ঠিকই বলেছেন কারো জন্য অপেক্ষা করাটা আসলেই অনেক বিরক্তিকর, তারপরে আবার সকাল বেলা উঠে। নির্দিষ্ট সময়মতো না আসলে তখন কি আর করার কষ্ট করে অপেক্ষা করতে হয়। তারপরও তো আপনারা একটি গাছের ছায়া তলায় বসে বিশ্রাম করতে পেরেছেন। এলাকায ভেদে জিনিসের দাম কম বেশি হয়ে থাকে আপনারা গিয়েছেন এয়ারপোর্টের এলাকা এখানে দামতো একটু বেশি হবেই। এটা একটা ভালো কথা বলেছেন এয়ারপোর্টে অপেক্ষা করার পর বাইরে থেকে লোকজন যখন স্বজনদের সাথে মিশে তখন তাদের হাসিমাখা মুখটা আসলেই অনেক ভালো লাগে। শেষ পর্যন্ত দুই ঘন্টা অপেক্ষা করার পর আপনারা আপনাদের পার্সেলটি পেয়েছেন এটাই বড় কথা। অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্টটি পড়ে। ভালো-মন্দ মিলিয়েই সময়টি কাটিয়েছেন।