ডাই (এসো নিজে করি) :- রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরী।

in আমার বাংলা ব্লগ2 years ago

1000005527.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহীল কারীম আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি নতুন এবং ভিন্নধর্মী পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
আমি মূলত কাগজের তৈরি করা কারুকাজ খুব পছন্দ করি। কাগজের তৈরি কারুকাজ গুলো আমার কাছে দেখতে বেশ চমৎকার লাগে । আমি এই কারুকাজ গুলো বানাতে বেশ পারদর্শী নই। তবুও আমি যখনই সময় পাই চেষ্টা করি কিছু বানাতে। রঙিন কাগজ দিয়ে ফুলের কারুকাজ গুলো করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে সময় এবং ধৈর্য দিয়ে করলে যেকোনো কাজই সুন্দর হয়। অনেকে ফুলের এই সুন্দর কারুকাজ গুলো দেয়ালের ওয়ালমেট হিসেবে ব্যবহার করেন। অনেকের সুন্দর সুন্দর এই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা দেখে আমিও এই কারুকাজটি করতে আগ্রহী হলাম। তাই আমি এই কারুকাজটি করতে রঙিন কাগজ, পুঁথি ও প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ করে নিলাম। আমি চেষ্টা করলাম সুন্দরভাবে কারুকাজটি করতে। আশা করি আমার কারুকাজটি আপনাদের ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করা যাক :-

উপকরণ


• রঙিন কাগজ
• জল রং
• পুথি
• গাম
• কাচি
• সুই সুতা
• শক্ত কাগজ
• রঙিন কলম

1000006789.jpg

বিবরণ :

ধাপ - ১ :


প্রথমে আমি শক্ত একটি কাগজ নিলাম। এরপর কাচি দিয়ে কাগজটি লম্বা করে কেটে নিলাম।

1000006783.jpg

ধাপ - ২ :


কাজটির লম্বা করে মোট চারটি কাগজ কেটে নিলাম।

1000005670.jpg

ধাপ - ৩ :


এরপর কেটে নেয়া কাগজগুলো গাম দিয়ে চারকোনা করে জোড়া লাগালাম।

1000006780.jpg

ধাপ - ৪ :


এরপর চারকোনা ফ্রেমটি কালো রং করে নিলাম।

1000006777.jpg

ধাপ - ৫ :


এবার একটি রঙিন কাগজ নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম।

1000006771.jpg

1000006774.jpg

ধাপ - ৬ :


এরপর একটি কাগজের টুকরা নিয়ে কোনাকুনি ভাঁজ করে নিলাম।

1000006768.jpg

ধাপ - ৭ :


এরপর ভাঁজ করা কাগজটি ফুলের পাঁপড়ি আকৃতি করে কেটে নিলাম।

1000006759.jpg

1000006756.jpg

ধাপ - ৮ :


এরপর ভাঁজ করে কাটা কাগজগুলো ভাঁজ খুলে নিলাম। কাগজগুলো দেখতে ফুলের মতো হলো।

1000006753.jpg

1000006744.jpg

ধাপ - ৯ :


এরপর সেই কাগজের ফুলগুলো একটির উপর একটি রেখে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম ।

1000006738.jpg

1000006741.jpg

ধাপ - ১০ :


এরপর জোড়া লাগানো ফুলটির উপর গাম দিয়ে পুথি জোড়া লাগিয়ে নিলাম।

1000006735.jpg

ধাপ - ১১ :


এরপর কালো একটি কাগজ নিয়ে চিকন লম্বা করে কেটে নিলাম।

1000006732.jpg

ধাপ - ১২ :


এরপর কেটে নেওয়া কাগজগুলো শক্ত কাগজের ফ্রেমের উল্টোদিকে ধাপে ধাপে উপরে নিচে গাম লাগিয়ে নিলাম ।

1000006723.jpg

ধাপ - ১৩ :


এরপর আরেকটি রঙিন কাগজ নিয়ে পূর্বের ন্যায় ছোট ছোট করে কাগজ কেটে সেই কাগজগুলো ভাঁজ করে ফুলের পাঁপড়ির আকৃতি করে কেটে নিলাম। এরপর ভাঁজ গুলো খুলে নিলাম।

1000006729.jpg

ধাপ - ১৪ :


এরপর কাগজের ছোট টুকরা নিয়ে সেটি কোনাকুনি ভাঁজ ধরে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর সুতা নিয়ে সুই গেঁথে নিলাম। এরপর তা একটি লম্বা সুতার ভিতর ঢুকিয়ে তার সাথে আরও কিছু পুথি গেঁথে নিলাম।

1000006714.jpg

ধাপ - ১৫ :


এভাবে করে মোট পাঁচটি পুথির লম্বা সুতা গেঁথে নিলাম।

1000006711.jpg

ধাপ - ১৬ :


এরপর তৈরি করা শক্ত কাগজের ফ্রেমটির উল্টোদিকে নিচে পুথির সুতা গুলো গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000006708.jpg

ধাপ - ১৭ :

এরপর কাগজের ফ্রেমটির উল্টো দিকে উপরে দেয়ালে আটকানোর জন্য একটি ছোট সুতা নিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000006720.jpg

ধাপ - ১৮ :


