কালো কলম দিয়ে সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালো কলম দিয়ে সুন্দর একটি ফুলের আর্ট । এ ধরনের আর্ট গুলো করতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে । এজন্য আমি এই ধরনের আর্ট গুলো অনেক বেশি পরিমাণে করে থাকি । এই আর্টগুলো করা মোটামুটি একটু ঝামেলার লাগে প্রথমদিকে পরে আস্তে আস্তে আর্ট গুলো করতে করতে একেবারে সহজ হয়ে আসে ।বুঝে শুনে করতে পারলে খুব সুন্দর একটি আর্ট পরিবেশন করা যায় । প্রথমে যদি একটু পেন্সিল দিয়ে এঁকে নেওয়া যায় তাহলে ভালো হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় । খুব সহজে আর্টটি কমপ্লিট করে ফেলা যায় । আমার আজকের আর্টটি এখন আপনাদের সামনে কিভাবে এঁকেছি সেটি করে দেখাচ্ছি ।
প্রয়োজনীয় উপকরণ
পেন্সিল
কম্পাস
কালোকলম
কার্যপ্রণালী
প্রথমে কম্পাস দিয়ে মাঝখানে একটি বৃত্ত এঁকে নিয়েছি এরপর বৃত্ত থেকে ছোট্ট করে একটা ফুল এঁকে নিয়েছি ।আপনারা কম্পাস ছাড়াও সুন্দর করে এঁকে দিতে পারেন আমি গোল হওয়ার জন্য কম্পাস দিয়ে এঁকে নিয়েছি । এরপর সেই ছোট্ট ফুলের পাঁপড়ি থেকে আরো কয়েকটা পাঁপড়ি এঁকে ফুল টাকে বড় করে নিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । এরপর একেবারে মাঝখানের পাঁপড়ি থেকে গোল গোল করে ডিজাইন করা শুরু করেছি ।
গোল গোল দিতে দিতে সম্পূর্ণ পাঁপড়ি গুলো একেবারে গোল করে ডিজাইন করে নিয়েছি । তারপর মাঝের গোল টুকু কালো কলম দিয়ে সুন্দর করে ডিজাইন করে ভরে দিয়েছি ।এরপর সাইডের ছোট ফুলটা দেখুন ডিজাইন করে এঁকে এঁকে ভরে দিয়েছি ।
এরপর প্রত্যেকটা পাঁপড়ি মাঝখানে লম্বা করে দাগ দিয়েছি এবং সেই লম্বা দাগ থেকে ছোট ছোট করে ডিজাইন করতে করতে সম্পূর্ণ ফুলটা একেবারে ভরে দিয়েছি ।
সম্পূর্ণ ফুলটা হয়ে গেলে কিছু কিছু জায়গায় ফাঁকা জায়গা ছিল সে ফাঁকা জায়গাগুলো কালো কলম দিয়ে ভরে দিয়েছি এবং এক পাশে তিনটা ও অন্য পাশে তিনটা পাতা একই রকম ভাবে ডিজাইন করে নিয়েছি ।
এরপর অন্য পাতাগুলোও কালো কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে ডিজাইন করে নিয়েছি । এরপর সম্পূর্ণটা আঁকা হয়ে গেলে একটা ছবি তুলে নিয়েছি । তারপর আমি আমার নাম লিখে নিয়ে আরো একটা ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
কালো কলম দিয়ে দারুন একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন। ফুলটি দেখতে অসাধারন লাগছে। এধরনের গুলো সময় ও ধৈর্য নিয়ে করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার ফুলের ডিজাইন টা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম । ধন্যবাদ ।
আপনি প্রায় সপ্তাহে কালো কলম দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে চলেছেন। আপনার তৈরি এই ডিজাইনগুলো ভীষণ ভালো লাগে। ডিজাইন গুলো দেখে মনে হয় যে বেশ সহজ কিন্তু আমার কাছে অনেক কঠিন লাগে। তবে আপনি ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেন। তবে চেষ্টা করলে পারবো হয়তো বা মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা ডিজাইন গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে শুনে অনেক অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
কালো কলম দিয়ে খুবই সুন্দর আর্ট করেছেন। আসলে এই আর্টগুলো দেখে অনেক ঝামেলা মনে হচ্ছে। তবে বুঝে শুনে করলে সহজ হয়। সেটা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আপনি ধৈর্য ধরে খুবই সুন্দর ভাবে আর্টটি করেছেন দেখে ভালো লাগলো।
