দবির মিয়ার অন্তহীন সংগ্রাম (অষ্টম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দেখতে দেখতে কয়েক মাসের ভেতরে তাদের অনেকগুলো মুরগি হয়ে যায়। মুরগিগুলো ডিম দেয়া শুরু করলে মাঝে মাঝে সেগুলো নিয়ে থানা সদরে গিয়ে বিক্রি করে আসে। সেখান থেকে বেশ ভালো টাকায় পায়। মুরগিগুলো ডিম পাড়ার পর থেকে দবিরের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়। যখন মুরগির সংখ্যা আরো বেড়ে যায়। তখন দবিরের স্ত্রী তাকে আরো একটি বড় খাঁচা বানিয়ে দিতে বলে। এভাবে দেখতে দেখতে এক সময় তাদের অনেকগুলো মুরগি হয়ে যায়। তখন সে দিনমজুরি কাজ ছেড়ে তার স্ত্রীকে মুরগি পালন করার ব্যাপারে সাহায্য করতে থাকে। একপর্যায়ে তার স্ত্রী তাকে বলে দু-তিনটা ছাগল কিনে আনতে পরামর্শ দেয়।

Black and Gold Fancy New Year Card_20240828_213002_0000.png

সে বলে যেহেতু তুমি এখন বাড়িতেই থাকো তাই আমরা দুই তিন জন মিলে কয়েকটা ছাগল পালতে পারলে। ঈদের সময় ভালো দামে বিক্রি করা যাবে। এই আইডিয়াটা দবিরের খুব পছন্দ হয়। ততদিনে দড়ির মিয়ার পরিবারের সচ্ছলতা চলে এসেছে। দবির মিয়া তার স্ত্রীর পরামর্শ মতো কয়েকটি ছাগল কিনে আনে। তারপর তারা কয়েক মাস সেগুলো লালন পালন করে ঈদের বাজারে বিক্রি করে দেয়। সেখান থেকে তারা বেশ ভালো টাকা পায়। এভাবে দেখতে দেখতে একসময় দবির মিয়া আর তার স্ত্রীর খামারটা বেশ বড় হয়ে যায়।

অল্প কয়েকটা মুরগি পালন করা থেকে শুরু করে এত বড় খামার হয়ে যাওয়াই দবির মিয়া খুবই খুশি হয়। একদিন বিকালে দবির মিয়া তার ছোটো ছেলেকে সাথে নিয়ে নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলো। সেখানে গিয়ে দেখে অনেকেই নদীর পাড়ে দাড়িয়ে কি যেন দেখছে। তাদের কাছে গিয়ে দেখে তারা সবাই নদীর পানির দিকে তাকিয়ে রয়েছে।দবির মিয়া অবাক হয়ে দেখে গতকালকেও যে নদীতে পানি ছিলো অনেকটা কম।
(চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দবির মিয়ার পরিবার স্বচ্ছল হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। আসলে মানুষ বুদ্ধি করে পরিশ্রম করতে পারলে, সংসারের উন্নতি করা সম্ভব। তবে দবির মিয়ার স্ত্রীর বেশ ভালোই বুদ্ধি আছে। যাইহোক গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47