এরপর কাগজের শক্ত ফ্রেমটির উপরে তৈরি করা ফুলটি গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000006705.jpg

ধাপ - ১৯ :


এরপর শক্ত কাগজের ফ্রেমটির উপর চারপাশে তৈরি করা ফুলের কাগজগুলো গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম

1000006702.jpg

ধাপ - ২০ :


এরপর জোড়া লাগানো ফুলের কাগজ গুলোর উপর পুথি নিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000006699.jpg

ধাপ - ২১ :


এরপর শক্ত কাগজের ফ্রেমটির উপরে চারপাশে এবং ভিতরে সাদা পুথি গাম দিয়ে লাগিয়ে নিলাম।

1000006690.jpg

ধাপ - ২২ :


এরপর ফুলের কাগজের উপর লাগানো পুথির চারপাশে রঙিন কলম দিয়ে নকশা করে নিলাম।

1000006693.jpg

ফাইনাল আউটপুট :


এভাবেই অবশেষে আমি কাগজের তৈরি ওয়ালমেট বানানো পুরোপুরি শেষ করলাম। এরপর সম্পূর্ণ ওয়ালমেটটির কিছু ফটোগ্রাফি করে নিলাম।

1000006684.jpg

1000005526.jpg

আশা রাখি আমার আজকের তৈরি করা ডাই ওয়ালমেটটি আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো সৃজনশীলতা নিয়ে আসবো। সবার সর্বদা সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা ফুলের ওয়ালমেট বেশ দেখার মত হয়েছে ভাই। কত সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন এবং ওয়ালমেটটা তৈরি করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনাদের উৎসাহ পেলে আরো সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাল্লাহ।

 2 years ago 

একদম ঠিক বলছেন আসলে আমরা এখানে অনেক কিছু ক্রিয়েটিভিটি দেখি। যেগুলোর ক্ষেত্রে আমরা মোটেও পারদর্শী নয়। কিন্তু আমরা কি করি করার চেষ্টা করতে করতে এক সময় দক্ষ হয়ে যাই। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ওয়ালমেট তৈরি দেখে। খুব সুন্দর করে রঙিন কাগজ এবং পুঁতি দিয়ে সাজালেন। ভীষণ ভালো লেগেছে দেখে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে পোস্টের আলোকে মন্তব্য করার জন্য। আমরা এ প্লাটফর্ম এর মধ্যে আমাদের ক্রিয়েটিভিটি উপস্থাপন করতে পারে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে সেটা বেশ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঘরে ঝুলিয়ে রাখার কারণে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক বেশি উৎসাহিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। পুঁথির ব্যবহার করে এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। আপনার প্রতিভা প্রশংসনীয় ভাইয়া।

 2 years ago 

এই ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। বেশ কিছু জিনিস দিয়ে এই ওয়ালমেট টা তৈরি করেছেন আপনি। বিশেষ করে ফলস মিররগুলো দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। পুথি গুলোও খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে খুব বেশি উৎসাহিত হলাম। এই প্লাটফর্মে নিজের ক্রিয়েটিভিটি উপস্থাপন করার সুন্দর সুযোগ থাকে। ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপনি তো দেখছি অনেক দক্ষও ক্রিটিভিটির সাথে রঙিন কাগজের চমৎকার ওয়ালমেট তৈরি করলেন। ঠিক বলেছেন ভাইয়া। আমাদের এখানে কত সুন্দর সুন্দর কাজ দেখি আর এগুলোর সাথে আমরা কেউ আগে থেকে সম্পৃক্ত না। তবে এটাও ঠিক এ কাজগুলো দেখে আমরা নিজেরাও যদি চেষ্টা করি তাহলে আমরাও একসময় ক্রিয়েটিব কিছু শেয়ার করতে পারব। আর সেজন্য চাই ধৈর্য আর চেষ্টা। আজ কিন্তু আপনার ওয়ালমেটটি সেরকম হয়েছে ভাইয়া। এক কথায় অসাধারণ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহমূলক মন্তব্য উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি ক্রিটিভিটির মধ্য দিয়ে কিছু তৈরি করতে। আপনাদের উৎসাহ উদ্দীপনা সামনের দিকে আরো এগিয়ে যাবো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপনার বানানো ওয়ালমেটটা ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য। আমার ওয়ালমেটটি পছন্দ করার জন্য শুকরিয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরী খুবই ভালো হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি এই ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। দেওয়ালে টানিয়ে রাখাতে আরো ভালো লাগছে।

 2 years ago 

আমার পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ওয়ালমেটটি আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

আরে ভাইয়া বেশ দারুণভাবে তৈরি করেছেন তো আজকের এই ওয়ালমেটটা। আমার কাছে তো আপনার আজকের তৈরি করা ওয়ালমেট দেখতে অনেক বেশী সুন্দর লেগেছে। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে ঘরের দেওয়ালে লাগালে দেখতে অনেক বেশী সুন্দর লাগে। ঘরের সৌন্দর্য তো আরো বেশি বেড়ে যায় ওয়ালমেট এর ফলে। ছোট ছোট আয়না আর পুঁতি ব্যবহার করাতে এটার সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য। আমার ওয়ালমেট টা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো বেশি ক্রিয়েটিভিটি করে গড়ে উঠতে সহায়তা করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38