★জল রং দিয়ে আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230315_195631.jpg

আজ আমি আবার আপনাদের সামনের নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে জল রং দিয়ে খুব সুন্দর একটি আর্ট করে দেখাবো। জল রঙের এই আর্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে , তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি আর্টগুলো করার জন্য। তবে আর্ট গুলো করতে অনেক বেশি সরঞ্জাম নিয়ে বসতে হয় এজন্য তেমন একটা করা হয় না। তার সাথে তো আমার ছেলে রয়েছে জ্বালাতন করার জন্য। তারপরও জ্বালাতনের ভিতরেও আস্তে আস্তে দুই একটা আঁকার চেষ্টা করছি। আজকে যে আর্টটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20230315_195706.jpg

qara-xett.png

প্রয়োজনীয় উপকরণ

আর্ট পেপার
মাস্কিং টেপ
কম্পাস
রং
তুলি
কাঁচি

qara-xett.png

কার্যপ্রণালী

qara-xett.png

20230315_195539.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে ম্যাসকিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। তারপরে কম্পাস দিয়ে বড় করে একটা বৃত্ত এঁকে নিয়েছি।

20230315_195527.jpg

এরপর বৃত্তের উপরের দিক থেকে ব্লু রং দিয়ে রং করা শুরু করেছি।

20230315_195514.jpg

এরপর নিচের দিকে হলুদ রং ও ব্লু রং করে দিয়েছি।

20230315_195502.jpg

এরপর মাঝের দিকে সাদা হলুদ মিলিয়ে রং করে দিয়েছি। সবগুলো রং একে একে মিলিয়ে নিয়েছি।

20230315_195451.jpg

এরপর একেবারে নিচের দিকে সবুজ কালারের রং দিয়ে রং করে দিয়েছি।

20230315_195438.jpg

এরপর নিচের দিকে কালো রং দিয়ে দাগ দিয়ে দিয়ে ছোট ছোট ঘর ঘর এঁকে নিয়েছি।

20230315_195426.jpg

এরপর এক সাইডে একটা গাছ ও পাখি এঁকে নিয়েছি কালো রং দিয়ে।

20230315_195414.jpg

এরপর অন্য সাইডেও আরো একটি গাছ এঁকে নিয়েছি ও সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নিয়েছি।

20230315_195400.jpg

এরপর গাছের পাতাগুলো এঁকে নিয়েছি।

20230315_195345.jpg

তারপর কম্পাস দিয়ে আবার বৃত্ত টাকে ভালো করে এঁকে নিয়েছি।

20230315_195331.jpg

এরপর মাস্কিং টেপ খুলে নিয়েছি।

20230315_195316.jpg

তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে গোল করে বৃত্তটাকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ।এরপর সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার জল রং দিয়ে আঁকা সুন্দর একটি পেইন্টিং।

20230315_195231.jpg

20230315_195150.jpg

20230315_195105.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

জল রঙ দিয়ে সুন্দর একটি প্রকৃতির দৃশ্য আপু অংকন করলেন,খুব সুন্দর হয়েছে। বাস্তবে হোক কিংবা ছবিতে প্রকৃতি আমার সব জায়গাতেই ভাল লাগে।আপনি খুব সুন্দর ভাবে ছবিতে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুব ভাল লেগেছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

জল রং দিয়ে খুব চমৎকার একটি দৃশ্য অংকন করেছেন।এটি দেখতে অনেক চমৎকার লাগছে কারণ কালার কম্বিনেশন টা যথাযথ ছিল। ধন্যবাদ আপু ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আপনার জল রঙ দিয়ে দৃশ্যের আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।কালার কম্বনেশন দারুন লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন টা দারুন ছিল। পেইন্টিং এর মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জল রংঙের আর্ট দেখে খুবি সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।দেখে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই জলরঙের আর্টগুলো করতে বসলে অনেক জিনিস নিয়ে বসতে হয় এবং অনেক কিছু নষ্ট হয়। এজন্য আমার তেমন একটা বসা হয় না এখন। আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে আজকের আর্টটি করেছেন । বিশেষ করে বৃত্ত তৈরি করে ভিতরে আর্টটি করার কারণে আর্টটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। কালার কম্বিনেশনের কারণে এত সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61645.32
ETH 1714.00
USDT 1.00
SBD 0.38