বাবুর জন্য বেবিকেরিং ব্যাগ কিনে ফেললাম।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পরম করুনাময় অসীম দয়াল মহান আল্লাহ তায়ালার নামে আরম্ভ করিতেছে

বর্তমান হলো আধুনিক যুগ, এই যুগে মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য ধীরে ধীরে অনেক কিছু আবিষ্কার হইতেছে। ধীরে ধীরে আরো অনেক কিছু আবিষ্কার হবে। বর্তমানে বাচ্চা পালন করার অনেক উপকরণ বের হয়েছে। বাচ্চাকে কিভাবে খাওয়াবে, কি কি জিনিস খেলে বাচ্চারা তাড়াতাড়ি বড় হবে, বাচ্চাদেরকে কিভাবে ক্যারি করবে। বাচ্চাদের খেলনার বিভিন্ন জিনিস, এছাড়াও আরো অনেক জিনিস রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের একটি ছোট্ট মেয়ে বাবু আছে। গত ২৫ শে মে আমাদের বাবুর চার মাস পূর্ণ হয়েছে। আমাদের বাবুর যখন তিন মাস অতিক্রম হয়েছে, তখন থেকেই বাবু মাথা সোজা করে রাখতে শিখে গেছে,আলহামদুলিল্লাহ। আমরা প্রায় সময় সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়ে খালি রাস্তায় অথবা স্টেডিয়ামে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি।

গত দুই মাস ধরে প্রচন্ড গরম শুরু হওয়ার পরে সন্ধ্যার পরে বের হওয়া একটা নিয়মে পরিণত হয়ে গেছে। সারাদিন আমি বাবুকে নিয়ে বাসায় একা থাকি। বাবু সারাদিন বাসায় থেকে সন্ধ্যার দিকে কান্নাকাটি শুরু করে। যার ফলে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে প্রতিদিন সন্ধার পরে বাবুকে নিয়ে বের হয়। কিছুক্ষণ বাতাসে ঘুরলে বাবু শান্ত হয়ে ঘুমিয়ে যাই।

কতক্ষণ আমার হাজবেন্ড বাবুকে খুলে নিয়ে হাটে, তারপর আমিও বাবুকে কোলে নিয়ে হাটাহাটি করি। এখন বাবুকে নিয়ে হাটাহাটি করলে আমাদের শরীর দিয়ে ঘাম চলে আসে। যখন শরীর দিয়ে ঘাম পড়ে তখন বাবু কে কোলে নিলে কান্নাকাটি করে। তখন বাবুকে কোলে নিতেও কেমন যেন লাগে। যার ফলে একটি বেবিকেরিং ব্যাগ কিনার চিন্তা করতে লাগলাম। তারপর এই ব্যাগের বিষয়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম। ব্যাগের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করলাম। তারপর বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ব্যাগ দেখলাম। কিন্তু আমি সাধারণত অনলাইন থেকে কেনাকাটা করি না। তাই দারাজে অনেক ধরনের ব্যাগ দেখেছি, কিন্তু সেখান থেকে অর্ডার করি নাই। যেহেতো বাবুর জন্য একটি ব্যাগ কিনবো দেখে শুনেই কিনতে হবে। ভালো মানের ব্যাগ না হলে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে। তাই নিজে দেখে শুনে মার্কেট থেকে কিনার সিদ্ধান্ত নিলাম।

একদিন সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কে নিয়ে সোজা চলে গেলাম বেবি কিয়ারে। আমরা সেখানে গিয়ে দেখলাম বাচ্চাদের অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। এক দোকানের মধ্যেই বাচ্চাদের সব জিনিস পাওয়া যায়। আমরা প্রথমে একটি দোকানে ব্যাগ দেখে যাচাই বাছাই করেছিলাম। সেখানে তারা এই কোয়ালিটির একটি ব্যাগের দাম চাই ১৮০০ শত টাকা। আমাদের কাছে ব্যাগের মূল্যটা অনেক বেশি লাগলো, যার ফলে আরো কিছু যাচাই-বাছাই করার জন্য আরো দুটি দোকানে গেলাম।

