অরিগ্যামি :- রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরী।

in আমার বাংলা ব্লগ2 years ago

1000016858.jpg

1000016853.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহীল কারীম আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি নতুন এবং ভিন্নধর্মী পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
আমি মূলত কাগজের তৈরি করা কারুকাজ খুব পছন্দ করি। কাগজের তৈরি কারুকাজ গুলো আমার কাছে দেখতে বেশ চমৎকার লাগে । আমি এই কারুকাজ গুলো বানাতে বেশ পারদর্শী নই। তবুও আমি যখনই সময় পাই চেষ্টা করি কিছু বানাতে। রঙিন কাগজ দিয়ে ফুলের কারুকাজ গুলো করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে সময় এবং ধৈর্য দিয়ে করলে যেকোনো কাজই সুন্দর হয়। অনেকে ফুলের এই সুন্দর কারুকাজ গুলো দেয়ালের ওয়ালমেট হিসেবে ব্যবহার করেন। অনেকের সুন্দর সুন্দর এই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা দেখে আমিও এই কারুকাজটি করতে আগ্রহী হলাম। তাই আমি এই কারুকাজটি করতে রঙিন কাগজ, রং সংগ্রহ করে নিলাম। আমি চেষ্টা করলাম সুন্দরভাবে কারুকাজটি করতে। আশা করি আমার কারুকাজটি আপনাদের ভালো লাগবে।

চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক :-

উপকরণ


• রঙিন কাগজ

1000016835.jpg

বিবরণ :

ধাপ - ১ :


প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে তা মাঝখানে সমান দুই ভাগে ভাগ করে ভাঁজ করে নিলাম।

1000016836.jpg

ধাপ - ২ :


এরপর ভাঁজ করা কাগজটির দুই ভাগ করে একপাশ থেকে কোনাকুনি ভাঁজ করে নিলাম। একইভাবে অপর পাশও ভাঁজ করে নিলাম।

1000016863.jpg

ধাপ - ৩ :


এরপর ভাঁজ করা কাগজটির এক প্রান্ত মাঝখান থেকে ধরে চারকোণা করে ভাঁজ করে নিলাম। একইভাবে অপর প্রান্তও ভাঁজ করে নিলাম।

1000016839.jpg

ধাপ - ৪ :


এরপর ভাঁজ করা কাগজটির উপরের অংশ গুলো কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম। এরপর ভাঁজ করা অংশের উপরের অংশ গুলো পুনরায় কোনাকুনি ভাঁজ করে নিলাম।

1000016859.jpg

ধাপ - ৫ :


এরপর ভাঁজ করা কাগজটির উল্টো দিকে নিচের অংশটি ভাঁজ করে নিলাম। এরপর উপরের দিকটা কোনাকুনি করে ভাঁজ করে নিলাম। এরপর ভাঁজ করা কাগজটি উল্টো করে নিচের দিকটি ভাঁজ করে নিলাম।

1000016860.jpg

1000016844.jpg

ফাইনাল আউটপুট :


অবশেষে আমি কাগজের তৈরি ব্যাঙের মাথার দিকে দুইপাশে দুটো চোখ এঁকে ব্যাঙ বানানো পুরোপুরি শেষ করলাম। এরপর আমার বানানো কাগজের ব্যাঙের কিছু ফটোগ্রাফি করে নিলাম।

1000016845.jpg

1000016857.jpg

আশা রাখি আমার আজকের তৈরি করা অরিগ্যামিটি আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো সৃজনশীলতা নিয়ে আসবো। সবার সর্বদা সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।(ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজের তৈরি দুটো চমৎকার ব্যাঙ বানিয়েছেন। দারুণ হয়েছে আপনার বানানো ব্যাঙ দুটো।ব্যাঙের পা গুলো বেশি সুন্দর লাগছে আমার কাছে।ধাপে ধাপে ব্যাঙ বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরী চমৎকার হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো আমিও তৈরি করেছিলাম কিছু দিন আগে।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি ব্যাঙের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক দিন আগে আমিও এমন একটি অরিগ্যামি তৈরি করেছিলাম। রঙিন কাগজ দিয়ে বানানো এই ধরনের অরিগ্যামি দেখতে ও বানাতে খুব ভালো লাগে। দু'টো কালারের ব্যাঙই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি ব্যাঙ অনেক সুন্দর হয়েছে। কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আর দেখতেও অনেক ভালো লাগে। আপনার তৈরি করা কাগজের ব্যাঙ অনেক সুন্দর হয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে ব্যাঙ তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা ব্যাঙ এর অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরী সাধারণ হয়েছে দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাংক তৈরিটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরী করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজের অরিগ্যামি গুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ব্যাঙ তৈরি করছেন। ব্যাঙ তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর এবং কিউট দেখতে ব্যাঙের অরিগ্যামি তৈরি করে নিয়েছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার তৈরি করা এই অরিগ্যামি দেখতে। ভাঁজে ভাঁজে অনেক কষ্ট করে এবং সময় নিয়ে এটি তৈরি করেছেন আপনি। আপনার উপস্থাপনা দেখলে যে কেউ এই অরিগ্যামি তৈরি করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38