আপনি কত সুন্দর প্রতিনিয়ত সকালে ঘুম থেকে ওঠেন কিন্তু আমি তো উঠতেই পারি না কখনোই ।সকালের শীতলতা উপভোগ করা তো দূরের কথা দেখতেই পারি না। আর হাতির ঝিলের এলাকাটা এমনিতেই অনেক সুন্দর সকালবেলা ঐ এলাকায় হাঁটলে ভালোলাগারই কথা। সেই ছোটবেলায় অনেক সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতাম তখন খুব ভালো লাগতো। ইদানিং তো ঘুম একেবারে ছাড়তেই চায় না। বেশ কিছুক্ষণ হেটে নিয়ে সকালের লাল চা খেয়ে চাঙ্গা হয়ে আবার হাটাহাটি করে বেশ সুন্দর কিছু ছবিও তুলেছেন ভালো লাগলো অনেক।