★জল রং দিয়ে একটি রাতের পেইন্টিং★

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230918_223210.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সামনে আর্ট পোস্ট উপস্থাপন করতে এসেছি । জলরঙের আর্ট গুলো অনেকদিন হলো করা হয় না । বেশ কিছুদিন আগে আমি আর আমার ছেলে মিলে কয়েকটি আর্ট করেছিলাম তার ভিতরে এটি লাস্ট আর্ট । কি দিব ভাবতে ভাবতে মনে হল যে একটি আর্ট এখনো রয়ে গেছে যেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি । ইদানীং ছেলের স্কুলে যেতে হয় খুব একটা সময় করে উঠতে পারছি না । কোন রকমে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করছি ।আজকে এ আর্টটি ছিল বিধায় ঝটপট দিয়ে ফেলতে পেরেছি ,তা না হলে যে কি দিব সেটাই ভাবনায় ফেলে দিয়েছিল । জলরং দিয়ে আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে । যদিও তেমন একটা ভালো পারি না তারপরও চেষ্টা করে যাচ্ছি । আগে তো জল রঙের আর্ট করবো সেটা কখনো কল্পনায় করতে পারিনি । প্রথম যেদিন আর্ট করতে বসেছিলাম কিছুই হয় না দেখে রেগে ছিড়ে ফেলে দিয়েছিলাম । তারপরও আবার সাহস করে বসে চেষ্টা করেই যাচ্ছি । আজকে আমি একটি রাতের আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230918_223136.jpg20230918_223119.jpg

20230918_223058.jpg


প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে চারপাশে লাগিয়ে নিয়েছি । তারপরে উপরের দিক থেকে নীল কালারের রঙ দিয়ে রং করা শুরু করেছি এবং ব্লু ও সাদা মিলিয়ে পুরা কাগজটা রং করে ভরে দিয়েছি ।

20230918_223048.jpg20230918_223036.jpg

20230918_223022.jpg


এরপর নিচের দিকে কিছু কালো রং করে ছোট ছোট গাছের মতো তৈরি করে নিয়েছি । এরপর একপাশে কালো রং দিয়ে বড় একটা গাছ এঁকে নিয়েছি ।

20230918_223010.jpg20230918_222953.jpg

20230918_222939.jpg


এরপর গাছের কিছু পাতা তৈরি করে নিয়েছি কালো রং দিয়ে । এরপর মাঝখান দিয়ে কালো রং দিয়ে একটা তারের মতো এঁকে নিয়ে একটু একটু করে কালো রং দিয়ে দিয়েছি নিচের দিকে ঝুলিয়ে ।

20230918_222925.jpg20230918_222856.jpg

20230918_222838.jpg


এরপর কালো রঙের মাথায় সাদা রং দিয়ে দিয়ে লাইট তৈরি করে নিয়েছি । এরপর সাদা রং ছিটিয়ে ছিটিয়ে ছোট ছোট তারা বানিয়ে নিয়েছি । এরপর এক সাইডে একটা চাঁদ এঁকে নিয়েছি । আমি তেমন একটা ভালো চাঁদ আঁকতে পারিনা এজন্য বাঁকা চাঁদ হয়েছে তারপরও যা পেরেছি এঁকে নিয়েছি ।

20230918_222821.jpg20230918_222740.jpg

20230918_222724.jpg


এরপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে মাস্কিং টেপ টা খুলে নিয়েছি ।তারপর আমি আমার নাম লিখে নিয়েছি ও সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230918_222805.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

ওয়াও ওয়া আপনার সৃজনশীলতা এবং অভিজ্ঞতার প্রশংসা না করে আর থাকতে পারলাম না। দেখে আমার চোখ জুড়ে এগিয়েছে এত সুন্দর আপনার হাতের অঙ্কন ছিল।জল রং দিয়ে একটি রাতের পেইন্টিং। দেখেই তো মনে হচ্ছে একদম অরজিনিয়াল আর্টিস্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার সৃজনশীলতা দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে শুনে ভালো লাগলো ।

