লাউ দিয়ে শোল মাছ রান্না রেসিপি
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে শোল মাছ রান্না রেসিপি। লাউ খুবই মজাদার ও পুষ্টি গুন সম্পূর্ণ একটি খাবার। লাউ ঠান্ডা একটি সবজি এটা যে কোনো সময়ে খাওয়া যায়।আমি আজকে লাউ ও আলু দিয়ে শোল মাছ রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে । চলুন শুরু করা যাক।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছ | ৫পিছ |
| আলু | ৩পিছ |
| কাটা পেঁয়াজ | ১/২কাপ |
| মরিচ | ৩পিছ |
| আদা বাটা | ১/২চা চামচ |
| পেঁয়াজ বাটা | ৪টেবিল চামচ |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদ মতো |
| তেল | পরিমাণ মত |
| মরিচের গুঁড়া | ১চা চামচ |
| হলুদের গুঁড়া | ১/২চা চামচ |
| ধোনিয়ার গুঁড়া | ১/২ চা চামচ |
| জিরার গুঁড়া | ১/২চা চামচ |
| ধোনিয়ার পাতা | আন্দাজমত |
প্রস্তুত প্রণালী
প্রথমে চুলায় একটি করাই বসিয়ে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি।
তেল ভালোমত গরম হয়ে আসলে তাতে কাটা মরিচ ও পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।
পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি।
মশলার সাথে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে তার ভিতরে হলুদ, লবন, মরিচ ও ধোনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি।
মশলাটা কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি।
মাছগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
তারপর মাছের ভিতরে হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
মাছগুলো ভালোমত কষানো হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি।
তারপর ওই মশলার ভিতরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি।
লাউগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোমত মিশিয়ে নিয়েছি।
তারপর লাউ কষানোর জন্য প্রয়োজনমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
লাউ ভালোমত সিদ্ধ হয়ে আসলে তার ভিতরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।
মাছগুলো ভালোমত নেড়েচেড়ে তার ভিতরে প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
তারপর পানিটা একটু টেনে আসলে তার ভিতরে জিরার গুঁড়া ও ধোনিয়ার পাতা দিয়ে দিয়েছি।
তারপর আর কিছু সময় জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে।
এখন আমি আমার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | অপ্পো এফ1 |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।
লাউ দিয়ে শোল মাছ অনেক মজার হয়, আমরাও লাউ দিয়ে শোল মাছ রান্না করি।
ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর বানিয়েছ, দেখে খেতে ইচ্ছে করছে, শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে
বেশ উপকারী এবং সুস্বাদু রেসিপি। অবশ্য রেসিপিটি আমি খায় না। তবুও দেখে ভালো লাগলো ।শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনাকে ভাই।
আমিও লাউ এর রান্না খেলে শোল কিংবা টাকি মাছ দিয়ে খেতে পছন্দ করি, আর না হলে লাউ এর ভাজি। ধন্যবাদ রান্নাটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুবই ভালো রেসিপি।এই মাছ অনেক উপকারী।যদিও আমি এই মাছটি পছন্দ করি না।ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকেও ধন্যবাদ।