You are viewing a single comment's thread from:

RE: কার্ফু মাছের ডিমের সাথে আলু-বেগুনের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি তো শুধুমাত্র মাছের ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেই খেতে জানি আর কোনভাবে কখনো খাওয়া হয়নি। মাছের ডিমের যে আবার পিঠা তৈরি করা হয় সেটা আপনার থেকে জেনে নিলাম । হ্যাঁ আগের একটি পোস্টে বলেছিলেন আপনার মাছের ডিম অনেক পছন্দ এবং এটি আপনি বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকেন ।আমি তো মনে করতাম যে মাছের ডিমের আবার কিসের পুষ্টি মাছের ডিমের যে আবার এত পুষ্টিও আছে আবার মাছের ডিম খেলে এনিমিয়ার সমস্যা দূর হয় রক্তশূন্যতার চলে যায় এগুলো তো জানা ছিল না ।তাহলে তো মাছের ডিম খারাপ লাগলেও খেতে হবে পুষ্টির জন্য। আলু বেগুন দিয়ে মাছের ডিম কোনদিন রান্না করা হয়নি।আপনি প্রতিদিনই নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যান যেটা আমাদের জন্য খুবই কাজে লাগে। বেসন দিয়ে খুব সুন্দর করে মাছের ডিমের পিঠা তৈরি করেছেন এটা মনে হয় এমনিতেও খাওয়া যায় দেখে তো তাই মনে হচ্ছে ।একেবারে ভিন্ন ধর্মী একটি রেসিপি আপনার কাছ থেকে শিখতে পেলাম সত্যি আমার কাছে দারুন লেগেছে রেসিপিটি। ইউনিক একটি রেসিপি আমি অবশ্যই একদিন এভাবে ট্রাই করে খাব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38