 3 years ago 

আপু আপনার মতো আমিও জলরং দিয়ে ভালো পেইন্টিং করতে পারিনা।তবে চেষ্টা থামিয়ে রাখিনি যতটুকু পারি তাই শেয়ার করার চেষ্টা করি। আপনার পেইন্টিং কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি এতটুকুও পারিনা। আপনি আর আপনার ছেলে মিলে বেশ সুন্দর পেইন্টিং করেছেন। এভাবে পেইন্টিং করতে থাকেন দেখবেন একসময় আরও সুন্দর হবে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করে যান একদিন অবশ্যই করতে পারবেন ।

 3 years ago 

যেকোনো কিছু না পারলেও আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া উচিত। আমরা যদি প্রতিনিয়ত সেই জিনিসটা চেষ্টা করি, তাহলে প্রথম প্রথম না হলেও পরবর্তীতে অনেক সুন্দর ভাবে হবে সেই কাজটা। আশা করছি আপনিও অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারবেন পরবর্তীতে। আজকে জল রং দিয়ে অনেক সুন্দর করে রাতের পেইন্টিং করেছেন। আমার কাছে পেইন্টিংটা অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু কোন কিছু প্রতিনিয়ত চেষ্টা করে গেলে একটা সময় হয় । আমি করে যাচ্ছি নিয়মিত ।

 3 years ago 

জল রং দিয়ে এভাবে পেইন্টিং গুলো করলে দেখতে ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে জল রং দিয়ে আজকের এই পেইন্টিংটা করেছেন যা আমার খুব ভালো লেগেছে। এভাবেই চেষ্টা করতে থাকুন তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু করতে পারবেন। চেষ্টা করলে সেটা অনেক বেশি সুন্দর হয়। আপনিও দারুণ দারুণ পেইন্টিং করতে পারবেন।

 3 years ago 

আমার আজকের করা জলরঙের পেইন্টিংটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জ্বল রং ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি রাতের পেইন্টিং করেছেন অনেক সুন্দর হয়েছে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পেইন্টিংটা আঁকার পরে সুন্দর ভাবে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি । আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

জল রং দিয়ে খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন। রাতের এই দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জলরঙের পেইন্টিং গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় ।রংটা অনেক বেশি ফুটে দেখে আরো বেশি ভালো লাগে ।

 3 years ago 

আর্ট নিয়ে যখন বসা হয় তখন একবারে বেশ কয়েকটি করে রাখতে পারলে ভালো। কারণ সব সময় এগুলো নিয়ে বসা হয় না। আপনিও ভালো করেছেন একসঙ্গে অনেকগুলো আর্ট করে রেখেছিলেন জন্যই আজকে ঝটপট পোস্টটি করতে পারলেন। আপনার আজকের রাতের পেইন্টিংটি কিন্তু খুব চমৎকার হয়েছে। রাতের নিস্তব্ধতা খুব সুন্দর ফুটে উঠেছে আপনার আর্টটিতে।

 3 years ago (edited)

আমি তো বেশিরভাগ সময় তাই করি একসাথে অনেকগুলো এঁকে রাখি । আর ইদানিং একটু বেশি আঁকা হয় ছেলেটা অনেক বেশি আর্ট করতে পছন্দ করে ।

 3 years ago 

জল রং ব্যবহার করে রাতের খুব সুন্দর একটি দৃশ্য আপনি পেইন্টিং করেছেন আপু। যা দেখতে অসাধারণ হয়েছে। দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে এবং দক্ষতার সাথে জল রং ব্যবহার করে সুন্দর একটি পেইন্টিং তৈর করে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার জল রং দিয়ে রাতের পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ।

 3 years ago 

জল রং দিয়ে রাতের সুন্দর একটি পেইন্টিং করেছেন যেখানে চাঁদের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগছে। তার সাথে লাইটিং টা এই চিত্রের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার চিত্র অংকন করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার জল রং দিয়ে করা পেইন্টিংটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

জল রং দিয়ে রাতের খুবই সুন্দর একটি পেইন্টিং তৈরি করে ফেলেছেন আপনি। এরকম পেইন্টিং আমি কখনোই দেখিনি। জল রং দিয়ে যদি কোন ধরনের পেইন্টিং তৈরি করা হয় তাহলে সেগুলো অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আর আজকে যেভাবে আপনি এটিকে তৈরি করেছেন এটিও একদম অসাধারণ হয়েছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন অন্য রংয়ের থেকে জলরঙের পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38