জল রং দিয়ে ব্রীজসহ সুন্দর একটি রাতের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230908_233002.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর আর্ট করে দেখাবো । জল রঙের আর্ট গুলো করতে সব সময় ভালো লাগে । এজন্য আমি সব সময় চেষ্টা করি জলরঙের বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন সময়ে আর্ট করার আর আপনাদের সাথে শেয়ার করার । আজকের আর্টটি বেশ কিছুদিন আগে আমি আর আমার ছেলে দুজনে মিলে করেছিলাম । দুজনের টাই অনেক সুন্দর হয়েছিল আমার কাছে তো ভালো লেগেছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে । আজকে আমি একটি ব্রীজ স্ট্রিট ল্যাম্প চাঁদ ও জোসনা রাতের সুন্দর একটি পেইন্টিং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ।

design-up.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

design-up.png

কার্যপ্রণালী

design-up.png

20230908_232908.jpg20230908_232851.jpg
20230908_232833.jpg20230908_232821.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিন টেপ দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি । তারপর কোনা থেকে ব্লু কালারের রং দিয়ে রং করা শুরু করেছি । উপরের কোনার দিকে রঙ করা হয়ে গেলে নিচের দিকের কোনার দিক থেকে হলুদ কালারের রঙ দিয়েছি । এরপর পুরো পেপারটা টিয়া ও সবুজ কালারের রং দিয়ে ভরে দিয়েছি । হলুদ ও নীলের সাথে মিশিয়ে মিশিয়ে রং গুলো একেবারে ভরে দিয়েছি । এরপর নিচ থেকে একটু উপরে কালো কালার রং দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি এবং পেন্সিল দিয়ে একটু গোল করে দাগিয়ে নিয়েছি ।

20230908_232754.jpg20230908_232739.jpg
20230908_232726.jpg20230908_232711.jpg

এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কালার রং দিয়ে গোল করে রং করে দিয়ে একটি ব্রীজ এঁকে নিয়েছি এবং উপর দিয়ে কালো কালার রং দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি । তারপর সেই দাগের ভেতরে ছোট ছোট করে কিছু দাগ দিয়ে দিয়েছি এবং এক সাইডে কালো রঙ দিয়ে একটা লম্বা দাগ দিয়ে দিয়েছি ।

20230908_232652.jpg20230908_232629.jpg
20230908_232609.jpg20230908_232553.jpg

এরপর অন্য পাশে আর একটি কালো রং দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং মাথার দিকে একটু কালো রং দিয়েছি । তার নিচে সাদা রং দিয়ে লাইট এঁকে নিয়েছি এরপর সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নিয়েছি ।

20230908_232526.jpg20230908_232503.jpg
20230908_205636.jpg20230908_205622.jpg

এরপর সাদা রং ছিটিয়ে ছিটিয়ে তারা বানিয়ে নিয়েছি । তারপর মাস্কিন টেপ খুলে নিয়ে আমি আমার নাম লিখে নিয়েছি এবং সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230908_205702.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি খুব চমৎকারভাবে রাতের পেইন্টিং করেছেন। আপনার ছেলে সহ আপনি পেইন্টিং অসাধারণ করেছেন। বিশেষ করে ব্রিজ এবং লাইট এগুলো দেওয়ার কারণে পেইন্টিংটি অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রাতের পেইন্টিং উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই সব মিলিয়ে আর্টটি দেখতে ভালো লেগেছিল আমার কাছেও আমার ছেলেটাও অনেক ভালো হয়েছিল ।

 3 years ago 

জল রং দিয়ে করা পেইন্টিং গুলো আমার অনেক পছন্দ হয়। আপনি ব্রিজ সহ সুন্দর রাতের পেইন্টিং করেছেন যা অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটে উঠেছে, যার কারণে দেখতে খুব ভালো লাগছে। আপনার করা পেইন্টিং এমনিতেই সুন্দর হয়। জাস্ট মনোমুগ্ধকর সম্পূর্ণটা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে ভালো লাগছে ।

 3 years ago 

জল রং দিয়ে ব্রীজসহ সুন্দর একটি রাতের পেইন্টিং তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর ও চমৎকার লাগছে। আপনি এটির ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার আর্টটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে সত্যি খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম আর্ট আমি কখনোই দেখিনি৷ আর জল রং দিয়ে এই আর্টটি তৈরি করার ফলে এর সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ অসংখ্য ধন্যবাদ জল রঙ দিয়ে আর্ট তৈরি করে শেয়ার করার জন্য৷

 3 years ago 

আর্ট গুলো আপনি কখনো দেখেননি শুনে একটু অবাক লাগলো । কারণ এ ধরনের আর্ট তো আমাদের কমিউনিটিতে অনেকেই করে । ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ।

 3 years ago 

জলরং ব্যবহার করে খুবই চমৎকার একটি অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। জল রং দিয়ে অংকন করলে অংকন গুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি এবং আপনার ছেলে দুজন একত্রে অংকন করেছেন। জল রং দিয়ে ব্রিজ এবং সুন্দর একটি রাতের পেইন্টিং অঙ্কন টা আপনি দারুন ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তো দেবার চেষ্টা করেছে। এত সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন জলরঙের আর্ট গুলো সব সময় খুব ভালো লাগে অনেক বেশি আকর্ষণীয় হয় ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে জল রং দিয়ে ব্রীজসহ সুন্দর একটি রাতের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। চাদ এবং ব্রীজের ল্যাম্পপোস্ট বেশি দারুণভাবে তৈরি করেছেন আপু। প্রতিটা স্টেপ এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার তৈরি পেইন্টিং আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে আমারও বেশ ভালো লাগলো ।

 3 years ago 

আপনি জল রং দিয়ে খুবই দারুণ একটি রাতের পেন্টিং তৈরি করেছেন। আসলে জল রং দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। ব্রিজ সহ রাতের পেন্টিং তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার জল রঙের রাতের পেইন্টিংটা আপনার কাছে ভালো লেগেছে শুনে সত্যি অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জল রং দিয়ে কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ব্রীজসহ রাতের দৃশ্যর পেইন্টিং আর্ট করেছেন। সত্যি বলতে আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মা এবং ছেলে মিলে খুব চমৎকার পেইন্টিং করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রাতের দৃশ্য পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য দেখেও আমি মুগ্ধ হয়ে গেলাম । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো সব সময় আমার কাছে খুব ভালো লাগে। আজকের টাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমার পেইন্টিং সব সময় আপনার কাছে ভালো লাগে শুনে আমারও সব সময় খুব ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38