রঙীন একটি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20231017_003812897.jpg

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদেরকে একটি ইলিউশন আর্ট করে দেখাবো । এ ধরনের আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে । আমি যখন এই আর্টগুলো প্রথম করেছি তখন এই কমিউনিটির কেউ এই আর্টগুলো করতো না । এখন দেখছি ইদানিং অনেকেই এই আর্ট গুলো করছে যেটা দেখতে আসলেই খুব ভালো লাগে ।আর আর্ট গুলো দেখতে মনে হয় মোটামুটি সহজ কিন্তু করতে গেলে বোঝা যায় যে এটি কতটা জটিল ।আর্ট গুলো মোটামুটি সহজ আছে কিন্তু একটু বুঝেশুনে করলে তাড়াতাড়ি করে ফেলে যায় আরা একটু যদি এলোমেলো হয়ে যায় তাহলে সম্পূর্ণটা নষ্ট হয়ে যায় তখন ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না । আজকে আমি আমার ইলিউশন আর্টটি করার পর আবার সুন্দর করে রং করেছি দেখে আরো বেশি ভালো লাগছে । এখন আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
পেন্সিল
স্কেল
কালো কলম
প্যাস্টেল রং

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231017_003709.jpg

প্রথমে সাদা একটি আর্ট পেপার নিয়ে তারপরে চারপাশ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি । এরপরে মাঝখানে একটি দাগ দিয়ে চারটা করে দুই পাশে ঘর তৈরি করে নিয়েছি ।এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ।

20231017_003643.jpg

এরপর উপরের দিক থেকে আমি আস্তে আস্তে এক একটা ঘর থেকে শুরু করে ডিজাইন করা শুরু করেছি । আমি এভাবে দুইটা ঘরের ডিজাইন করে নিয়েছি ।

20231017_003616.jpg

এরপর আমি নিচের দিকের আরো দুইটা ঘরের ডিজাইন করে নিয়েছি ।

20231017_003604.jpg

এরপর একই রকম ভাবে বুঝেশুনে আরো দুইটা ঘর ডিজাইন করে নিয়েছি ।

20231017_003549.jpg

এরপর আর একটি ঘর ডিজাইন করে নিয়েছি । এখন বাকি রয়েছে একটি এই কাজগুলো খুব সাবধানে করতে হবে তা না হলে এলোমেলো হয়ে গেলে আমার সব শেষ ।

20231017_003531.jpg

এরপর সবগুলো ঘর আমি আস্তে আস্তে ডিজাইন করে নিয়েছি । আমি কিছু কিছু জায়গায় প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর কলম দিয়ে এঁকেছি । পেন্সিল দিয়ে নষ্ট হলেও আবার মুছে ঠিক করা যায় কিন্তু কলম দিয়ে একবার এঁকে ফেলে তা আর কিছুই করার থাকে না ।

20231017_003515.jpg

এরপরে মাঝখানে পিংক কালারের রং দিয়ে রং করা শুরু করেছি ।

20231017_003458.jpg

এরপর আরো কিছু অংশ ব্লু ও টিয়া কালারের রং দিয়ে রং করেছি । একই রকম জিনিসগুলো আমি একই কালারের রং দিয়ে রং করে নিয়েছি ।

20231017_003433.jpg

এরপর আস্তে আস্তে সম্পূর্ণটা আমি রং করে নিয়েছি । ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার আর্ট পেপারের উপর আঁকা রঙিন একটি ইলিউশন আর্ট ।

20231017_003410.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুব সুন্দর ইলিউশন আর্ট করেছেন আপনি। এ আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন কালার ব্যবহার করায় আর্টটি আরো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এই আর্টগুলো কলম দিয়ে করলে এমনিতেও ভালো লাগে আবার রং করার কারনে একটু ভিন্ন ধরনের হয়েছে দেখতে ভালো লাগছে ।

