মাছ বাজারে গিয়ে মাছ কেনার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1708974048478.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে আবার মাছ বাজারে গিয়ে মাছ কেনার অভিজ্ঞতা শেয়ার করব ।বাজারে ঘুরে ঘুরে মাছ কিনতে আমার কাছে খুব ভালো লাগে ।এছাড়া যখনই রাস্তায় হাঁটতে বের হয় তখন আশেপাশে কোথাও মাছ দেখলে আমি সেখান থেকে মাছ বেছে বেছে মাছ কেনার চেষ্টা করি । আজকে অনেকদিন পরে হঠাৎ করে আবার মাছ বাজারে গিয়েছিলাম সেখান থেকে কয়েক রকমের মাছ কিনেছি । এরকম বাজার থেকে টাটকা ফ্রেশ মাছ কিনতে আমার কাছে সবসময়ই ভালো লাগে । আমি চেষ্টা করি যেসব বাজারে একেবারে জীবন্ত মাছ বিক্রি করে সেসব বাজারে যেয়ে মাছ কেনার, দূরে হলেও সেখান থেকে আনার চেষ্টা করি । বেশিরভাগ সময়ই আমার হাজব্যান্ড একা গিয়েই মাছ কিনে থাকে । আজকে বিকেল বেলা একটু শুয়েছি তখন সে বলল চলো বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি । তখন আমিও রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য ।


বেশিরভাগ সময় সন্ধার পরে বাইরে যাওয়া হয় আজকে ভাবলাম যে একটু বিকেলবেলা বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগবে । রেডি হচ্ছি এই মুহূর্তে ছেলেও চলে আসলো সেও বায়না ধরল যাওয়ার জন্য । ওকে রেডি করে তিনজন মিলে বাসা থেকে বের হলাম । মার্কেটে ছোটখাটো কিছু কেনাকাটা ছিল প্রথমে ভাবলাম সেটা কিনব আবার মুরগিও কিনতে হবে ।এজন্য রাস্তায় একটু হাঁদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করলাম । কিন্তু আজকে রাস্তায় কোন মুরগি ওয়ালাকে দেখতে পেলাম না । রাস্তা অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ খানিকটা ফাঁকা রয়েছে । আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিলাম সে দিকটাও পুরোপুরি ফাঁকা । রাস্তার পাশ দিয়ে যে হকাররা বসে ওরা আজকে বসেনি । কারণ পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন যার কারণে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং রাস্তায় অনেক ধরনের কাজ চলছে । প্রধানমন্ত্রী আশা উপলক্ষে রাস্তার ধারে দোকানপাট গুলো একেবারে নেই বললেই চলে ।


এর পরে আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে গেলাম সাথে ছেলে থাকার কারণে অনেক দূর হেঁটে যেতে অসুবিধা হবে দেখে একটা রিক্সা নিয়ে নিলাম । আমরা প্রথমে চলে গেলাম কমলাপুর রেলস্টেশনের কাছে একটা মাছ বাজার আছে সেখানে । সেখানে গিয়ে দেখলাম যে মাছওয়ালারা তেমন একটা বসেনি । এরা মনে হয় সন্ধ্যার পরে বসে আমরা সন্ধ্যার আগে চলে গিয়েছিলাম । সেখান থেকে মাছ না কিনে আমরা তার পাশে আরও একটা বাজার রয়েছে সে বাজারের দিকে গেলাম এবং ওই বাজারে মাছের দাম ওরা প্রচুর পরিমাণে বেশি চেয়ে থাকে । ওদের কাছে মাছ রয়েছে তবে মাত্র তেমন একটা বিক্রি হচ্ছে না দেখেই বোঝা গেল । মাছ প্রচুর পরিমাণ রয়েছে তবে মানুষজন খুব একটা নেই বাজারটা একেবারে ফাঁকা । আমরা দু একটা মাছ দেখলাম তবে ওরা কিছু কিছু মাছের দাম অতিরিক্ত চাইল সেটা দেখে আমার কাছে আর ভালো লাগলো না । তখন আমরা সে বাজার থেকে চলে আসলাম ।


