আমার করা নতুন একটি আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । নতুন নতুন আর্ট করতে ভালো লাগে বিধায় নিত্য নতুন আর্ট নিয়ে সব সময় হাজির হওয়ার চেষ্টা করি । আজকে আমি যে আর্টটি করেছি সেই আর্টটি করতে একটু কষ্ট হয়েছিল তবে আর্টটি করার পরে অনেক ভালো লেগেছিল । এ ধরনের আর্ট গুলো করতে সব সময় খুব ভালো লাগে । এইজন্য একসাথে বেশি করার চেষ্টা করি । বেড়াতে এসেছি ইদানিং কিছুই করা হচ্ছে না । এই আর্ট গুলো অনেকদিন আগে একসাথে অনেকগুলো করে রেখেছিলাম বিধায় একটি একটি দিতে পারছি । এখন আমি আমার সুন্দর আর্টটি কিভাবে করেছি সেটি আপনাদের সামনে দেখাবো ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
কম্পাস
কালার পেন্সিল
কালো কলম
কার্যপ্রণালী
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি । আপনি আপনার নিজের আন্দাজ মত দিতে পারবেন তবে আন্দাজ করে দিলে একটু বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । তারপর দেখুন মাঝখানের ছোট্ট একটা গোল দিয়ে দিয়েছি । তারপর ওই গোলের থেকে ছয় পাশে ছয়টা দাগ দিয়ে দিয়েছি এবং ওই দাগের মাথার সাইডেও আরো ছয়টা দাগ দিয়ে নিয়েছি ।
এরপর দাগের মাথায় দিকে পাতা এঁকে নিয়েছি । তারপর ভেতরের দিকে চিকন চিকন করে আরো কতগুলো দাগ দিয়ে নিয়েছি । কালো কলম দিয়ে পেন্সিলের উপর দিয়ে সব জায়গায় দাগিয়ে নিয়েছি ।
এরপরে চিকন দাগের ভিতরে ভিতরে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি এবং কিছু ফাঁকা জায়গা ছিল সেগুলো কালো কলম দিয়ে ভরে দিয়েছি । তারপর যে মোটা ঘর তৈরি হয়েছিল সেই মোটা ঘরের ভিতরে দাগিয়ে দাগিয়ে ডিজাইন করে নিচ্ছি ।
এরপর বাইরের দিকে কিছু অংশ ফাঁকা ছিল সে ফাঁকা অংশের ভেতরের চিকন চিকন করে দাগ দিয়ে নিয়েছি । এভাবে করে প্রত্যেকটা ঘরের ভিতরে দাগ দিয়ে তারপরে চিকন দাগের কিছু অংশ কিছু ফাঁকা রেখেছি ।
এরপর যে চিকন চিকন কালো দাগগুলো দিয়ে নিয়েছিলাম সেই দাগের অংশগুলো নীল কালার পেন্সিল দিয়ে ভরে দিয়েছি এবং ভেতরের দিকে কিছু চিকন জায়গা কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । এরপর কিছু কিছু জায়গা কালো কলম দিয়ে দাগ দিয়ে হালকা হালকা করে ভরে দিয়েছি। এভাবে করে আমার আর্টটি সম্পন্ন হয়ে গিয়েছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
খুব সুন্দর একটি আর্ট করেছেন আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আটগুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। আপনার করা আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি আর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এ ধরনের আর্টগুলো ধৈর্য ও সময় নিয়ে করলে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আসলে এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে, ঘুরতে গিয়েছেন তার পরেও অনেক আগে করে রেখেছিলেন এই অংকন আর সেগুলোই আমাদের মাঝে তুলে ধরছেন। আপনার এই অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি দারুণভাবে আপনি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
যেকোনো ধরনের অঙ্কন করতে সময় আর ধৈর্যের প্রয়োজন । ধৈর্য ছাড়া কোন কিছুই সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না ।
আপনার প্রস্তুত করা চিত্রগুলো সব সময় সবার থেকে আলাদা হয় এবং আলাদা রকম সৌন্দর্য উপভোগ করা যায়।
আজকের চিত্রটি অসাধারণ হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশনটাও দারুন ফুটেছে।
চিত্র প্রস্তুত ধাপ গুলো খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির সাথে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
আমার চিত্রগুলো সব সময় আপনার কাছে ভালো লাগে এবং আলাদা লাগে শুনে সত্যি অনেক খুশি হয়েছি ভাইয়া ।
আর্ট আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। সবসময় চেষ্টা করি কিছু আর্ট শেয়ার করার জন্য৷ আজকে যেভাবে আপনি এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করে ফেলেছেন এই আর্টের দিক থেকে যেন ছোখই সরাতে পারছি না৷ খুবই সুন্দরভাবে আপনি এই আর্ট তৈরি করেছেন৷ ছোট ডিজাইন গুলো খুবই ভালো ভাবে ফুটে উঠেছে৷ রংয়ের কারণে এটিকে আরো সুন্দর দেখা যাচ্ছে৷
আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে । আগে তো কিছুই পারতাম না এখন করতে করতে অনেকটাই শিখেছি ।
আর্টটি খুব চমৎকার হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না এত চমৎকার একটি আর্ট উপহার দিয়েছেন আপু। খুব ভালো লাগলো। সুন্দর বর্ণনা ও ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করাতে এটি আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।
এই আর্টটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতায় আর্টটি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজটি করতে যথেষ্ট ধৈর্য লাগে। অনেক সময়ের প্রয়োজন হয়েছে বুঝতে পারতেছি, কালার কম্বিনেশন টি আমার ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল। দারুন লাগলো।
যেকোনো কিছু করতে ধৈর্য লাগে ধৈর্য ধরে করেছি বলেই সুন্দর কিছু উপস্থাপন করতে পেরেছি ।
বাহ! দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি এত চমৎকার ভাবে নতুন একটা আর্ট করলেন। সত্যি দেখে থাকার মত ছিল আপনার আজকে শেয়ার করা আর্ট। এত সময় দিয়ে এত দক্ষতার সাথে তৈরি করলেন আপনি। আপনাদের প্রতিনিয়ত আর্ট গুলো দেখলে আমার বেশ ভালই লাগে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
আমার আজকের আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যি অনেক ভালো লাগলো আপু ।অনেক অনেক ধন্যবাদ ।
আসলে কোথাও বেড়াতে গেলে কোন কিছু ভালোভাবে করাই হয় না। তেমনি আপনারও এই কাজগুলো ভালোভাবে করা হচ্ছে না। বেড়াতে আসার আগে সব পোস্ট রেডি করে নিয়ে আসলেই ভালো হয় আমি মনে করি। তাহলে দিনে দিনে শুধু পোস্টগুলো করে দিলেই হয়। আপনি খুব সুন্দর করে আর্ট করেছেন। আপনার এই আর্ট খুব দারুন ছিল। কালার করার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। নিখুঁতভাবে পুরোটা অঙ্কন করেছেন। নিশ্চয়ই ধৈর্য এবং সময়ের অনেক বেশি প্রয়োজন হয়েছে।
সব তো রেডি করা হয় না তবে কিছু কিছু পোস্ট বানিয়ে রাখা হয় । ওখানে যেয়ে দেওয়ার চেষ্টা করি ।
আপু আপনি খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর্টের মধ্যে হালকা কালার করাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এই আর্ট করতে আপনার নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
তা ঠিক বলেছেন হালকা কালার দেয়ার কারনে আর্ট একটু অন্যরকম সৌন্দর্যে ফুটে উঠেছে ।