★মজাদার পোয়া পিঠার রেসিপি★

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1673017172608.jpg


আজ আমি আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। মজার মজার রেসিপি পোস্টগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি নিজে মজার মজার কিছু বানাতে অনেক ভালো লাগে। এখানে দেখি সবাই অনেক মজার মজার পিঠা রেসিপি শেয়ার করে। আমি পিঠা খুব একটা বানাই না। বানাতে পারি না বললে ভুল হবে আলসেমি করে বানায় না। আজ হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে চালের গুড়া ও গুড় দুটোই আছে কিছু পোয়া পিঠা বানালে কেমন হয়। আগে বাসায় আম্মা অনেক বানাতো। এই পিঠাটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনা । আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাইরে থেকে কিনে নিয়ে আসি কারণ তার অনেক পছন্দ তাই সে কিনে নিয়ে আসে। তখন দুই একটু আমি খাই একটুও ভালো লাগে না বাইরের পিঠাটা। তাই আজকে ভাবলাম যে একটু বানিয়ে দেই এর শীতের ভিতরে এ ধরনের পিঠাগুলো খেতে ভালোই লাগে। যেই ভাবা সেই কাজ ঝটপট বানাতে চলে গেলাম। আজকের পিঠাগুলো আমার একদম পারফেক্ট হয়েছে খেতে খুব মজা হয়েছিল। এখন পিঠা বানানোর মূল পর্বে আমি চলে যাব।

PhotoEditorPro_1673017200078.jpg

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

arabesko.ru_13-1.png

চালের গুড়া
ময়দা
চিনি
গুড়
লবণ
তেল

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230106_205833.jpg

20230106_205729.jpg20230106_205819.jpg

প্রথমে চুলাই একটি পাতিল বসিয়ে তার ভিতরে গুড় দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর গুড় গুলো গলিয়ে নিয়েছি। এরপর পানিটা ঠান্ডা করে নিয়েছি তারপর একটা বাটিতে চালের গুড়া নিয়েছি দুই কাপ পরিমাণ।

20230106_205806.jpg20230106_205715.jpg
20230106_205643.jpg20230106_205629.jpg

এরপর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর চালের গুড়ার ভেতরে ময়দা ও লবণ দিয়ে দিয়েছি ।এরপর ওই ঠান্ডা করে রাখা গুড়ের পানি দিয়ে দিয়েছি। তারপর একটু মাখিয়ে চিনি দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। বেশ খানিকটা সময় এভাবে মাখিয়ে নিয়েছি এভাবে অনেকটা সময় মথে নিলে পিঠাটা নরম হয় এবং সুন্দরভাবে ফুলে।

20230106_205616.jpg20230106_205602.jpg
20230106_205530.jpg20230106_205513.jpg

এরপর হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে আরো বেশ খানিকটা সময় এভাবে মাখিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই গোলাটাকে আপনি এভাবে হাত দিয়ে মাখাতে থাকবেন আরো ভালো হবে খেতে। তারপর দশ মিনিটের জন্য রেখে দিয়েছি। ১০ মিনিট পরে আমি ফিরে এসেছি।

20230106_205459.jpg20230106_205445.jpg
20230106_205430.jpg20230106_205416.jpg

এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা হালকা গরম হয়ে আসলে এক চামচ পরিমাণ গোলাটা নিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখানে চুলার জ্বালটা কমিয়ে রাখতে হবে। তারপর গোলাটা দেওয়ার পরে আস্তে আস্তে পিঠাটা দেখুন ফুলতে শুরু করেছে। এরপর আস্তে করে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে।

20230106_205430.jpg20230106_205355.jpg

20230106_205333.jpg

তারপরে পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে সুন্দর ভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে। এরপর স্টেইনার দিয়ে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। গরম গরম পরিবেশন করেছি খেতে খুবই মজা হয়েছিল । আমার পিঠা নরমালি এত সুন্দর হয় না আজকের পিঠাটা আসলে অনেক ভালো হয়েছিল। যেমন দেখতে হয়েছে খেতে অনেক মজা হয়েছে।

20230106_205316.jpg
animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 4 years ago 

এই পিঠাকে আমাদের এখানে তেলের পিঠা বলা হয়। মজাদার এই তেলের পিঠা আমার খুবই প্রিয়। দেখেই খেতে ইচ্ছা করছে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

শীতকালে অনেক মজার একটি পিঠা তৈরি করে নিয়েছেন।এই পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। চালের গুঁড়া এবং ময়দা মিক্স করায় পিঠা গুলো খেতে অনেক মজা হয়।আপনি গুড় এবং চিনি দুইটাই মিক্স করেছেন আপনার থেকেই শিখে নিয়েছি কিভাবে পোয়া পিঠা তৈরি করতে হয়।অনেক ধন্যবাদ আপু রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে আপনার পোয়া পিঠা খুব একটা পছন্দের না হলেও আমার কিন্তু খুবই পছন্দের ৷ আপনার রেসিপি দেখে লোভ লেগে যাচ্ছে আমার ৷ যদিও আজ বাসায় তৈরি করা হয়েছে আমার , খেয়েছি অনেক ৷ তবে যাই হোক অনেক সুন্দর ভাবে পোয়া পিঠা তৈরি করেছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷

 4 years ago 

শীতকাল মানেই চারিদিকে হাজারো ফুলের সমারোহ আর পিঠাপুলির ধুম। আপনি যেটিকে পোয়া পিঠা বলছেন আমাদের এদিকে এটাকে বলে তেলে ভাজি পিঠা। এতে কিন্তু দারুণ সুস্বাদু আমার তো খুবই ফেভারিট। দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজাদার হয়েছিল।

 4 years ago 

ঠিক বলেছেন আপু পিঠা চেষ্টা করলে বানানো যাবে কিন্তু আলসেমি করে বানানো হয় না। এই পোয়া পিঠা আমার হাসবেন্ডও খুবই পছন্দ করে। কিন্তু আমি কখনো বানাইনি। কারন এই পিঠা পারফেক্ট বানানো খুবই ঝামেলার। আপনার পিঠা একদম পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। একদম ফুলে উঠেছে আবার পাশের সাইডটা মুচমুচে লাগছে। ভালো করেছেন ভাইয়া যেহেতু পছন্দ করে ভাইয়াকে বাসায় বানিয়ে দিয়েছেন । আমরা আসলেও বানিয়ে খাওয়াবেন কিন্তু।

 4 years ago 

কিছুদিন আগে আমাদের বাসাই ও এই পোয়া পিঠাটি তৈরি করা হয়েছে তবে এতটা সুন্দর দেখতে হয়নি। আপনার পিঠাগুলো সত্যিই দেখতে খুবই সুন্দর হয়েছে এখন প্রতিটি পিঠা খুব সুন্দরভাবে ফুলেছে।

 4 years ago 

সত্যি ভাইয়া আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে পিঠাগুলো এত সুন্দর ফুলেছে। আমি এর আগেও বানানোর চেষ্টা করেছি তবে এরকম হয়নি। আজকেরটা একটু বেশি সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল। এভাবে করে বানালে খেতে ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো।

 4 years ago 

শীতকালে এই পিঠা গুলো দেখে মনে মজা লাগে আপু। এই সময় প্রতিটি ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চলে। পিঠা গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। পিঠা তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল আপু

 4 years ago 

আপনার মত আমারও এই পিঠাটা তেমন একটা ভালো লাগেনা। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। এটা দেখেই আমার জিভে জল চলে এসেছে। এটা দেখে লোভ আর সামলাতে পারছিনা। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37