You are viewing a single comment's thread from:

RE: "গাছের কাঁচা পাকা বড়ই লেবুর পাতা দিয়ে মাখা"

in আমার বাংলা ব্লগ3 years ago

গ্রামে গেলে সবাই যে মজাটা করে যেমন খেজুরের রস খাওয়া, ডাব খাওয়া, সবজি ক্ষেত থেকে সবজি আনা সবই তো বৌদি আপনি করেছেন। এগুলো ছোট বেলায় আমরা যখন গ্রামে যেতাম আমরা অনেক করেছি। নিজের হাতে বড়ই গাছ থেকে বড়ই পেরে খাওয়ার মজাই আলাদা। ঠিকই বলেছেন গাছ ভর্তি বড়ই থাকলে না পেরে আনন্দ পাওয়া যায় না । টিনটিন ছোট মানুষ বড়ইগুলো পা দিয়ে ফাটিয়ে আনন্দ পেয়েছে এটা শুনে ভালো লাগছে আসলে বাচ্চাদের যে কাজ। লেবুর পাতা দিয়ে কখনো বড়ই এভাবে মাখিয়ে খাওয়া হয়নি সবসময় ধনিয়া পাতা দিয়েই খেয়েছি। লেবুর পাতা দিয়ে মাখালে মনে হয় অন্যরকম একটি স্বাদ পাওয়া যাবে । আমার তো দেখেই জিভে পানি চলে এসেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38