★ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । রেসিপি পোস্টগুলো করতে সব সময় ভালো লাগে। এজন্য নিয়মিত চেষ্টা করি কয়েকদিন পর পর রেসিপি পোস্ট করার জন্য। তবে রেসিপি এত দেওয়া হয়েছে যে এখন আর রেসিপি দিতে চাইলে হুট করে দেওয়া যায় না অনেক ভেবেচিন্তে রেসিপি দিতে হয়। এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে যার মাধ্যমে আমরা নতুন নতুন রেসিপি সম্পর্কে জানতে পারি এবং নতুন নতুন কিছু রান্না শিখতে পারি। ভালো লাগে একজনের থেকে নতুন একটি রান্না শিখতে পেরে । দেখা যায় যে একই ধরনের তরকারি এক একজন এক এক রকম ভাবে রান্না করে থাকে কিছু না কিছু ভিন্নতা রান্নার ভিতরে পাওয়াই যায় । সব সময় একই রকম করে খেলে একটা একঘেয়েমি চলে সেজন্য একেক দিন একেক রকম ভাবে ট্রাই করলে মন্দ হয় না । আজ আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণ
ডিম
পেঁয়াজ
মরিচ
হলুদ
লবন
তেল
পাঁচফোড়ন
ধনিয়াপাতা
কার্যপ্রণালী
প্রথমে চিচিঙ্গা গুলো চিকন চিকন করে কেটে পানিতে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি করাই বসিয়েছি তার ভিতরে তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমার কাছে পাঁচফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে । তারপর পাঁচফোড়ন একটু গরম হলে তার ভেতরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিম নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি।
এরপর কাটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু সময় নেড়েচেড়ে নিয়েছি। তারপর চিচিঙ্গা গুলো দিয়ে দিয়েছি। চিচিঙ্গা গুলো দিয়ে তার ভিতরে হলুদ ও লবণ দিয়ে দিয়েছি ।
এরপর হলুদ লবণ দিয়ে নেড়েচেড়ে সব কিছু ভালোমতো মিশিয়ে নিয়েছি। এরপর একটু সময় জ্বাল হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি এখানে এগুলোকে ঢাকনা দিয়ে ঢাকি নাই কারণ ঢাকনা খোলা অবস্থায় রান্না করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। চুলার জ্বালটা যদি একই ভাবে রাখা হয় তাহলে কালারের কোন চেঞ্জ হয় না দেখতে ভালো লাগে। এরপর ধনিয়া পাতা দিয়ে আরো কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পানিটা পুরোপুরি শুকিয়ে আসে।
এবার পানিটা শুকানো পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে । তারপর রান্না শেষ হয়ে হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি এরপর একটু পরে একটা বাটিতে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করেছি। খেতে কিন্তু ভালোই মজা লাগে এই বাজিটি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি, খুব মজাদার একটি রেসিপি, আগে যখন বাড়িতে থাকতাম, তখন মায়ের হাতের রান্না অনেক খেয়েছি। চিচিঙ্গা ভাজি এমনিতেই খুব মজাদার একটা রেসিপি তার সাথে যদি ডিম দেওয়া হয় সেটারমজা আরও অনেক বেড়ে যায়। আপনার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটি দেখে মনে হচ্ছে খুব মজাদার একটি রেসিপি হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির অসাধারণ রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।।
এ ধরনের রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে আমার তো খুবই ফেভারেট বিশেষ করে রুটি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে।।
রেসিপি প্রস্তুতের ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
চিচিঙ্গা রান্না করার সে চেয়ে এভাবে ডিম দিয়ে ভাজি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চিচিঙ্গা ভাজি বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে যখন ঢাকায় ছিলাম তখন মাঝে মাঝে এরকম রেসিপি খাওয়া হত যদিও বাসায় এসে তেমন একটা খাওয়া হয় না। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খুবই সুস্বাদু লাগে আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবজির মধ্যে চিচিঙ্গা আমার অনেক পছন্দের একটি সবজি। এই সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিংবা এভাবে ডিম দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আপনি চিচিঙ্গা ভাজি করছেন ডিম দিয়ে দেখতে বেশ মজার মনে হচ্ছে। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। মজার রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ডিম দিয়ে খুব সুন্দর করে চিচিঙ্গা ভাজি রেসিপি। তবে চিচিঙ্গা ভাজি আমার অনেক পছন্দের খাবার। কিছুদিন আগে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি। তবে আজকে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। বিশেষ করে গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে এ ধরনের ভাজি অনেক মজাই লাগে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ডিম দিয়ে দারুন মজার চিচিঙ্গা ভাজি শেয়ার করেছেন।দারুন মজার হয়েছে খেতে আশাকরি।আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
চিচিঙ্গা আমার খুব প্রিয় একটি সবজি। আপনি ডিম দিয়ে খুব সুন্দর হয়েছে চিচিঙ্গা ভাজি রেসিপি করেছেন। তবে চিচিঙ্গা ভাজি খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। এধরনের রেসিপি দিয়ে গরম ভাত এবং রুটি খেতে অনেক মজাই লাগে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি দেখেই খুবি সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।