দুর্বলতা কখনো প্রকাশ করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুর্বলতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আপনি যত বেশি সাহসী মানুষ দেখতে পাবেন একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে এই সমস্যায় মানুষের মধ্যে কোন কোন জায়গায় অবশ্যই দুর্বলতা রয়েছে। আসলে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার মধ্যে সামান্যতম কোন দুর্বলতা নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্বলতার পরিমাণ কম বেশি থাকতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা বড় একটা প্রতিযোগিতার জায়গা। আর এই প্রতিযোগিতার জায়গায় যদি আমরা আমাদের নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখতে না পারি অথবা লুকিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না এবং সবাই আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করবে।
কেননা মানুষ একটা কাজ হওয়ার জন্য কিন্তু সেই কাজের পেছনে হাজার লোক অনেক বেশি প্রতিযোগিতা করে। আর এই হাজারো লোকের মধ্যে সবাই চেষ্টা করে কি করে অন্য মানুষদেরকে পিছনের দিকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সুবিধার জায়গা হল মানুষের দুর্বলতা। অর্থাৎ আপনি যদি মানুষের দুর্বল জায়গা গুলোতে আঘাত করতে পারেন তাহলে কিন্তু সে খুব সহজে হার স্বীকার করে নেবে। এজন্য অন্য মানুষের কাছে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। আপনি যদি মনে করেন যে সে আপনার কাছের মানুষ আপনি যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু এটি আপনি অবশ্যই ভুল করবেন।
কেননা এই পৃথিবীতে মানুষকে কখনো সঠিকভাবে বিশ্বাস করা যায় না। অনেক সময় আছে বাইরের মানুষ অপেক্ষা কাছের মানুষ সব থেকে বেশি আমাদের আঘাত দিয়ে থাকেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে কেউ আমাদেরকে আর কখনো আঘাত দিতে না পারে এবং আমরা নিজেদের দুর্বল জায়গা গুলোকে গোপন করার চেষ্টা করব। আসলে নিজের দুর্বল জায়গা গুলোতে যারা ঠিক করার জন্য চেষ্টা করতে পারে তারা কিন্তু একটা সময় নিজেকে দুর্বল জায়গা গুলো ঠিক করতে পারে। অবশ্যই তাদেরকে সব সময় চেষ্টা করতে হবে কি করে এই দুর্বলতার থেকে বের হয়ে আসা যায়। কেননা এই দুর্বল জায়গা গুলো যদি সব থেকে বেশি হয় তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা অনেক বেশি কঠিন হবে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীর প্রত্যেকটা প্রতিযোগিতা অবশ্যই আমাদের অংশগ্রহণ করতে হবে। আর আমাদের জীবনের যে সুযোগগুলো আমরা পেয়ে থাকি সে সুযোগ গুলোর সঠিক ব্যবহার আমাদের করতে হবে। আসলে আমরা যদি জীবনে প্রত্যেকটা সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই জীবনের বাকি সময়টা আমরা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব। এজন্য আমরা নিজেদের দুর্বল জায়গা গুলোর কথা অন্যের কাছে প্রকাশ না করে বরং নিজের থেকে সেগুলো ঠিক করার চেষ্টা করব এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আসলে এভাবে চেষ্টা করতে করতে আমরা একটা সময় অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Royel Enfield Bike Top Model Highest price