যেকোনো কাজই বুঝে শুনে করলে সহজ হয় তবে আর্ট এর ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় করলে সেটা আরো বেশি সহজ হয়ে যায় এবং করতেও ভালো লাগে ।
আরে বাহ্ আপু আপনি তো দেখছি সুন্দর একটা ফুলের আর্ট করে ফেলেছেন। কালো কলম দিয়ে করা এই সুন্দর ফুলের ডিজাইন আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। পুরো আর্ট এত বেশি সুন্দর হয়েছে যে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত ছিল। অনেক নিখুঁতভাবে এবং আপনি অনেক সময় ব্যবহার করে পুরো আর্ট সম্পূর্ণ করেছেন। নিশ্চয়ই আপনার এই ফুলের আর্ট করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়েছিল। এই ধরনের আর্ট করার আগে পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিলে বেশি সুন্দর হয়। আর কোন রকম ঝামেলা হয় না।
আমার আর্টটি আপনার কাছে এত ভালো লেগেছে যে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন শুনে আমারও অনেক ভালো লাগলো ।
কালো কলম ব্যবহার করে আপনি এত সুন্দর একটা ফুলের ডিজাইন আর্ট করেছেন, যেটা এত বেশি সুন্দর হয়েছে যে আমি তো মুগ্ধ হলাম। এই ধরনের নিখুঁত নিখুঁত আর্টগুলো করতে আমি খুব ভালোবাসি। আর দেখতেও অনেক পছন্দ করি। ডিজাইনটা আপনি সুন্দর করেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর পুরোটা একেবারে চোখ ধাঁধানো ছিল। চোখ ধাঁধানো এবং মনোমুগ্ধকর এই আর্ট সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন যে কোন নিখুঁত আর্টগুলো করতে ও দেখতে দুটোই ভালো লাগে । আমি এই আর্ট করতে অনেক ভালবাসি । ধন্যবাদ আপনাকে ।
কালো কলম ব্যবহার করি চমৎকার ফুলের আর্ট তৈরি করেছেন আপু। আর্ট দেখে বোঝা যাচ্ছে তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে তৈরি করা যাবে তত দেখতে বেশি ভালো লাগে। আপনার তৈরি করা ফুলের আর্ট দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।
যেকোনো কাজই যত সময় নিয়ে করবেন তত ভালোভাবে প্রেজেন্ট করা যায় । ধন্যবাদ আপনাকে ।
কালো কলম দিয়ে খুবই সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট করেছেন আপনি। আপনার ফুলের ডিজাইনটি আমার ভীষণ ভালো লেগেছে। ফুলের ভেতরের ডিজাইন গুলো খুবই নিখুঁতভাবে করেছেন। এ ধরনের আর্ট গুলো করতে অনেকটাই সময় লাগে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় দিয়ে করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে এই আর্টটি করতে অনেক বেশি সময় লেগেছিল সময় নিয়ে করার কারণে অনেক বেশী সুন্দর হয়েছে ।
বাহ আপনি তো খুব সুন্দর করে ফুলের ডিজাইন আর্ট করেছেন। তবে এটি ঠিক পেন্সিল দিয়ে এই আর্ট গুলো প্রথমে করলে ভুলের সম্ভাবনা কম থাকে। তবে আজকে আপনার ফুলের ডিজাইন আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে এই আর্ট গুলো একটু ঝামেলা মনে হয়। তবে আজকে আপনার ফুলের ডিজাইন আর্ট একদম নিখুঁত হয়েছে। সুন্দর করে ফুলের ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
পেন্সিল দিয়ে করে নিয়েছি বিধায় ভুল হয়নি সহজেই শেষ করে ফেলতে পেরেছি । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনার এই আর্ট গুলো আমার কাছে বেশ ভাল লাগে ।তবে কেন জানি এই আর্ট গুলো আমার কাছে বেশ জটিল মনে হয় এবং সময় সাধ্য মনে হয়। তবে আপনি দেখি মাঝে মাঝেই এই ধরনের আর্ট করে থাকেন যা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।
এই আর্ট গুলো করতে একটু সময় লাগে ঠিকই তবে করার পর দেখতে ভালো লাগে তখন নিজের কাছেই ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে ।