এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে । আজকে আমি আপনাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করব । ফটোগ্রাফি পোস্টগুলো যখনই করি তখনই ভালো লাগে করতে কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে তেমন একটা ছবি নেই ।আর বাইরেও খুব একটা যাওয়া হয় না যার কারণে ছবি তেমন একটা তোলা হয় না । ঢাকা শহরে যদি নির্দিষ্ট করে ছবি তোলার জন্য কোথাও যাওয়া হয় তবেই এই ছবি তোলা হয়। আর আশেপাশে যদি বের হই তাহলে শুধু বিল্ডিং আর বিল্ডিং সেরকম ছবি তোলার মতো তেমন একটা কিছু চোখে পড়ে না । এজন্য ছোটগ্রাফি পোস্টও তেমন একটা দেওয়া হয় না । বেশ কিছুদিন আগে ফরিদপুরে গিয়েছিলাম সেখানে কিছু ছবি তোলা হয়েছিল ফোন ঘাটতে ঘাটতে এই ছবিগুলো হঠাৎ করে পেয়ে গেলাম । তাই ভাবলাম যে যেসব ছবি রয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি । আমাদের আশেপাশের সবুজ প্রকৃতি দেখতে এমনিতেই ভালো লাগে আর সেগুলো ছবি আকারে প্রকাশ করলে আরো বেশি সুন্দর লাগে দেখতে ।

20230906_232808.jpg

20230906_232751.jpg


ওপরে যে কাটা মুকুট গাছের ছবি দুটো দেখতে পাচ্ছেন এ গাছ আমার বাগানে রয়েছে । এই গাছটা বেশ কিছুদিন আগে আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম । যখন এনেছিলাম তখন গাছ ভর্তি ফুল ছিল কিন্তু আমার বারান্দায় এনে লাগানোর পরে তেমন একটা ফুলই ফোটে না । এরপর কি করবো বাধ্য হয়ে বারান্দার গ্রিলের ফাঁকা দিয়ে গাছটাকে বাইরে কিছুটা অংশ বের করে দিয়েছি , যাতে একটু হলেও রোদ পায়। আর কদিন ধরে দেখছি কিছু ফুল ফুটছে । গ্রিলের বাইরে দেয়ার কারণে একটু আলো বাতাস পাচ্ছে আর এরকম ছোট ছোট ফুলগুলো ফুটছে । সেদিন বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির পানি এসে ফুলের উপর টুপ করে পরেছে দেখতে খুবই ভালো লাগছিল সেই মুহূর্তে একটা ছবি তুলে নিয়েছিলাম ।

20230906_233826.jpg


অনেকদিন আগে রমনা পার্কে গিয়েছিলাম সেখান থেকে এই ছবিটা তোলা । আমরা বেশিরভাগ সময়ই রমনা পার্কে যাই সন্ধ্যার আগ দিয়ে এবং সেখানে গিয়ে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় । আর সন্ধ্যার পরে রমনা পার্কের এই এলাকাটা খুব সুন্দর লাগে দেখতে । বড় একটা লেক রয়েছে এবং সেই লেকের চারপাশ দিয়ে সুন্দর হাঁটার ব্যবস্থা করেছে খুব সুন্দর ভাবে লাইটিং করা থাকলে খুবই ভালো লাগে ।

20230906_233639.jpg


উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হল মে ফুল গাছের একটি ছবি । এই ফুল গাছটা সারা বছর একেবারে মাটির সাথে মিশে থাকে এই টবে যে কোন গাছ রয়েছে সেটা বোঝাই যায়না । যখনই মে মাস আগে তার আগ দিয়ে এই গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফুল ফুটার জন্য একেবারে রেডি হয়ে যায় । সারা মাস ভরে খুব সুন্দরভাবে ফুলটা ফুটে থাকে ।এ ফুল গাছটার বয়স প্রায় ১০-১৫ বছর তারপরও মে মাস আসলে ফুল ফুটতে সে ভুল করে না ।

