এবং দুপুর হওয়ার সাথে সাথে আবার মিশে যায়। এগুলো আমাদের বাগানের সৌন্দর্য ফুটিয়ে তুলে। টাইম ফুল যেকোন স্থানে হয়। তবে রুদ্রের আলো ছাড়া এই ফুল গাছে ফুল হয় না। ছোট হলেও ফুল গুলো দেখতে চমৎকার লাগে। এখানে অনেকগুলো টাইম ফুল ফুটে আছে। হলুদ ও পিংক কালারের এই টাইম ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে।

বন্ধুরা আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকে আমার এই সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি। আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন । আশা করি আপনাদের সবার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে । সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।।

ধন্যবাদ @titash

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
স্থানব্রাহ্মণবাড়িয়া
ফটোগ্রাফার@titash

3YjRMKgsieLsXiWgm2BURf.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181Ss.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

ddddoo.png

4789.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফুল বরাবরই সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি করতে এবং ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ।আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অপরূপ সৌন্দর্যময় এই ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। আসলে আপনার এত সৌন্দর্যময় এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুল ভালোবাসেনা এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। আপনি আজ সাতটি ফুল নিয়ে ফটোগ্রাফি পোস্ট দিয়েছেন। বেশ ভালো বর্ণনা দিয়েছেন, প্রতিটি ফুলের। ফুলের ছবি গুলো সুন্দর হয়েছে। জবা ফুলের ছবিটি আমার সবচেয়ে ভালো লেগেছে।সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি পোস্টটি শেয়ার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি দেখতে প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন দেখেই তো, আমি একেবারে মুগ্ধ হয়ে আপনার ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে ছিলাম। আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন সেগুলো আমার খুব পছন্দের। সবগুলো ফুলের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর ভাবেই ফুটে উঠেছে। ফটোগ্রাফি গুলো যত দেখছিলাম আমার কাছে ততই খুব ভালো লাগছিল। আমার কাছে জবা ফুলের এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি তো দেখছি খুব সুন্দর সুন্দর ৭ টি ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। ফুল দেখলে এমনিতেই আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। আর ফুলের ফটোগ্রাফি দেখলেও খুব ভালো লাগে আমার কাছে। সুন্দর সুন্দর এই ফুলের ফটোগ্রাফি আমি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। ফুলগুলোর সৌন্দর্যকে আপনি ক্যামেরাবন্দি করেছেন খুব সুন্দর ভাবে। আমি ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই খুব ভালোবাসি। আপনার সবগুলো ফটোগ্রাফির প্রশংসা করতে হচ্ছে।

 2 years ago 

ওয়াও অসাধারন আপনি তো অনেক সুন্দর রেনডম ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি ও গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে উপস্থাপনা করছেন। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি অসাধারণ কিছু কালারফুল ফটোগ্রাফি করলেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আমার কাছে। তাছাড়া জবা ফুলের কয়েকটি ভিন্ন কালারের ফটোগ্রাফি দেখতে পেলাম সেটা দেখে আরো ভালো লাগলো। গোলাপ ফুলের ফটোগ্রাফি টাও অনেক দুর্দান্ত হয়েছে। আপনি তো দেখতেছি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। তাছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনাও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। এরকম ভাবে ফটোগ্রাফি করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়। কারণ ফটোগ্রাফি করতে অনেক সময় ব্যয় হয়। আপনার ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65899.64
ETH 1922.98
USDT 1.00
SBD 0.38