শীতের মিক্সড সবজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20231112_201429.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন রেসিপি পোস্ট করতে আমার কাছে সব সময় ভালো লাগে । এজন্য আমি সবসময় চেষ্টা করি কোন না কোন রেসিপি নিয়ে হাজির হওয়ার দু একদিন পরপরই । রেসিপি পোস্ট গুলো অন্য পোস্টের তুলনায় দেওয়া একটু সুবিধা হয় । যেমন আর্ট পোস্ট ডাই পোস্ট এগুলো বানানো যায় ঠিকই কিন্তু বর্ণনা দেওয়াটা একটু কঠিন হয়ে যায় । অথচ রেসিপির বর্ণনা খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় দিয়ে ফেলা যায় । আর আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবে সেটা হলো শীতের মিক্স সবজি রেসিপি । এই সবজিটা শীতকালে না খেলে যেন জীবনটাই বৃথা । এটা আমার কাছে এতটাই ভাল লাগে । শীতের সবজির টেস্ট অনেক গুণে বেড়ে যায় । অন্যান্য সব সময় সব ধরনের সবজি পাওয়া যায় তবে শীতকালীন সবজিতে যেই মজা তা অন্য সময় সবজিতে পাওয়া যায় না । এই জন্য আমি শীতকালে এই সবজি একটু বেশি পরিমাণে খেয়ে থাকি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

ফুল কপি
আলু
সিম
মূলা
বেগুন
ধনিয়া পাতা
পেঁয়াজ
মরিচ
লবন
হলুদ
তেল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

Polish_20231112_201502498.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231112_201128.jpg20231112_201115.jpg

প্রথমে সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ।তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি । পেঁয়াজ মরিচ হালকা নরম করে ভেজে নিয়েছি ।

20231112_201102.jpg20231112_201048.jpg

তারপর পেঁয়াজ ও মরিচের ভেতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তার ভিতরে হলুদ ও লবণ দিয়ে দিয়েছি ।

20231112_201035.jpg20231112_201022.jpg

এরপর হলুদ ও লবণ দিয়ে নেড়েচেড়ে অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ।

20231112_201008.jpg20231112_200956.jpg

তারপর ঢাকনা খুলে সামান্য একটু পানি দিয়ে আবার নেড়েচেড়ে ঢেকে দিয়েছি । এখানে একটু পানি দিয়েছি কারণ যাতে আলু এবং অন্যান্য সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় । কারণ এই সবজি টা একটু নরম হয়ে মাখামাখা হলে সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে ।

20231112_200942.jpg20231112_200930.jpg

এরপর ঢাকনা খোলার পর দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে । আমার সবজি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে । এ পর্যায়ে উপর দিয়ে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি । তারপর নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি ।

20231112_200914.jpg


এরপর ঢাকনা খোলার পর দেখব যে সবজিটা অনেকটাই হয়ে এসেছে । সেই মুহূর্তে ঢাকনা খোলা অবস্থায় আরো বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি ।যাতে নিচ দিয়ে একটু লাগা লাগা হয় এবং সবজিটা একটু মাখামাখা হয়ে আসে । সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং বাটিতে ঢেলে নিয়েছি । গরম ভাত দিয়ে খেতে এই সবজি আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি তো মাঝে মধ্যেই খেয়ে থাকি । সকালবেলা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে ।

20231112_200902.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

শীতের অনেকগুলো সবজি একসাথে করে মজার একটি রেসিপি তৈরি করে আজকে তুলে ধরেছেন। পরিবেশন করা রেসিপির ছবি থেকে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আসলে সকালবেলা এমন সবজি রেসিপির সাথে যদি রুটি হয় তাহলে খেতে আরো বেশি মজা লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এসব্জিটা আমার অনেক পছন্দের আমি শীতকাল আসলেই প্রচুর পরিমাণে খেয়ে থাকি ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু আর্ট কিংবা diy এই ধরনের পোস্ট শেয়ার করার সময় বর্ণনা করতে অনেকটা অসুবিধা হয়। তবে রেসিপি পোস্টগুলোর ক্ষেত্রে অনেক সুন্দর ভাবে বর্ণনা করা যায়। শীতের মিক্সড সবজি খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

