কালারফুল একটি ইলিউশন আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । সব সময় নতুন নতুন আর্ট করতে আমার কাছে ভালো লাগে । এজন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি । আজকে আমি একটি ইলিউশন আর্ট করেছি এবং সে আর্টটি করার পরে আবার রং করেছি । রং করার পরে আর্টটি ভিন্ন ধরনের হয়েছে । এ ধরনের ইলিউশন আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে । তবে এগুলো করা ভালোই কঠিন আছে যদি বুঝে শুনে করা যায় তাহলে অল্প সময় শেষ করা যার । যদি না বুঝে করেন তাহলে মাঝপথে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় নিয়ে করতে হয় । আর্টটি আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানিনা । তারপরও আপনাদের সাথে শেয়ার করছি ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
কম্পাস
কালোকলম
প্যাস্টেল কালার
স্কেল
কার্যপ্রণালী
প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি । তারপর ছয়টা চিহ্ন দিয়ে নিয়েছি এবং প্রতিটা চিহ্নে দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি । এরপর বাইরের বৃত্তটা মুছে দিয়েছি । এখানে বৃত্ত ছাড়াও ছয়টা দাগ দিয়ে চিহ্ন দিয়ে নেওয়া যায় তবে বৃত্ত এঁকে নিলে প্রত্যেকটা দাগ সমান হয় ।
এরপরে মাঝখানে আবার কম্পাস দিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ঘরে একটি সেন্টার পয়েন্ট বানিয়ে নিয়েছি ।প্রত্যেকটা দাগ এখানে এসে মিলবে । এভাবে মাপ দিয়ে নিলে সব জায়গায় সমান হয় । এক সাইড থেকে আমি দাগিয়ে ভরাট করা শুরু করেছি ।
প্রত্যেকটা ঘর দাগিয়ে দাগিয়ে ভরা শুরু করেছি এবং যে চিহ্ন রেখেছিলাম সেই চিহ্নতে গিয়ে শেষ হচ্ছে । মোটা করে শুরু করে চিকন করে শেষ করছি । প্রত্যেকটা ঘরে আমি এভাবে করে দাগ দেয়া শুরু করেছি ।
একই রকম ভাবে দাগিয়ে দাগিয়ে আমি প্রত্যেকটা ঘর ভরে নিয়েছি এবং মাঝের অংশ সবুজ কালারের রং দিয়ে রং করে দিয়েছি এবং সাইডের অংশগুলো হলুদ কালের রঙ দিয়ে রং করা শুরু করেছি ।
প্রত্যেকটা ঘর আমার হলুদ রং দিয়ে রং করা হয়ে গিয়েছে । এরপর আমি আমার নাম লিখে নিয়েছি এবং সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
কালারফুল আর্ট গুলি বরাবরের মতোই দেখতে ভীষণ ভালো লাগে আর আপনি কালার কম্বিনেশনটি অনেক সুন্দর করে ধরে রাখার চেষ্টা করেছেন। ইলিউশন আর্ট করতে কিন্তু যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। আপনার কাছে যেটা ভালো লাগবে আমাদের তো সেটা ভালো লাগতেই হবে। আপনি আর্ট করার পর যথেষ্ট ধৈর্য নিয়ে রং করেছেন এটা আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং দেখে তো মনে হচ্ছে যথেষ্ট সময় লেগেছে আর্টটি করতে। এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। দারুন দক্ষতায় আর্টটি শেষ করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো
সময় নিয়ে আর্টটি করেছি দেখে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি আর আপনাদের কাছেও ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনি সব সময় নতুন নতুন আর্ট আমাদের মাঝে শেয়ার করেন।যা দেখতে কিন্তু ভীষন ভালো লাগে। আপনি আজ একটি ইলিউশন আর্ট শেয়ার করলেন।দেখতে খুব সুন্দর লাগছে। কালার করাতে আরো বেশী ভালো লাগছে। সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আমার ইলুউশন আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ঠিক বলেছেন আপু এই ধরনের আর্ট গুলো করা একটু কঠিন। আপনার আজকের ইলুউশন আর্ট টি দারুন লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আর্ট করেছেন আপনি। কালারফুল হওয়াতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি কালার ফুল ইলুউশন আর্ট শেয়ার করার জন্য।
এ ধরনের আর্টগুলো যদি বুঝে শুনে করা যায় তাহলে অতটা কঠিন লাগে না খুব দ্রুতই হয়ে যায় ।
কালারফুল একটি ইলিউশন আর্ট অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। সাদা কাগজের উপরে এমন সুন্দর আর্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল আপু।
সুন্দর ভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি যাতে আপনারাও দেখে শিখতে পারেন ।
আপু রঙিন ইলিউশন আর্ট এর আগে কখনো দেখিনি। তবে আজকে আপনার এই রঙিন ইলিউশন আর্টটি দেখে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে এই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।
আপনি সবসময় আমাদের মাঝে নতুন নতুন আর্ট শেয়ার করার চেষ্টা করেন এ বিষয়টা বেশ ভালো লাগে। আজকে এমন একটি কালারফুল ইলিউশন আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আমার কালারফুল ইলিউশন আর্টটি আপনার কাছে দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর কিছু ইলিউশন আর্ট শেয়ার করে আসছেন আপনি৷ আজকেও খুবই সুন্দর একটি ইলিউশন আর্ট শেয়ার করেছেন আপনি যা দেখে একদমই মন জুড়িয়ে গেল৷ আর এই আর্টটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে। এই আর্টের মধ্যে যে ডিজাইনগুলো আপনি দিয়েছেন তা একদমই ইউনিক হয়েছে৷
আমার আর্টটি দেখে একেবারে আপনার মন জুড়িয়ে গিয়েছে শুনে ভালো লাগলো ।
কালারফুল ইলিউশন আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করলেন। আসলে এরকম চিত্র দেখতেই অনেক ভালো লাগে। এই চিত্রটির ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক বেশি ভালো লাগলো।
আমার চিত্রটি দেখতে আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনার কালার ফুল ইলুউশন আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি আঁকতে খুব ভালো লাগে। কালারফুল করাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুব ভালো লাগলো আপু ।