You are viewing a single comment's thread from:

RE: আমার আজকের পোস্ট || ফুটপাত নিয়ে কিছু কথাঃ

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনি ভাইয়া কেমন কথা বললেন ফুটপাত থেকে যারা কিনে তারা কেন ইতর শ্রেণীর লোক হবে তারা সমাজ থেকে কেন দূরে থাকবে। ফুটপাত থেকে কেনা মানুষগুলো কি মানুষ না? এটা আপনার ভুল ধারণা। গুলিস্তানের যে বড় ফুটপাত রয়েছে তা আমি কয়দিন আগে ওইখান দিযে যাওয়ার সময় দেখেছি। আসলেই এখানে অনেক ভিড় থাকে। ফুটপাতের দোকানগুলোতে সবসময় ভিড় লেগেই থাকে। এখানে যে নিম্ন শ্রেণীর লোকেরা কেনাকাটা করে তা না এখানে বিভিন্ন শ্রেণীর লোকেরাই থাকে অনেক সময় দেখি। বিশেষ করে স্টুডেন্টরাও এসব জায়গা থেকে অনেক কেনাকাটা করে থাকে রাস্তায় বের হলে সেটা দেখা যায়।

Sort:  
 4 years ago 

আপু এটা আমি বলি নি, এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের মনের কথা বলেছি, যারা উপরে উপরে ফুটপাতকে ঘৃণা করে আবার আমি দেখি তারাই আবার গাড়ি থেকে নেমে ফুটপাত থেকে শপিং করে যায়। কিন্তু তারা কখনোই স্বীকার করবে না যে তারা ফুটপাত থেকে কেনা কাটা করে উল্টো আমরা যারা নিন্ম বা মধ্যবর্তীরা বা নিন্মমধ্যববর্ত্তীরা ফুটপাতে কেনাকাটা তখন তারা আমাদের মনে করে আমরা সমাজের বাইরের কেউ বা একেবারে নিন্ম শ্রেণীর কেউ। আমিই তো আজকে আমার ছেলের জন্য সুয়েটার কিনলাম আর সেটা কিনতে গিয়েই এই পোস্টটা লিখলাম আপু। আপু আপনি ভুল বুঝেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38