আমরা আরও একটা রিকশা নিয়ে চলে গেলাম খিলগাঁও রেলগেট বাজারে । সেখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় ওই বাজার থেকে আমরা প্রায় সময় মাছ কিনে থাকি । এখানে অনেক ফ্রেশ ও তাজা মাছ পাওয়া যায় । ওরা এমন ব্যবস্থা করে রাখে যে মাছগুলো পানির ভিতরে লাফালাফি করছে সেখান থেকে ওরা আমাদের মাছ গুলো দেয় যার কারণে দেখে শুনে ভালো মাছটা নেয়া হয় । ওখান থেকে আমরা কয়েক পদের মাছ কিনে নিলাম । একেবারে রেললাইন ঘেঁষেই বাজারটা বসেছে । রেললাইন দেখে ছেলেটা অনেক খুশি হয়ে গিয়েছিল এবং সে বায়না ধরেছে এখান থেকে রেলগাড়ি যাবে সেটা দেখে তবেই বাসায় ফিরবে । আমরা মাছ কিনে কাটতে কাটতে হঠাৎ করে দেখলাম যে একটা রেলগাড়ি আসছে এবং সেটা দেখে আমার কাছেও ছেলের কাছে খুবই ভালো লাগলো । ছেলেটা খুব আগ্রহ নিয়ে দেখতে থাকলো আমিও সাথে সাথে দেখে ও দু একটা ছবি তুলে নিলাম । একটা ট্রেন যেতে না যেতেই পাশ দিয়ে আরো একটা ট্রেন চলে আসলো । দুটো ট্রেন পাশাপাশি যেতে থাকলে সেটা দেখে আমাদের কাছে ভালই লাগলো ছেলেটাও সেটা দেখে অনেক খুশি হল । সে বলা মাত্রই রেলগাড়ি চলে এসেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে । যার কারণে আমাদেরকে রেল গাড়ির জন্য অপেক্ষা করতে হলো না ।


এরপর আমরা মাছ কিনে সেখান থেকে কিছু মাছ কেটে নিয়ে তারপর আবার রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ।এরপর বাসায় এসে মাছগুলো ফ্রিজে রেখে আবার আমরা মার্কেটে গেলাম । প্রথমে ভেবেছিলাম রিসিপশনে মাছগুলো রেখে যাব । আবার ভাবলাম যে ফ্রেশ মাছ কিনে নিয়ে এসেছি অল্প সময়ের জন্য বাইরে রেখে নষ্ট করার কি দরকার । ওরা লিফটের সামনে অপেক্ষা করতে থাকলো আমি দৌড়ে গিয়ে মাছগুলো বাসায় রেখে আসলাম । তারপর আমরা শপিংমলে ঢুকে সেখান থেকে টুকিটাকি কিছু কসমেটিক্স কিনলাম তারপর আবার কিছু খাবার কিনে নিলাম বিকেলের নাস্তার জন্য । এরপর আবার একটু দূরে হাঁটতে থাকলাম দেখলাম মুরগি পাওয়া যায় কিনা । শেষ পর্যন্ত মুরগি না পেয়ে আবার ফিরে এলাম । পরের দিন আবার মুরগি কেনার জন্য যেতে হবে । এরকম করে ছোট ছোট বাজার করার জন্য রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে এবং বাজারে গিয়ে দেখে শুনে নিজে মাছ কিনতে ভালোই লাগে ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বিকেলবেলা আপনার হাসবেন্ডের সাথে ভ্রমণের মুহূর্ত অসাধারণ ছিল। এবং সেই মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন। আসলে স্বামীর সাথে মাছের বাজারে গিয়ে বিভিন্ন রকমের মাছের ফটোগ্রাফি এবং সেই মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আসলেই এই মুহূর্তগুলো ভালই লাগে ।

 2 years ago 

মাছ কেনার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো ছিলো আপু। বিভিন্ন বাজারে ঘুরার পর অবশেষে মাছ পেলেন জেনে খুশি হলাম। সবাই মিলে ট্রেন দেখেছেন আশাকরি ট্রেন দেখার সময় আপনার এবং আপনার ছেলের কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর করে গুছিয়ে পোস্ট করেছেন। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ও ট্রেন দেখতে খুব পছন্দ করে । আর সামনাসামনি পেয়ে গিয়েছি দেখে আমাদের দুজনেরই ভালো লেগেছে ।

 2 years ago 

মাছ কেনার অনেক সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য ।

 2 years ago 

বেশিরভাগ সময় আপনার হাসবেন্ড একা মাছ কিনে নিয়ে আসে। আজকে আপনাকে বলল যে চলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। আসলে হাজবেন্ডের সাথে এভাবে ঘুরার মুহূর্ত কিন্তু অসাধারণ। যাইহোক আপনি হাজবেন্ডের সাথে বাইরে বের হলেন। আর প্রতিদিন সন্ধ্যা বেলা বের হলেও আজকে বিকেল বেলায় বের হয়েছিলেন এবং মাছের বাজারে গিয়ে বিভিন্ন রকমের মাছ দেখতে পেয়ে ফটোগ্রাফি করলেন। আর সেই মাছ কেনার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন পোস্টটি পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ও মাঝে মাঝে হাঁটতে গিয়ে মাছ কিনে নিয়ে আসে এবার আমরা মাছ কিনার উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছিলাম ।