একটি দোকানে গিয়ে আমাদের এই বেবিকেয়ার ব্যাগটি পছন্দ হয়ে যায়। কিন্তু সেখানে দোকানদার দাম চাই 1700 টাকা। আমার হাজব্যান্ড একটু চিন্তা-ভাবনা করে ৭০০ টাকা দাম বলে। তারপর তারা বলে এই দামে এই ব্যাগ দেওয়া যাবে না। এগুলো অনেক ভালো এবং দামি ব্যাগ। তারা বলে এই ব্যাগটি নিতে হলে ১০০০ টাকার উপরে দাম বলতে হবে। তারপর আমার হাজব্যান্ড ৮০০ টাকা বলে চলে আসার সময় তারা আমাদেরকে ডেকে ব্যাগটি দিয়ে দেয়। আমরা সেখান থেকে ব্যাগ কেনার পরে কিছু কসমেটিক কিনলাম। তারপর একটি রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম।

১৮০০ টাকার ব্যাগ পরে তারা ৮০০ টাকায় দিয়ে দিলো। বাংলাদেশের দোকানদাররা সব জিনিসের দাম বেশি বেশি চাই। ৪০০ টাকার জিনিস ৪০০০ টাকা চাইতে তারা লজ্জাবোধ করে না। এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের লোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে আমরা তো দাম চাইতেই পারি। বাংলাদেশের জিনিস পাকিস্তানি ইন্ডিয়ান বলে বিক্রয় করে দেয়। কেনাকাটা করার ক্ষেত্রে লজ্জাবোধ করলে আমরা ঠকে যাই। তারা এমন দাম বলে যদি কোন ব্যক্তি বেশি দাম দিয়ে নিয়ে যায়,তাহলে তো তাদের অনেক লাভ। এর জন্য প্রত্যেকটা জিনিস কেনার আগে মোটামুটি একটা যাচাই-বাছাই করে কিনলে ভালো হয়।

বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিলাম। আগামীকাল আবার আপনাদের সাথে নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
টাইটেলবাবুর জন্য বেবিকেরিং ব্যাগ কিনে ফেললাম।।
স্থানসায়ম প্লাজা ,নারায়ণগঞ্জ,ঢাকা। ।
তারিখ২০/০৫/২০২৪
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@titash

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমার পরিচিতি

আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপ করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

ddddoo.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

১৮০০ টাকার ব্যাগ পরে তারা ৮০০ দিয়ে কিনে ফেললেন ব্যাপারটি কিন্তু বেশ ভালো লেগেছে আপু। আসলে বাংলাদেশের দোকানদার গুলোর কথা কি আর বলবো। তবে বর্তমানে সবকিছুর উন্নয়ন হয়েছে। তাই জীবন যাত্রার মাঝেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। আপু আপনি নিজের কাজকে সহজ করে নেওয়ার চেষ্টা করেছেন জেনে ভালো লাগলো। বাচ্চাদেরকে সহজে বহন করার জন্য এই ব্যাগগুলো মনে হচ্ছে খুবই উপকারী।

 2 years ago 

বাচ্চাদেরকে বহন করার জন্য এই ব্যগটি আসলে অনেক উপকারী। ব্যগটি দিয়ে সামনে বা পিছনে বাচ্চাকে ঝুলিয়ে দুই হাতে অনেক কিছু নেয়া যায়। আর বিভিন্ন কাজও করা যায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু বাংলাদেশের মানুষ কম টাকার জিনিস তার দ্বিগুণ দ্বিগুণ বলে বিক্রি করতে চাই। যদি এ বিষয়ে তর্কে জড়ানো যায় তাহলে নিজেরই লজ্জাবোধ লাগে। আবার অনেক মানুষ আছে যারা টাকার জোর দেখিয়ে কম দামের জিনিসও বেশি দামি কিনে ফেলে। যাইহোক আপনার বাবুর জন্য অনেক সুন্দর বেবি কেয়ারিং ব্যাগ কিনেছেন। বাচ্চাকে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটি বুদ্ধি। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু লজ্জাবোধ করলেই বর্তমানে ঠকে যাবেন। বাংলাদেশের ব্যবসায়ীরা শুধু দ্বিগুণ না পাঁচ গুণ ধাম চেয়ে বসে থাকে। তাই পাঁচ গুণ থেকে চার গুন বিয়োগ করে দামের উত্তর দিতে হয়। তাহলে কোন জিনিস কিনে আপনি জিততে পারবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন দোকানদার খুব খারাপ সহজ সরল মানুষ পেলে তো সবকিছুর দাম বেশি নিয়ে নেয়। ১৮০০ টাকা এর পরে ৮০০ টাকায় দিয়েছে জেনে ভালো লাগলো। মেয়ের জন্য বেবিকেরিং ব্যাগ নিয়েছেন খুব ভালো করেছেন। অনেক সময় কাজে লাগবে। আপনার বাবুর জন্য দোয়া রইল।

