একটি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240104_234604.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন আর্ট করতে সবসময় ভালো লাগে বিধায় বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি । সব সময় সব ধরনের আর্ট করতে আমি চেষ্টা করি । পারি আর না পারি তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি । আগে তো আর্ট করার কথা চিন্তাই করতাম না । আমার বাংলা ব্লগে এসে নতুন করে আর্ট করতে শিখেছি । নতুন করে রং তুলি হাতে নিয়েছি । রং তুলি দিয়ে কোনদিনও আর্ট করিনি এখানে এসে রং তুলি ধরার সাহস পেয়েছি এবং সুন্দর সুন্দর আর্ট করার চেষ্টা করে যাচ্ছি । আজকে আমি একটি ইলুউশন আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
কম্পাস
পেন্সিল
সবুজ কলম
ইরেজার
হলুদ কালার পেন্সিল
স্কেল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240104_234236.jpg20240104_234218.jpg

প্রথমে পেন্সিল দিয়ে দুটো বৃত্ত এঁকে নিয়েছি । তারপর মাঝের বৃত্তটিকে ছয়টা চিহ্ন দিয়ে নিয়ে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিয়েছি ।

20240104_234159.jpg20240104_234143.jpg

এরপর ভেতরে দাগ থেকে উপরের বৃত্তের দিকে দাগ গুলো মিলিয়ে উপরের দিকে এঁকে নিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে গ্রীন কালারের কলম দিয়ে দাগিয়ে নিয়েছি যাতে ডিজাইনটা একটু সুন্দর দেখা যায় ।এজন্য আমি কালোর পরিবর্তে সবুজ কালারের কলম ব্যবহার করেছি ।

20240104_234128.jpg20240104_234113.jpg

এরপর মাঝের অংশটুকু ঘুরিয়ে ঘুরিয়ে দাগিয়ে-দাগিয়ে ভরে ফেলেছি ।

20240104_234056.jpg20240104_234042.jpg

এরপর বাইরে ত্রিভুজ আকৃতির যে খালি ঘর গুলো ছিল সেগুলো গোল গোল করে দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি ।

20240104_234023.jpg20240104_234001.jpg

এরপর মাথার দিকে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো সবুজ কালারের কলম দিয়ে দাগিয়ে ভরতে শুরু করেছি ।

20240104_233935.jpg20240104_233921.jpg

দাগিয়ে সবগুলো ফাঁকা জায়গা ভরে দিয়েছি এবং মাঝের যে ফাঁকা অংশটুকু ছিল সেগুলো সবুজ কালীর কলম দিয়ে ভরে দিয়েছি ।

20240104_233903.jpg20240104_233847.jpg

এরপর বাইরের দিকে সবুজ কালারের কলম দিয়ে গোল এঁকে নিয়েছি এবং সেই গোলের সাইডে ছোট ছোট করে আরো কয়েকটি গোল এঁকে নিয়েছি ।

20240104_233800.jpg


এরপর গোলের পাশ দিয়ে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেগুলো সবুজ কালারের কলম দিয়ে ভরে দিয়েছি এবং বড় দুটি গোলের মাঝখানে একটু দাগিয়ে ভরে ডিজাইন করে নিয়েছি । তারপর গোল দুটো হলুদ কালারের পেন্সিল দিয়ে একটু কালার করে নিয়েছি । ব্যাস এভাবেই করা হয়ে গিয়েছে আমার ইলিউশন আর্ট ।

20240104_233733.jpg

20240104_233711.jpg

20240104_233120.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

নতুন নতুন আর্ট করতে আপনার ভালো লাগে জেনে সত্যিই ভালো লাগলো আপু। আর আপনার আর্ট গুলো দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে। ইলিউশন আর্ট যদিও কখনো করা হয়নি তবে এই ধরনের আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। দারুন একটি ইলিউশন আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আমার আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে জেনে সত্যি অনেক ভালো লাগলো আপু । একদিন আপনিও করে ফেলুন ভালো লাগবে দেখবেন ।

 3 years ago 

সত্যি বলতে আর্ট সম্পর্কে আমার কোন ধারনা নেই তবে সৌন্দর্যের বিচারে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এমন সুন্দর একটি ইলুউশন আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আর্টটি আপনার কাছে খুবই সুন্দর লেগেছে যেনে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া । অনেক ধন্যবাদ ।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি এই কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার পরের রং তুলি দিয়ে অঙ্কন করার সাহস করেছেন। এখানে এসে অনেকেই অনেক সুন্দর সুন্দর অংকন শেয়ার করছে এবং নিজের মধ্যে থাকা লুকিয়ে রাখা প্রতিভা শেয়ার করছে প্রতিনিয়ত। একটি ইলিউশন অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এ কমিউনিটির সাথে যুক্ত হয়ে নতুন নতুন অনেক কিছুই শিখেছি এবং শিখে যাচ্ছি । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আর্ট করতে আমি অনেক ভালবাসি৷ আজকে আপনি খুবই সুন্দর একটি আর্ট তৈরি করেছেন৷ এই আটটি দেখে খুবই ভালো লাগলো৷ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ এখানে খুবই সুন্দর ভাবে আপনি সবগুলো ছোট ছোট ডিজাইন ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