 2 years ago 

আপু এর আগেও আপনার মাছ বাজারে গিয়ে মাছ কেনার অভিজ্ঞতার পোস্ট পড়া হয়েছে। আজকেও আপনি ঐরকম একটা অভিজ্ঞতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে আমিও বাজারে টাটকা মাছ খুঁজি, কারণ টাটকা মাছ বেশি ভালো লাগে। যখন মাছ কেটে দিচ্ছিল, তখন আপনারা রেলগাড়ি দেখেছিলেন শুনে অনেক ভালো লাগলো। যদিও মুরগি কেনার জন্য আরো কিছুক্ষন হেঁটে ছিলেন, কিন্তু মুরগি পেলেন না শুনে খারাপ লাগলো। আশা করছি খুব তাড়াতাড়ি মুরগি কিনতে পারবেন আপনি। আপনার পোস্টটি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে।

 2 years ago 

আমি মাঝে মাঝে যাই এজন্য যখনই সময় পাই ছবিগুলো তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি । আপনি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু ।

 2 years ago 

কমলাপুর রেলস্টেশনের পাশের বাজার থেকে মাছ কিনতে চেয়েছিলেন কিন্তু সেখানে তেমন মাছ না থাকায় তার পাশের মাছ বাজারে গিয়ে মাছ কিনেছেন। বড় সাইজের মাছ তার জন্য একবারে কেটে নিয়েছেন। মাছগুলো বাসায় রেখে আবার বাইরে গিয়ে কসমেটিক্সের দোকানে কিছু কেনাকাটা করেছেন। সব মিলিয়ে আপনার কাটানো সময় গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এবার মাছ কেনার জন্য কয়েকটা বাজার ঘুরেছি শেষমেষ দুদিন গিয়ে মাছ বাজারে মাছ কিনা শেষ করেছি ।

 2 years ago 

মাছ বাজারে গিয়ে মাছ কিনেছেন এই অভিজ্ঞতার পোস্টটা অনেক ভালো লেগেছে পড়তে। যেখানে ফ্রেশ এবং তাজা মাছ পাওয়া যায় সেখান থেকে মাছ কিনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এরকম জায়গায় যাই, যেখানে ফ্রেশ এবং তাজা মাছ পাওয়া যায়। আপনাদের তাহলে রেলগাড়ি দেখার জন্য অপেক্ষা করা লাগে নি। রেলগাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় আপনারা দেখেছিলেন। আর আপনার ছেলে এই বিষয়টা খুব ভালো উপভোগ করেছিল নিশ্চয়ই। আসলে নিজে দেখে শুনে ভালোভাবে মাছ কিনতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

এসব বাজারে গিয়ে অনেক টাটকা মাছ পাওয়া যায় আর ওরা একেবারে জীবন্ত মাছগুলো বিক্রি করে। যার জন্য দূরে হলেও আমরা কষ্ট করে সেখান থেকে কেনার চেষ্টা করি ।

 2 years ago 

আপনার মাছ ক্রয়ের অভিজ্ঞতার কথাগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে। বর্তমান সময় মাছের বাজারে মাছের মূল্যটা অপেক্ষাকৃত বেশি। যাহোক মাছ কিনে সেখান থেকে মাছ কেটে আনার বিষয়টি জেনে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কিছু কিছু মাছের দাম তো অতিরিক্ত চায় তারপরেও মাছ তো খেতেই হবে এজন্য দাম দিয়ে হলেও কিনতে হয় ।

 2 years ago 

নিজে সামনে থেকে মাছ দেখে পছন্দ করে কিনার মজাই আলাদা। তবে আপনার হাজবেন্ডের সাথে মাছ কিনতে গিয়েছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে আমি নিজেও মাঝেমধ্যে বাজারে যাই। তবে ছোট বাচ্চারা মা-বাবার সাথে গেলে কিছু দেখলে তারা অনেক খুশি হয়। যেমনটি আপনার বাচ্চাটি দুটো ট্রেন একসাথে যাওয়ার কারণে দেখে সে অনেক খুশি হয়েছে। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম তাই নিজের ইচ্ছামত পছন্দমত মাছ কেনা যায় এবং ফ্রেশ মাছটা পাওয়া যায় এজন্য আমি সবসময় যাওয়ার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38