চিন্তাভাবনা অনুযায়ী কাজ করা উচিত।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


black-297648_1280.webp



লিংক


আমরা যদি আমাদের চিন্তা অনুযায়ী কখনো কাজ না করি তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করতে পারে তারা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে জীবনে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনে উন্নতি লাভ করা যায়। আসলে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা। অনেকে মনে করে যে জীবনটা অনেক বেশি সহজ এবং সামনের দিকে এগিয়ে যাওয়া আরো অনেক বেশি সহজ। আর তখনই বুঝতে হবে যে সেই মানুষগুলো কখনো জীবনে উন্নতি করার জন্য চেষ্টা করেনি।


কেননা যারা জীবনে উন্নতির জন্য চেষ্টা করেছে এবং তাদের চিন্তাভাবনা অনুযায়ী তারা সবসময় সামনের দিকে এগিয়ে এগিয়ে কাজ করার জন্য চেষ্টা করেছেন তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পেরেছে। আসলে আমরা সেসব মানুষদের দেখে শিক্ষা নিয়ে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে মিশে নিজেদের জীবনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারি এবং চিন্তাভাবনা অনুযায়ী কাজ করতে পারি তাহলে অবশ্যই আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এক সময় মানুষের মতো মানুষ হয়ে নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং একই সাথে অন্যের উপকার করতে পারব।


এজন্য সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে পারে এবং পরিশ্রম করার মত মন মানসিকতা যাদের রয়েছে তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আসলে আমরা সবসময় চিন্তা করি জীবনে কি করে ভাল কাজ করা যায় এবং ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। একটা কাজ করার আগে যদি আমরা চিন্তা ভাবনা অনুযায়ী সেই কাজটি করতে পারি তাহলে সেই কাজটি আমাদের কাছে অনেক বেশি সহজ হবে এবং এর ফলে আমরা সেই কাজটি দ্রুত সম্পন্ন করতে পারব। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি কোন কাজ করার আগে চিন্তা ভাবনা করতে পারি তাহলে আমাদের কাজটি অর্ধেকের বেশি সমাধান হয়ে যায়।


আসলে এই পৃথিবীতে যারা হুট করে কোন কিছু করার চেষ্টা করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যস্ত থাকে তারা কিন্তু খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কেননা পৃথিবীতে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আর আমাদের চিন্তা ভাবনা যদি সবসময় ভালো হয় তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং মানুষের মত মানুষ হতে পারব। আর এজন্য যাদের চিন্তাভাবনা এবং কাজ একই সাথে সম্পন্ন হয় তারা কিন্তু অবশ্যই অন্যান্য মানুষদের থেকে আলাদা এবং তারা প্রতিনিয়ত নিজেদেরকে অনুমতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য এই ধরনের মানুষের জীবনে দেখে আমরা শিক্ষা নিয়ে সেই ভাবে চলার চেষ্টা অবশ্যই করবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65497.51
ETH 1783.48
USDT 1.00
SBD 0.42