 3 years ago 

আর্ট করতে আমি অনেক ভালবাসি দেখে মাঝে মাঝে সুন্দর সুন্দর আর্ট করার চেষ্টা করি ।

 3 years ago 

অথচ আজ আপনার আর্ট দেখে কেউ বলবে না যে একসময় আপনি আর্ট করার কথা মাথাতেও আনতেন না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পরে আমারও আর্ট করা আবার শুরু হয়েছে৷ আপনার আজকের ইলিউশান আর্ট টি কিন্তজ দারুণ হয়েছে আপু। আমার এখনো পর্যন্ত ইলিউশান আর্ট ট্রায় করা হয় নি কখনো। আকঁা শেষ হওয়ার পর খুবই দারুণ লাগে এমন আর্ট গুলো। কিন্তু দেখলে আবার যথেষ্ট কঠিন ই লাগে আমার কাছে। আপনি দারুণ ভাবে আর্টটি সম্পূর্ণ করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এখানে এসে কিন্তু আমরা অনেকে অনেক কিছু শিখেছি যেটা আমাদের জন্যই ভালো । ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

অনেক সুন্দর একটা ইলিউশন আর্ট করলেন আপনি। আপনার করা এই ইলিউশন আর্টটি খুব চমৎকার ছিল। কালারফুল কলম দিয়ে এটা অংকন করার কারণে বেশি সুন্দর লাগছিল দেখতে। সব মিলিয়ে আপনি কিন্তু অনেক বেশি চোখ ধাঁধানো একটা আর্ট করলেন। খুবই নিখুঁতভাবে পুরোটা করেছেন এবং অনেক সময়ের প্রয়োজন হয়েছে এটা সম্পূর্ণ করতে, যা দেখেই বুঝতে পারতেছি। এরকম আর্ট পরবর্তীতে ও শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

সময় নিয়ে করেছি বলে নিখুঁত করে জিনিসটি করতে পেরেছি আর আপনাদের কাছে ভালো লেগেছে ।

 3 years ago 

আপু আপনার ইলিউশন আর্টটি খুবই চমৎকার হয়েছে ।এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে আমার কাছে বেশ জটিল মনে হয় ।আপনি মাঝে মাঝেই দেখি দারুন সব আর্ট করেন। দেখে বেশ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইলিউশন আর্টগুলো প্রথমে খুব জটিল লাগে পরে করতে করতে কিন্তু আপু সহজ হয়ে যায় একদিন চেষ্টা করে দেখতে পারেন ।

 3 years ago 

নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যদি কোন কিছু করা হয় তাহলে তা এমনিতেই সুন্দর হয়। আর আপনি আজকে একটা ইলিউশন আর্ট অঙ্কন করেছেন সব দিনের মতো। অনেক বেশি সময়ের প্রয়োজন হয়ে থাকে এইরকম আর্ট গুলো করার জন্য। কারণ এরকম আর্ট গুলোর সময় দিয়ে অঙ্কন করলেই বেশি সুন্দর হয় আর দেখতে ভালো লাগে। অনেক সুন্দর একটা কালার কলম ব্যবহার করে আপনি পুরো আর্টটি কমপ্লিট করেছেন। সময় ব্যবহার করার কারণেই তো অনেক বেশি চোখ ধাঁধানো ছিল।

 3 years ago 

আমি সব ধরনের আর্ট করার চেষ্টা করি ভাইয়া । আপনাদের কাছে ভালো লাগে জেনে সত্যি অনেক ভালো লাগে ।

 3 years ago 

নতুন নতুন আর্টগুলো করতে আপনার খুব ভালো লাগে আপু।আমার কাছেও ভীষণ ভালো লাগে আপনার শেয়ার করা নানা রকমের আর্ট গুলো।আর ইলিউশন আর্টগুলো দেখলে খুব কঠিন লাগে।তবে ধাপে ধাপে দেখাতে সেটা সহজ হয়ে যায়।

 3 years ago 

আর্ট করতে আমার সব সময় ভালো লাগে এইজন্য আপনাদের সাথে নতুন আর্ট নিয়ে সবসময় হাজির হই ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38