 2 years ago 

জি ভাইয়া, দোকানদাররা অনেক খারাপ ব্যবহার করে ক্রেতাদের সাথে। আর বিশেষ করে বেচা কেনার ব্যাপারে তারা এত মিথ্যা কথা বলে। আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনাদেরকে ঠকিয়ে দিচ্ছে। যাইহোক ভাইয়া বেবি কেয়ারিং ব্যাগ নিয়েছি বাবুর সুবিধার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু, নিশা মামুনির জন্য বেবি কেরিং ব্যাগ কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ব্যাগটি লাল রঙের হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। নিঃসন্দেহে এই ব্যাগটি আপনাদের খুবই কাজে লাগবে। তবে আশ্চর্য হলাম১৮০০ টাকার ব্যাগ, ৮০০ টাকায় দিয়ে দেয়াতে। আমি হলে তো ১৮০০ টাকা দাম শুনলে অনায়াসে ১৫০০ টাকা বলে ফেলতাম😁। জনি ভাই খুব ভালো কাজ করেছে, দরদাম করে ব্যাগটি কিনেছে। নিশা মামুনির জন্য বেবি কেরিং ব্যাগ কিনে সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জ্বী ভাইয়া বিশেষ করে আপনাদের জনি ভাইয়া যে কোন কিছুর ব্যাপারে অনেক সতর্ক থাকেন। আর মেয়ের ব্যাপারে তো আরো অনেক সতর্ক। তাই মেয়ের জন্য একটি সুন্দর ব্যাগ কিনে নিয়েছেন। আমাদের নিসার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই সমস্ত ব্যাগগুলো তত বেশি একটা গ্রামাঞ্চলে ব্যবহার করতে দেখা যায় না। তবে সুবিধার্থে বেবি ক্যারিং ব্যাগগুলো অনেকে ব্যবহার করে থাকেন। বেশি ভালো লাগলো আপনার এই বেবিক্যারিং ব্যাগ কেনার অনুভূতিটা দেখে।

 2 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন,গ্রামাঞ্চলে এই ব্যাগগুলো সচরাচর ব্যবহার করা হয় না। নিসাকে নিসাকে ব্যাগে করে যখন আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে এসেছে। গ্রামের বাচ্চারা তাকিয়ে রয়েছে, আর হাসছে। আপনার কমেন্ট পড়ে আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই এখন বাচ্চাদের জন্য অনেক ধরনের জিনিস ই বের হয়েছে যা আগে তেমন ভাবে আমাদের দেশে ছিলোই না। আশা করছি বেবি কেয়ারিং এই ব্যাগ আপনি যে উদ্দেশ্যে কিনেছেন, তা পুরোপুরি ভাবে সফল হবে৷ এখন বাবু ওটায় নিজেকে মানিয়ে নিলেই হলো। আর দামের ব্যাপারেও আপনি সঠিক কথা বলেছেন। আসলেই দোকানদার রা এমন দাম চায়, দাম বলতে গিয়েই অনেক কাস্টমার ঠকে যায়! ভাই তো ভালোই জিতেছেন!

 2 years ago 

হ্যাঁ আপু আমি যে উদ্দেশ্যে ব্যাগটি কিনেছি সেই উদ্দেশ্য সফল হবে মানে কি হচ্ছে। আমার মেয়েকে খুব সহজে আমি এখন কেরি করতে পারি। মেয়েকে কোলে নিয়ে অনেক কাজ করতে পারি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38