জারি-সারি গান

ChatGPT Image Jan 17, 2026, 01_04_56 PM.png

Image Created by OpenAI

বাংলার লোকসংস্কৃতি মানেই কিন্তু শুধু বাউল, ভাটিয়ালি বা কীর্তন নয়। তার পাশাপাশি রয়েছে এক গভীর আবেগে ভরা সংগীত, যেমন-জারি ও সারি গান। এই গানগুলো শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামবাংলার জীবনযাপন, বিশ্বাস, ধর্মীয় অনুভূতি ও সামাজিক ইতিহাসের এক জীবন্ত উদাহরণ। এইসব ঐতিহ্যগত গানের অনেক ইতিহাস এবং উৎপত্তি রয়েছে। অর্থাৎ এখানে প্রশ্ন জাগতে পারে যে, এই জারি গানের কথার অর্থ কি! আসলে জারি শব্দটা এসেছে আরবি শব্দ থেকে। এই জারি গানের মূল অর্থই হলো শোক বা বিলাপ । এর উৎপত্তি হয়েছিলো সাধারণত মধ্যযুগের দিকে। এই গানগুলোর মধ্যে এক গভীর আবেগ রয়েছে অর্থাৎ এই গান সাধারণত করুন সুরে গাওয়া হয়ে থাকে।

আর সারি গান বাংলার নদীমাতৃক সভ্যতার সঙ্গে অতোপ্রোতো ভাবে জড়িত। এটি মূলত নৌকার মাঝিদের কন্ঠে শোনা যায়। তারা সবসময় নদীর মাঝে নৌকা চালাতে চালাতে এই গান গেয়ে থাকে। এই গানের উৎপত্তি সাধারণত অনেক প্রাচীন সময়ের থেকে। এটা তখনকার সময় থেকে অর্থাৎ জলপথ নির্ভর জীবনের থেকে এইসব সারি গানের অস্তিত্ব এর খোঁজ পাওয়া যায়। সারি গান সাধারণত দলবদ্ধভাবে গাওয়া হয়ে থাকে। এটা কিছুটা ওই ভাটিয়ালি গানের মতো। বর্তমানে ডিজিটাল যুগে এই গানগুলোর চর্চা আগের মতো তেমন নেই বললেই চলে। তবে এইসব নিয়ে যারা গবেষণা করে থাকে, তাদের মাধ্যমে বর্তমানে ইন্টারনেট যুগে এখনও বেঁচে আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61645.32
ETH 1714.00
USDT 1.00
SBD 0.38