সাদা কাগজ দিয়ে একটি পরী তৈরি,10%shy-fox
| আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা আশা করি ভাল আছেন নিশ্চয়ই । আজ আমি এসেছি সাদা কাগজ দিয়ে একটি পরী বানিয়েছি এটি আপনাদের সাথে শেয়ার করতে। আমরাতো সবসময় রঙিন কাগজ দিয়ে কিছু না কিছু তৈরি করি আজ ভাবলাম যে দেখি সাদা কাগজ কেটে কিছু বানানো যায় কিনা তখন ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম একটি পরী। তারপর আমি সাদা কাগজ দিয়ে ডিজাইন করে কেটে কেটে একটি পরী তৈরি করে ফেলেছি। এখন আপনাদের সাথে ধাপে ধাপে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। |
|---|
প্রয়োজনীয় উপকরণ
পেন্সিল
স্কেল
কাঁচি
গ্লু
কার্যক্রম
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে তারপর দুই পাশ থেকে ছোট ছোট করে ভাঁজ দিয়ে কাগজটাকে একেবারে ছোট বানিয়ে ফেলেছি।
তারপর পেন্সিল দিয়ে দুই পাশে ডিজাইন এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখুন খোলার পর দেখতে ওই রকম সুন্দর ফুল ফুল হয়েছে।
তারপর আবার মাঝখানে একটি ভাঁজ দিয়ে দুই পাশ থেকে একটু কেটে নিয়েছি। তারপর মাঝ থেকে কাঁচি দিয়ে একটু কেটে দিয়ে খুলে আবার দুই পাশ থেকে নিয়ে একটু ভাঁজ দিয়ে দিয়েছি। উপরের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইরকম ভাবে আমি প্রতিটা ভাঁজ দিয়ে করে নিয়েছি।
তারপর মাঝখানে এবং দুই সাইডে গ্লু দিয়ে লাগিয়ে দুই পাশে লাগিয়ে দিয়েছি ও আরো ছোট ছোট দুটি সাদা কাগজ নিয়েছি।
একটা কাগজ দুইভাঁজ দিয়ে মাথার কাছে গোল করে কেটে নিয়েছি ও আরেকটা গোল গোল করে পেঁচিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
তারপর গোল করে পেঁচিয়ে রাখা কাগজটা দিয়ে পরীর মাথা বানিয়ে নিয়েছি ও লম্বা কাগজ দিয়ে পরীর উপরের ঝুলানো অংশটা বানিয়ে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি পরী।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung galaxy s8plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
এত সুন্দর সুন্দর আইডিয়া কোথা থেকে পান আমি মাঝে মাঝে এই চিন্তাই ঘুমাতে পারি না। সত্যি আপু অনেক সুন্দর হয়েছে সাদা কাগজ দিয়ে পরি তৈরি করাটা। কিভাবে তৈরি করেছেন তা অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।
কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি পরী তৈরি করেছেন যা দেখতে সত্যিই অনেক দারুন লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও খুব সুন্দর করে কাগজ দিয়ে পরী তৈরি করেছেন । কাগজে পরী খুবই অসাধারণ হয়েছে। দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সাদা কাগজ দিয়ে একটি পরী তৈরি করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
সুন্দর একটি মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এত সুন্দর আইডিয়া কোথায় পান আপু। সত্যিই অসাধারণ হয়েছে। দেখতে একদম সাদা পরীর মতই লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
সাদা কাগজ দিয়ে খুব অসাধারণ একটি পরী বানিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে । শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সাদা কাগজ দিয়ে বানানোর কারণে পরীটি কে বেশি সুন্দর দেখাচ্ছে। আপু কাগজ দিয়ে অসাধারণ একটি পরি বানিয়েছেন। দেখতে খুব সুন্দর লাগছে ভাইয়া। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার হাতের কাজ নিখুঁত।আপনাকে ধন্যবাদ আপু এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য শুভকামনা রইলো।
ঠিকই বলেছেন আপু সাদা কাগজ দিয়ে বানানোর কারণে এটা বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে অনেক।
সাদা কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি পরী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সাদা কাগজের পরি তৈরি করার মাধ্যমে আপনি নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা আমাদের মাঝে ফুঁটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এরকম ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এক কথায় অসাধারণ আপু, এমন ইউনিক জিনিস গুলো দেখতে মন জুড়িয়ে যায়, সত্যি আপু অসাধারণ একটি পরী বানিয়েছেন, দেখতে খুবই চমৎকার লাগতেছে, ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
সাদা কাগজের ইউনিটির দৃশ্য প্রস্তুত করেছেন আপু সত্যিই আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা করতেই হয় এরকম ভাবে কখনও ভেবে দেখেনি কাগজ কেটে পরী তৈরি করা যায় দৃশ্যটি খুবই ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ আপু
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।