সন্তান আল্লাহর বড় নিয়ামত পর্ব:১

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



image.png

Link


আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে । আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব । আসলে আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের সাথে কিছু না কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে । সেটা কারো কাছে হয় গল্প কারো কাছে তাদের জীবন কাহিনী । এমন করে প্রত্যেকটা মানুষের জীবন চলতে থাকে ।জীবনে চলার পথে বিভিন্ন ধরনের অনুভূতি আমাদেরকে ফেইস করতে হয় । তার ভিতরে এরকম কিছু ঘটনা ঘটেছিল পিংকি নামের একটি মেয়ের সাথে ।


পিংকি অলরেডি একটি মেয়ের মা । প্রথম বাচ্চাটা হতে গিয়ে পিংকির অনেক অসুবিধা হয়েছিল । একেবারে জীবন মরন সমস্যা ছিল দুজনেরই অনেক কষ্ট করে সে তার মেয়েটাকে পৃথিবীর আলো দেখিয়েছিল । এমন পরিস্থিতি হয়েছিল যে মা বাঁচবে না হয় মেয়ে বাঁচবে এরকম পরিস্থিতির ভেতর দিয়ে পিংকি তার মেয়েটাকে পৃথিবীতে আনে । প্রথম বাচ্চা হবে সেই জন্য পিংকি অনেক কিছুই জানতো না । সেই কারণেই তার এতটা অসুবিধা হয়েছিল । পিংকি চেয়েছিল তার যেন নরমাল ডেলিভারি হয় এর জন্য সে আপ্রাণ চেষ্টা করে গিয়েছে । কিন্তু শেষ পর্যন্ত একেবারে নিরুপাই হয়ে বাধ্য হয়ে তাকে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে হয়েছিল ।


ভালোই খুব সুন্দরভাবে পিংকি তার বাচ্চাটাকে লালন পালন করে বড় করতে থাকে । পিংকি তার বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান যার কারণে তার মায়ের বাসার কাছেই তার বাসা থাকে এবং এই এলাকাতে সে বড় হয়ে উঠেছে । সেজন্য সে এখান থেকে দূরে কোথাও যায় না মায়ের বাসার কাছে থাকার কারণে তার অনেক ধরনের সুবিধা হয়ে থাকে । কিন্তু ঈদের সময় পিংকিকে গ্রামের বাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে ঈদ করতে হয় । আর পিংকির শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো যার কারণে ঈদের সময় তারা বড় আয়োজন করে এবং কোরবানির সময় অনেক বেশি রান্নাবাড়া করতে হয় একসাথে ।


পিংকি অনেকদিন পরে যেহেতু শ্বশুরবাড়িতে যায় এবং পিংকির হাতের মাংসটা সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে পিংকিকে মাংসটা রান্নার দায়িত্ব নিতে হয় । পিংকি সেটা খুব খুশি মনে করে । কারণ পিংকি বাড়ির ছোট বউ এবং সে বাড়ির সবাই তাকে অনেক ভালোবাসে । এবার আগে থেকেই পিংকির শরীরটা অনেক বেশি খারাপ থাকে সে বিভিন্ন ধরনের মেডিসিন নিতে থাকে । কিন্তু ঈদের সময়টা সে ভালোই আনন্দর সাথে দিনগুলো সবার সাথে মিলে পার করছিল ।


ঈদের দিন যখন রান্না করার আয়োজন করছিল একসাথে অনেক গরুর মাংস ডেকচিতে করে উঠাতে গিয়ে পিংকির অনেক বেশি কষ্ট হচ্ছিল , যেটা আগে কখনো হয়নি । তারপর ওসে চুপচাপ করে যাচ্ছিল । কিন্তু হঠাৎ করে বড় ডেকচি উঠাতে গিয়ে পিংকির পেটে খুব চোট লাগে এবং তার সেলাইয়ের জায়গাটা ফুলে ওঠে । সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং পাশে থাকা তার যা সেটা দেখে জিগ্যেস করে কি হয়েছে তখন পিংকি তাকে বলে । সাথে সাথে সে রেখে ঘরে চলে আসে এবং তার বড় যাকে বলে যে আমার খুব খারাপ লাগছে । হঠাৎ করে আমার পেটে প্রচন্ড ব্যথা পেয়েছি এবং আমার সিজারের যে জায়গাটা সেলাই করা ছিল সেটা ফুলে উঠেছে মনে হচ্ছে সেটা ছিঁড়ে যাবে । সেটা দেখে তার ভাবিও খুব ভয় পেয়ে যায় এবং তাকে রেস্ট নিতে বলে ।

### চলবে.......

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সত্যি বলেছেন আপনি সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। একজন মা কতো কষ্ট করে সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। সেটা শুধু একজন মাই জানেন।পিংকি অনেক কষ্ট করে সন্তানকে নিয়ে বেশ ভালোই চলছিল। তবে হঠাৎ সেলাইয়ের জায়গা ফুলে উঠা বিপদজনক মনে হচ্ছে। দেখা যাক পরবর্তী পর্বে পিংকির কি হয় । অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপু বলতেই হয় আপনি আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন। সন্তান আল্লাহতায়ালা যে কত বড় নেয়ামত যে ব্যক্তির সন্তান নেই সেই জানে। পৃথিবীতে এ ধরনের মানুষের অভাব নেই যাদের আল্লাহ এখন পর্যন্ত সন্তান দেয়নি। আর সন্তান না দেয়ার জন্য এদের যে মনের কি অবস্থা এটা আমি সরাসরি ভাবে লক্ষ্য করে দেখেছি। আপু কথায় বলে রাখে আল্লাহ মারে কে। সন্তান এবং পিংকি আপুকে উভয় আল্লাহ বেঁচে রাখবে তাই তারা এখনও বেঁচে রয়েছেন এটা হলো আল্লাহর বড় নেয়ামত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সন্তান সত্যি আল্লাহর বড় নেয়ামত এটা আপনি ইচ্ছা করলেই যা কিছু তাই করতে পারেন আল্লাহ যদি না চায় ।

 3 years ago 

পিংকি কষ্ট করে তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে পরবর্তীতে খুব সুন্দর ভাবে দিন যাপন করছিল।হঠাৎ পিংকির সাথে এটা কি হয়ে গেল। আপু পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে পিংকির সাথে কি হয়েছিল সেটা জানতে খুব ইচ্ছা করছে।

 3 years ago 

পরবর্তী পর্ব খুব শীগ্রই দিয়ে আপু জানতে পারবেন । ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38