20230906_233704.jpg

20230906_233626.jpg


এটি লেবু গাছের ছবি । আমাদের ফরিদপুরের বাসায় ছাদে এই লেবু গাছ দুটো রয়েছে । লেবু গাছ দুটো ভালোই কিছুটা তরতাজা হয়ে বেড়ে উঠেছে । এই গাছের ছবি দুটো অনেক আগের তোলা । এখন নাকি গাছ ভর্তি লেবু হয়েছে । আর কাগজী দেশী লেবুগুলা খেতে খুবই টেস্টি হয় । নিজেদের এরকম দুই একটা গাছ থাকলে আর লেবু কিনে খেতে হয় না । আমি যখন এই ছবিটা তুলেছিলাম সেদিন রাতের বেলা অনেক ঝড় হয়েছিল । আমরা ছাদে গিয়ে দেখি যে গাছটা একেবারে টব ভেঙে নিচ থেকে উপরে গিয়েছে । তখন আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে গাছটাকে সুন্দরভাবে সেট করে আমি এই ছবিটা তুলেছিলাম ।

20230906_232726.jpg

20230906_232712.jpg


উপরের এই ছবি দুটো দেখছেন মহিলা সমিতিতে গিয়েছিলাম সেদিনই এই ছবিটা তুলেছি । মহিলা সমিতির চারতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের ছবিটা তুলেছি ।বেইলিরোডের ছবি রাতের বেলা এই দৃশ্য গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে । আর চার তলায় দরজা দিয়ে বাইরে বের হতে হাতের ডান পাশে এরকম সুন্দর করে কিছু গাছ লাগিয়ে রেখেছে সেটা দেখতে ভালো লাগে ।

20230906_232658.jpg


এটাও বেইলি রোডে তোলা । হাঁটতে হাঁটতে রাতের বেলা ছবিটি তুলেছিলাম । এখান দিয়ে দিনের বেলা সুন্দর করে পানি পড়ে ঝরনার মতো দেখতে খুব ভালো লাগে । আমরা রাতের বেলা গিয়েছিলাম দেখে পানি ছিল না তবে ছোট ছোট অনেকগুলো পাথর দেখতে পেয়েছিলাম ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দারুণ হয়েছে। ফটোগ্রাফি পাশাপাশি খুব সুন্দর করে আপনি বর্ণনা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেনে সত্যি অনেক আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপু আপনার পোষ্টের মধ্যে আপনার বাগানের তোলা ফুলের ছবিটি দেখে খুব ভালো লাগলো। তবে আপনার দল প্রতিটি ফটোগ্রাফি আমার পছন্দ হয়েছে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

নিজের বাগানের ছবি তুলতে সব সময় খুব ভালো লাগে । আর আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক সুন্দর লেগেছে শুনে সত্যি ভালো লাগছে ভাইয়া । ধন্যবাদ ।

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। তবে মুকুট গাছের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।তাছাড়া লেবু গাছের ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

কাঠামোকুট গাছ আমার কাছে সবসময় ভালো লাগে । গাছ ভর্তি সবসময় ফুল থাকে দেখে আরো ভালো লাগে । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

কাটামুকূট গাছটা এমনই আপু। এই ফুল ফোটার জন্য রোদ প্রয়োজন হয়। একারণেই গ্রীলের বাইরে দেয়ার পর থেকে ফুল ফোটা শুরু হয়েছে। আর মে ফুলের বিষয়টি আমার জানা ছিলো না আগে। আপনার পোষ্ট পড়ে জানলাম। আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপু কাটা মুকুট গাছে রোদ না পেলে ফুলই ফোটে না আর মে ফুল হলো মে মাসেই ফটে দেখতে ভালোই লাগে ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ অসাধারণ লেগেছে। ছাদের উপরে লেবু গাছের ফটোগ্রাফিটি দেখতে সত্যি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ঢাকা শহরে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং তাই ছবি তোলার মতো কোনো কিছুই পাওয়া যায় না। ছবি তুলতে হলে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওই জায়গায় যে ছবি তুলব। আপনাদের বাসার ছাদের লেবু গাছ গুলো দেখতে অনেক তরতাজা হয়েছে।

 3 years ago 

এজন্য তো তো আমার ফটোগ্রাফি পোস্ট করা হয় না কারণ ছবি তুলতে অনেক দূরে যেতে হয় ।

 3 years ago 

আজকের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে বেশি ভালো লাগলো মুকুট গাছের ফটোগ্রাফি গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38