 3 years ago 

অন্যান্য আর্ট করার তুলনায় এই ইলিউশন আর্ট করা দেখছি অনেকটাই কঠিন। দেখতে চমৎকার লাগছে, অনেকটাই কালারফুল। কীভাবে এত সুন্দর আর্ট করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এ ধরনের আর্ট করা বেশ খানিকটাই কঠিন একটু নষ্ট হলে সব কিছু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ।

 3 years ago 

জি আপু কমিউনিটির কেউ আর্ট করত না। এখন দেখছি সবাই করছে এবং এগুলো অনেক কঠিন ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত উপস্থাপনা করেছেন এবং দেখেই তো মাথায় ঘুলিয়ে যাচ্ছে। কি দারুন ভাবে সম্পন্ন করেছেন কাজটি। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধৈর্য দিয়েই আর্টটি করতে হয়েছে তা না হলে নষ্ট হয়ে যাওয়ার ১০০% সম্ভাবনা ছিল ।

 3 years ago 

রঙীন ইলিউশন আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম ।

 3 years ago 

আপনার কাছ থেকেই এই আর্ট গুলো শিখেছিলাম। প্রথম প্রথম খুবই কষ্ট হতো আর্টগুলো করতে। বারবার ভুল হয়ে যেত। কিন্তু এখন করতে করতে ভালোই লাগে আঁকতে। তাছাড়া আপনার আজকের ইলিউশন আর্টটি রং করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। কালারফুল ইলিউশন আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন প্রথম প্রথম করতে অনেক কষ্ট হতো এখন করতে করতে কিছুটা বুঝে গিয়েচি জন্য নষ্টটাও খুব কম হয় ।

 3 years ago 

খুবই চমৎকার একটা রঙিন ইলুয়েশন তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের ইলুয়েশন গুলো দেখলে যেন চোখে ধাঁধা লেগে যায়।

 3 years ago 

একদম তাই এই ধরনের ইলিউশন গুলো দেখলে সত্যিই চোখ ধাদিয়ে যায় ।

 3 years ago 

অনেক সুন্দর একটি চিত্র অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অঙ্কনের ডিজাইন করা এবং ডিজাইন এর মধ্যে সুন্দর রং দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি চিত্র অঙ্কনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার রং করা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আপনাকে ধন্যবাদ দিলাম।

 3 years ago 

আপু আপনি মাঝে মাঝে এমন কিছু আর্ট করেন না যেন তাকিয়ে থাকতে মনে চায়। আজকের আর্টটি কিন্তু আমার কাছে দারুন লেগেছে। সামান্য কলম আর রং দিয়ে এত সুন্দর আর্ট করা যায় তা তো জানতাম না। আমি কিন্তু মু্গ্ধ এক কথায়। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে এত ভালো লাগে যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে কথাটি শুনে সত্যিই আপু অনেক খুশি হলাম ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি রঙিন ইলিউশন আর্ট করেছেন। আপনার করা এই আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন কালার দিয়ে রং করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। আপনি অনেক নিখুঁতভাবে এবং নিজের দক্ষতা কাজে লাগিয়ে এটি অংকন করেছেন যা দেখে বুঝতে পারছি। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটা তৈরি করতে পারবে।

 3 years ago 

আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ঠিকই বলেছেন কালার করার পরে একটু অন্যরকম লাগছে ভালো হয়েছে মনে হচ্ছে ।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে রঙিন ইলিউশন আর্ট করেছেন। এ ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই আর্ট গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক চিন্তা ভাবনা করে আর্ট গুলো করতে হয়। তবে খুব সুন্দর করে আর্ট এর প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন ইলিউশন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন এই আর্ট গুলো একটু চিন্তা-ভাবনা করেই করতে হয় । কোথা থেকে দাগগুলো দেবো সেটা যদি ঠিক না হয় তাহলে মাঝপথে এসে দেখা যায় যে আর মিলছে না তখন নষ্ট হয়ে যায় ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39