★রং তুলিতে আঁকা আমার ছবি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230202_004200.jpg


আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে জল রং দিয়ে একটি আর্ট করে দেখাবো। জল রং দিয়ে আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এগুলো করতে অনেক বেশি সময় ও অনেক বেশি ঝামেলা করে বসতে হয় এজন্য খুব একটা করা হয় না । তারপর আবার করতে গেলে আমার ছেলেটা রংতুলি নিয়ে বসে যায় আঁকার জন্য। এক পাশে ওকে দিতে হয় তারপর আমাকে বসতে হয়, অনেক রং নষ্ট হয় তারপরও ওকে দেই যাতে নিজে নিজে কিছু একটা আঁকতে পারে। আমারটা দেখে দেখে মোটামুটি আঁকার চেষ্টা করে যেটা আঁকে সেটা নিয়ে পড়ে দরজার গ্লাসের সাথে লাগিয়ে রাখে আর দেখে আর বলে যে মা দেখো আমার রুমটা কত সুন্দর লাগছে। আজকে ও যখন ফুটবল খেলায় ব্যস্ত ছিল সেই ফাকে আমি আমার আর্টটি করেছি ও দেখেছে কিন্তু খেলা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার কাছে আর আসেনি। এজন্য একটু ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি এঁকে ফেলতে পেরেছি। এখন আমি আমার আর্টটি আপনাদের সামনে তুলে ধরছি।

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

কার্যপ্রণালী

20230202_004019.jpg20230202_004005.jpg
20230202_003951.jpg20230202_003936.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে ম্যাসকিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। তারপরে সাদা ও নীল মিলিয়ে উপরের দিক থেকে রং করা শুরু করেছি। তারপর সাদা ও হলুদ মিলিয়ে রং করা শুরু করেছি এবং এরপরে শুধু হলুদ দিয়ে অনেক বেশ খানিকটা অংশ রং করে নিয়েছি। তারপর নিচের দিকে বাদামী রং দিয়ে একটু রং করে নিয়েছি।

20230202_003922.jpg20230202_003902.jpg
20230202_003848.jpg20230202_003827.jpg

বাদামি রঙের নিচের দিকে প্রথমে টিয়া কালার রং দিয়ে একটু রং করে নিয়েছি। তারপর সবুজ কালারের রঙ দিয়ে রং করে নিয়েছি। এরপরে একটি গাছ এঁকে নিয়েছি ও গাছের ডাল এঁকে নিয়েছি। তারপর গাছের পাতাগুলো এঁকে দিয়েছি।

20230202_003809.jpg20230202_003746.jpg
20230202_003656.jpg20230202_003628.jpg

তারপর সবুজ পাতার উপরে হলুদ হলুদ রং দিয়ে দিয়ে কিছু ফুলের মত তৈরি করে নিয়েছি । তারপর নিচ দিয়ে প্রথমে হলুদ রং ছিটিয়ে দিয়েছে এরপর সাদা সাদা রং ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ফুলের মত বানিয়ে নিয়েছি। এরপর ব্রাউন কালারের রং দিয়ে পাখি এঁকে নিয়েছি ও গাছের পেছন দিয়ে ব্রাউন কালারের রং দিয়ে দাগ দিয়ে ঘিরে দিয়েছি।

20230202_003613.jpg20230202_003554.jpg

ব্যাস আমার আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে মাস্কিন টেপ খুলে নিয়েছি। তারপর আমি আমার নাম লিখে নিয়েছি এবং খুব সুন্দর ভাবে কয়েকটা ছবি তুলে নিয়েছি।

20230202_002435.jpg

20230202_002407.jpg

20230202_002316.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

রং তুলে দিয়ে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর্ট করার মধ্য দিয়ে। যেখানে একটি বড় গাছের দৃশ্য কিছু পাখির দৃশ্য এবং ফুল ফসলের দৃশ্য উপস্থাপন করেছেন। প্রথম পর্যায়ে থেকে খুব সুন্দর করে সাদা আর্ট কাগজের উপর প্রেইন্ট করা শুরু করেছেন। এরপর পর্যায়ক্রমে রঙের খেলা দেখতে তৈরি করে ফেলেছেন দারুন একটি দৃশ্য। সত্যি তা অসাধারণ।

 3 years ago 

যদিও এ ধরনের দৃশ্য গুলো আকঁতে বেশ সময় লাগে। তবুও অঙ্কঁন করে ফেললে আবার বেশ ভালই লাগে। তবে আপনি শত ব্যস্ততার মাঝেও জল রং দিয়ে খুব নিখুঁত ভাবে একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

এই ঝামেলার জন্য রং তুলি নিয়ে অনেকদিন আর্ট করতে বসা হয় না। অনেক সময়ের সাথে সাথে অনেক জিনিসও নষ্ট হয়। তাছাড়া বাচ্চারা তো আছেই। যাইহোক আপনার বাচ্চা ফুটবল খেলতে যাওয়ার ফাঁকে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকেছেন। অনেক বেশি কালারফুল হয়েছে আর্টটি । যার কারণে দেখতে এত চমৎকার লাগছে।

 3 years ago 

রং তুলিতে আঁকা আপনার অংকন টি অসাধারন লাগতেছে আপু। সবুজ খেত পাশেই চমৎকার একটি গাছ। আর আকাশে পাখি উরে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুটবল খেলার ব্যস্ত ছিলো আর আপনি এই ফাঁকে চমৎকার একটি আর্ট করেছেন জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

ঠিক বলছেন আপু বাচ্চাদের জন্য কিছু করা সম্ভব না অনেক বেশি ডিস্টার্ব করে কাজের মধ্যে।আর জল রং দিয়ে আর্ট করছেন এগুলো অবশ্যই সময়ের ব্যাপার হবে।জল রং দিয়ে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন অনেক সুন্দর হয়েছে।সময় দিয়ে করলেও আর্ট দেখতে যখন সুন্দর হয় তখন সব কষ্ট দূর হয়ে যায়।বেশ সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

 3 years ago 

রং তুলি দিয়ে খুব অসাধারণ একটি পেইন্টিং করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে। আমার পেইন্টিং করতে ভীষণ ভালো লাগে। অবসর সময় পেলে পেইন্টিং করতে ভালোবাসি।যাই হোক আপনার করা পেইন্টিংটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার ছেলে ছোট মানুষ তারও তো শখ জাগে আর্ট করার। তাই আপনার সাথে আপনার আর্ট দেখে শিখতে চাইছে। তবে বাবু আজকে আপনাকে ডিস্টার্ব না করার কারনে রং তুলি দিয়ে সুন্দর একটি প্রকৃতিক পেইটিং করে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি বলেছেন আপু, কিছু কাজ করতে গেলে ছোট বাবু থাকলে অনেক বিরক্ত করে। আর আপনি যে রঙ তুলিতে যে ছবিটি এঁকেছেন সেটি আসলেই অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। তারপর ও আপনি হয়তো আজকে বাবুর ফুটবল খেলার সময়টাতে একটু রিলাক্সেই ছবিটি আঁকতে পেরেছেন। আর আপনার বাবু আপনারটা ছবি দেখে ছবি একে দরজার গ্লাসের সাথে লাগিয়ে রাখে শুনে ভালো লাগলো। আপু আপনার রঙ তুলি দিয়ে আঁকা ছবিটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38