এই সব্জিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, আমি তো শীতের সময় প্রায় দিনই খেয়ে থাকি ।

 3 years ago 

শীতের মিক্সড সবজি রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খেতে ইচ্ছা করছে খুবই ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন ।

 3 years ago 

শীতকালের এই মিক্সড সবজি আমার খুবই পছন্দের। সকালবেলা গরম গরম রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। আর পোলাওয়ের সঙ্গে কম্বিনেশন টা নাই বললাম। আপনার মিক্সড সবজি রেসিপিটা বেশ লোভনীয় হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে এই সবজিটি খেতে খুব ভালো লাগে ।

 3 years ago 

দারুন রেসিপি শেয়ার করেছেন । মিক্সড সবজি আমার খুব পছন্দের। আসলে সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকার। মিক্সড সবজি রেসিপি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

উপকারের জন্য খাই না তবে ভালো লাগলে সে জিনিসটা খাই ।

 3 years ago 

হুমম আপু ঠিক বলেছেন ৷ আর্ট কিংবা ডাই পোস্ট তৈরির পর এর বর্ণনা শেয়ার করা অনেকটাই কঠিন কাজ ৷ তবে রেসিপির বেলায় সহজেই সব গুছিয়ে শেয়ার করা যায় ৷ যাই হোক , আজকের রেসিপিটা আপনার দারুণ ছিলো ৷ কারণ মিক্সড সবজি একটু বেশিই ভালো লাগে আমার ৷ অন্যরকম একটা স্বাদ আছে মিক্সড সবজির মাঝে ৷ যেটা আমার ভীষণ পছন্দের ৷ ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

রেসিপি পোস্ট খুব সুন্দর ভাবে দিয়ে ফেলা যার জন্য আমি রেসিপি পোস্টটা সবসময় একটু বেশি করি ।

 3 years ago 

আপু আপনার সাথে আমি একমত আর্ট আর ডাই পোস্টের বর্ণনা দেওয়া খুবই কঠিন কিন্তু রেসিপি পোস্ট সাবলীল বাসায় খুব সুন্দর ভাবে সাজিয়ে লেখা যায়। একদম ঠিক বলেছেন শীতের সময় এমন মিক্সড সবজি খেতে না পারলে যেন জীবনটাই বৃথা। আপনার এমন সবজি দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। এই সবজি গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালই লাগে শীতের সময় এই সবজিটা খেতে ।

 3 years ago 

আসলে শীতের মৌসুম‌ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি খাওয়ার মৌসুম। শীতের মৌসুমে সব ধরনের কাচা সব্জি‌ পাওয়া যায়। আপনি অনেক ধরনের সবজি মিশ্রণ করে একটি সুন্দর রেসিপি তৈরি করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

অনেক ধরনের সবজি একসাথে মিশিয়ে এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে ।

 3 years ago 

অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপু। এরকম বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এরকম রেসিপি খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। আমার কাছে তো মনে হয় বাচ্চাদের জন্য সব থেকে বেশি ভালো হয় এই ধরনের রেসিপি গুলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

এই সবজিটা খেতে সত্যি খুব সুস্বাদু লাগে আমার কাছে । অনেক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

শীতকাল মানেই দারুন কিছু সবজি এই মজাদার সবজিগুলো দিয়ে আপনি সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। শীতে এই ধরনের মিক্সড সবজি খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপির কালার টি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন শীতকাল আসলে ফুলকপি এগুলো খাব না এটা কি হয় নাকি । আর এই সবজি একেবারে কমন একটা সবজি খুব ভালো লাগে খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38