টেংরা মাছ দিয়ে চাল কুমড়া রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

photo_2023-09-25_23-11-58 (2).jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোস্টের বিষয় হচ্ছে নদীর টেংরা মাছ দিয়ে চাল কুমড়া রেসিপি। চলুন দেরি না করে ধাপে ধাপে রেসিপির প্রত্যেকটি ধাপ আপনাদের মাঝে প্রকাশ করছি।

চাল কুমড়ো দেখতে কিছুটা লাউয়ের মত হলেও এর গায়ে কাটা থাকে কচি অবস্থায়। চাল কুমড়ো বাড়ির আঙিনায় বেশি হয়। চাল কুমড়ো শুধু চালে হয় বলে কিন্তু এর নাম চাল কুমড়ো নয়। বাড়ির উঠানে ও চালকুমড়া ভালো ফলন হয়। যাইহোক আমি এখন চাল কুমড়ার রেসিপি আপনাদের মাঝে বিভিন্ন ধাপ শেয়ার করতে যাচ্ছি।

photo_2023-09-25_23-12-09 (2).jpg

প্রয়োজনীয় উপকরণ

555555.png

  • চাল কুমড়া একটি ছোট সাইজের
  • টেংরা মাছ পরিমাণ মত
  • কাঁচা মরিচ ১০থেকে ১২টি
  • পেঁয়াজ পরিমান মত
  • রসুন বাটা এক চামচ
  • আদা বাটা এক চামচ
  • হলুদের গুঁড়া এক চামচ
  • ধানিয়ার গুড়া এক চামচ
  • তেল পরিমাণ মত

রন্ধন প্রক্রিয়া

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

প্রথম ধাপ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAp4ghVdUizDrQfUbodfgWVgP38bXbPN9dZjkH7LHWqiaQGce2f4qNkXiskH5d34iPm2futEnPVCVKgqyrBnJGRyM5kut.jpg

প্রথমে একটি ছোট পাতিলে পেঁয়াজ কুচি গুলো ছেড়ে দিয়েছি। তারপর হালকা ভেজে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদ-ধনিয়ার গুড়া, আদা-রসুন বাটা দিয়ে দিলাম। হালকা নেড়েচেড়ে মসলাগুলো একত্রে মিশিয়ে নিলাম।

তৃতীয় ধাপ

মসলা গুলো কষানোর পর এর মধ্যে কাঁচা মরিচ ও মাছ গুলি সাথে দিয়ে দিলাম।

চতুর্থ ধাপ

এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছ গুলিকে কষিয়ে নিলাম।

পঞ্চম ধাপ

এখন ঢাকনা উঠিয়ে, কিছু মাছ পাতিল থেকে তুলে নিলাম। যাতে করে মাছগুলি না ভাঙ্গে।

ষষ্ট ধাপ

এবার কেটে রাখা চালকুমড়োর টুকরা গুলিকে পাতিলে দিয়ে দিলাম। হালকা নাড়া দিয়ে আবার ঢেকে দিলাম।

সপ্তম ধাপ

চালকুমড়াতে লাউয়ের মত তেমন পানি উঠেনা। তাই ঢাকনা উঠিয়ে এক কাপ পরিমান পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলে তরকারিরর স্বাদ চলে যায়। আবার ও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

সপ্তম ধাপ

এবার তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন নাড়া দিলেও মাছ গুলো ভাঙ্গবে না।

অষ্টম ধাপ

এই ধাপে ধনিয়াপাতা দিয়ে কিছুক্ষন কুক করে চুলা থেকে নামিয়ে নিলাম। এইভাবে রান্না করলে রেসিপির স্বাদ ঠিক থাকে।

পরিবেশন

photo_2023-09-25_23-11-58 (2).jpg

বন্ধুরা আমার রেসিপি শেয়ার করার কাজ শেষ। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমি আবার আপনাদের সাথে হাজির হবো নতুন কোন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

555555.png

gPCasciUWmEwHnsXKML7.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Mzo7WDimR59eqwKXDqmnhF9z4ff4m5qW1wS3z2W4iMcH1ntgYnP4NW5wz5S8vGgfYSeKDERUTqkBRyyXpLgMsU.png

ddddoo.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি টেংরা মাছ দিয়ে চাল কুমড়ার খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু আমি চেষ্টা করেছি যাতে আমার রেসিপিটা সবাই দেখে নিজেরা ও তৈরি করে নিতে পারে। ধন্যবাদ আপু।

 3 years ago 

টেংরা মাছ দিয়ে চালকুমড়ার খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে টেংরা মাছ এবং চালকুমড়া দু'টোই খেতে অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

জি আপু টেংরা মাছ এবং চাল কুমড়া অনেকেরই প্রিয় খাবার। আমার কাছে আজকের এই রেসিপিটাও দারুন লেগেছে।ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

টেংরা মাছ আমার খুবই ফেভারিট মাঝে মাঝে এরকম পাতলা ঝোল করে খাওয়া হয় আলু 🥔 দিয়ে।
তবে আপনার মত করে কখনো চাল কুমড়ো দিয়ে খাওয়া হয়নি।
আপনার প্রস্তুত প্রণালী দেখেই লোভে পড়ে গিয়েছি খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 3 years ago 

ভাইয়া আপনি তো পাতলা ঝোল করে টেংরা মাছ খেয়েছেন । আমার রেসিপিটি দেখে আপনিও চেষ্টা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চাল কুমরো হলো মার মিশালি একটা সবজি।অন্যান্য সব সবজির সাথে এটা ম্যাচ করে এবং খেতেও অনেক সুন্দর লাগে।আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন অনেক ধন্যবাদ আপনাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া আপনি ঠিক বলেছেন।চাল কুমড়া বারো মিশালি একটা সবজি। এই সবজি দিয়ে যেকোনো তরকারি রান্না করা যায় বা রেসিপি তৈরি করা যায়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চাল কুমড়া দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে আমার কাছে।আজকে আপনি চাল কুমড়া দিয়ে টেংরা মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।যা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া, আসলে এই রেসিপিটা সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

টেংরা মাছ খেতে আমি অনেক পছন্দ করি৷ আর আপনি যেভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করেছেন তা একদম অসাধারণ হয়েছে। আপনি যে ডেকোরেশনটি শেয়ার করছেন সেটি দেখে আমার এই রেসিপিকে এখনই খেতে ইচ্ছে করছে। এই রেসিপি অসম্ভব সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি।

 3 years ago 

জ্বী ভাইয়া আসলেই আজকের রেসিপিটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মাছের মধ্যে টেংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় অন্য যে কোন মাছের থেকে টেংরা মাছের স্বাদ বেশি। আর এই মাছটি দিয়ে আপনি যা রান্না করবেন তাই খেতে ভালো লাগবে। আপু আপনি আজকে টেংরা মাছ চাল কুমড়া দিয়ে রান্না করেছেন। চাল কুমড়ো দিয়ে টেংরা মাছ রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রান্না ধাপ গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া রান্না অন্যান্য মাছ থেকে টেংরা মাছের স্বাদ অনেক বেশি। তাইতো টেংরা মাছ যে কোন তরকারির সাথে রান্না করা যায়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38