You are viewing a single comment's thread from:
RE: শ্যামনগর ভ্রমণ এবং খেজুরের রস নিয়ে কেলেঙ্কারির গল্প (শেষ পর্ব)।। সেপ্টেম্বর-২৪/০৯/২০২২।।
ঠিকই বলেছেন শীতকালে গ্রামের বিকেলের পরিবেশটা দেখতে আসলেই অনেক ভালো লাগে। সেই ছোটবেলায় দেখেছি এমন অনুভূতিগুলো অনেক মিস করি। খেজুরের রস আমিও অনেকদিন খাই না, ভাগ্য ভালো যে না বলে হুট করে খেয়ে ফেলেন নি তাহলে তো পেট খারাপ হয়ে যেত। ভোর পাঁচটায় উঠে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু আপনার কাকু তো বাইক চালাতে গিয়ে পড়ে গিয়ে একেবারে লন্ডভন্ড করে দিল। পাঁচ হাত নিচে পড়েও কোন অঘটন ঘটেনি ভাগ্যিস ।এত কষ্ট করে যাওয়ার পরও এক ঘন্টার দেরি হওয়ার কারণে রসও কপালে জুটলো না। গুড় কিনে নিয়েছেন এটা ভালো কাজ করেছেন কিন্তু এটা আবার কি শুনলাম গুরও রাস্তায় পড়ে গিয়েছে। আপনাদের কপালটাই খারাপ ছিল ঐদিন আবার বাড়ি এসেও বকা খেতে হয়েছে।
কি আর করা যাবে আপু, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। ঐদিনটা বেশ মন খারাপ হয়ে গিয়েছিল আমার। খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে। কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে আপনি পোস্ট পড়ে মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।