মুগডাল দিয়ে মুরগির গিলা কলিজা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1696832545466.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি । রেসিপি পোস্টগুলো করতে আমার কাছে সবসময় খুব ভালো লাগে । আর আমার কাছে মনে হয় অন্যান্য পোস্টের তুলনায় রেসিপি পোস্ট অনেক সহজ ছবি দেখে সহজেই সবকিছু সুন্দরভাবে লিখে দেওয়া যায় । ডাই পোস্ট করতে গেলে অনেক কষ্ট হয় কোথায় কি লিখব বুঝে উঠতে পারি না । আর নতুন নতুন রেসিপি করতে এমনিতেই ভালো লাগে । তারপর আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন । এই জন্য আমি সবসময় চলে আসি রেসিপি নিয়ে । আজকে আমি মুগডাল দিয়ে গিলা কলিজা রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব । আলু দিয়ে ভুনা ভুনা করে রান্না করলে একরকম টেস্ট আর এভাবে ডাল দিয়ে রান্না করলে অন্যরকম মজা লাগে । খাবারের ভিন্নতা আনতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রাই করলে মন্দ কি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

মুরগির গিলা কলিজা
মুগডাল
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
জিরার গুঁড়া
গরম মশলার গুঁড়া
তেল
লবণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

PhotoEditorPro_1696832661855.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231009_122150.jpg20231009_122137.jpg
20231009_122124.jpg20231009_122112.jpg

প্রথমে গিলা ও কলিজা গুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর মুগডাল গুলো ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি অল্প সময়ের জন্য । এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভিতর কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি ।

20231009_122059.jpg20231009_122045.jpg
20231009_122033.jpg20231009_122019.jpg

হালকা নরম হয়ে আসলে তার ভিতরে আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে দিয়েছি । সবকিছু দিয়ে ভালো মতো মসলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ।

20231009_122002.jpg20231009_121949.jpg
20231009_121937.jpg20231009_121924.jpg

এরপর বেশ খানিকটা সময় মসলার সাথে নেড়েচেড়ে কলিজা গুলো কষিয়ে নিয়েছি । তারপর কষানো হয়ে গেলে তার ভেতরে ডালগুলো দিয়ে আরো বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি । তারপর সবকিছু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ।

20231009_121911.jpg20231009_121856.jpg
20231009_121831.jpg20231009_121818.jpg

রান্না করার পর দেখব যে পানি টা অনেকটা টেনে এসেছে এবং সুন্দর ভাবে কষানো হয়ে গিয়েছে । সে পর্যায়ে ভালোমতো রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি । আমি একটু ঝোল রাখবো এজন্য পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি । তারপর ঢাকনা খোলার পর দেখবো যে পানিটা অনেকটা কমে এসেছে । তারপর জিরার গুড়া ও গরম মসলার গুড়া দিয়ে দিয়েছি ।

20231009_121801.jpg


এরপর আরো কয়েকটা বলক আসলে রান্নাটা প্রায় হয়ে আসবে । তখন রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি । এরপর গরম গরম ঢেলে পরিবেশন । খেতে সত্যি অনেক মজা হয়েছিল ।

20231009_121744.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আমিও মুরগির গিলা,কলিজা দিয়ে মুগ ডাল রান্না করি।খেতে ভীষণ মজার হয়।আপনার রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে।আপনার উপস্থাপনা ও বেশ ছিল।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে তো আপনি অবশ্যই জানেন এভাবে রান্না করে খেতে কতটা ভালো লাগে ।

 3 years ago 

সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করেছে আপনি।আমার মেয়ে মুরগীর গিলা খুব পছন্দ করে।আপনার মুগ ডাল দিয়ে গিলা,কলিজার রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে।

 3 years ago 

মুরগির গিলা খেতে আমার কাছেও অনেক ভালো লাগে এজন্য আমি বিভিন্নভাবে রান্না করে থাকি ।

 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। মুগ ডাল দিয়ে মুরগির গিলা কলিজা এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে আমার কাছে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভালোই মজাই হয়েছিল ।

 3 years ago (edited)

মুরগির গিলা কলিজা এভাবে ডাল দিয়ে রান্না করা যায় আজকে প্রথম দেখলাম আপু। সত্যি আপু আপনি সবসময় নতুন কিছু উপহার দেন। আপনার রেসিপি গুলো আমার অনেক ভালো লাগে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব আপু।

 3 years ago 

তাহলে একদিন অবশ্যই আপু রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে ।

 3 years ago 

বাহ্ দারুণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।মুরগির গিলা কলিজা আমার অনেক পছন্দের। তবে মুগডাল দিয়ে রান্না করা গিলা কলিজা এখনো খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে । আপনি একদিন ট্রাই করে দেখতে পারেন ।

 3 years ago 

মুগ ডাল দিয়ে মুরগির গিলা ও কলিজা দিয়ে বেশ চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপু। এটি আমার কাছে একদম নতুন একটি রেসিপি। রেসিপি'র প্রতিটি ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম নতুন লেগেছে যেহেতু তাহলে একদিন অবশ্যই ট্রাই করবেন এভাবে করে ।

 3 years ago 

মুগডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্না বাহ্ দারুন হয়েছে। এধরনের খাবার গুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে। তবে আমি এভাবে কখনো খাইনি। নতুন একটি রেসিপি শিখে নিলাম। আপনার রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আসলে এই খাবারগুলো অনেক সুস্বাদু লাগে খেতে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আসলে আপু রেসিপির চাইতে ডাই পোষ্ট অনেক কষ্টের।তবে এটা ঠিক বলেছেন রেসিপির ছবি দেখে সহজেই সবকিছু সুন্দরভাবে লিখে দেওয়া যায়।মুগডাল দিয়ে মুরগির গিলা কলিজা রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে গিলা কলিজা আমার অনেক প্রিয়। আর মুগডাল দিয়ে রান্না করলে তো কোন কথাই নেই। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আসলে ভাইয়া এরকম করে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে । আমি অবশ্য রুটি দিয়ে কখনো খাইনি ।

 3 years ago 

বেশ মজার একটা রেসিপি মাংসগুলোর টেস্ট অনেকটাই মচমচে হয়। সুন্দরভাবে পরিবেশন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মাংস ডালের ভেতর দিয়ে রান্না করেছি কিভাবে মুচমুচে হবে সেটাই বুঝলাম না । তবে খেতে ভালো লেগেছিল ।

 3 years ago 

মুগ ডাল দিয়ে এভাবে মাংস কিংবা গিলা কলিজা রান্না করা হলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আপনি আজকে গিলা কলিজা দিয়ে মুগ ডাল রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছে অনেক ভালো লাগে খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38