You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৭

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

অনুগল্প: কালবৈশাখী ঝড় এই কথাটা মনে হলেই মনের ভিতর ভীতি সঞ্চার হয়। সন্ধ্যার শেষে গুড়গুড়ে অন্ধকার যখন নেমে আসে ঠিক তখনই কালবৈশাখীর ঝড় শুরু হয়। ওই ঝড়ের দিনে আম কুড়ানোর মজাই আলাদা। ঠিক এমনই একদিন বৈশাখী ঝড়ে আম কুড়াতে গেলাম গোরস্থানে, চারপাশে আম আর আম পড়ে আছে। অন্ধকার রজনী বিজলী চমকাচ্ছে হঠাৎ দেখি সাদা কাপড় পড়া ছোট্ট একটি মেয়ে আমাদের দিকে এগিয়ে আসতেছে। এটা দেখেই কুড়ানো আম ফেলে আমরা ছুটলাম গন্তব্যের দিকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38