★কালো কলম দিয়ে একটি জ্যামিতিক আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230623_224045.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি কালো কলম দিয়ে একটি জ্যামিতিক আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এ ধরনের আর্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে এজন্য আমি সময় পেলে এ ধরনের আর্ট করতে বসি। আমি সব ধরনের আর্ট করতে পছন্দ করি তবে এই আর্ট গুলো আমার কাছে করতে বেশি সোজা লাগে। আর জল রং দিয়ে বসতে একটু ঝামেলা মনে হয় এজন্য জল রঙের আর্ট গুলো খুব একটা করা হয় না ,কিন্তু আর্ট করতে সব সময় ভালো লাগে। আর এখানে এসে নতুন আর্ট শিখেছি দেখে সে আর্টের প্রতি আরো বেশি আকর্ষণ। দিন দিন আর্টটাকে কিভাবে সুন্দর করা যায় সেটাই চেষ্টা করে যাচ্ছি।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
পেন্সিল
কম্পাস
কালো কলম

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230623_223842.jpg20230623_223829.jpg
20230623_223815.jpg20230623_223759.jpg

প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর বৃত্তটির ভেতরে কম্পাস দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি। তারপর সেই দাগ বরাবার মাঝখান থেকে বাইরের দিক পর্যন্ত কয়েকটা দাগ দিয়ে দিয়েছি।

20230623_223742.jpg20230623_223719.jpg
20230623_223658.jpg20230623_223644.jpg

এরপর প্রত্যেকটা দাগ গুলো কোনা কোনা করে একটার সাথে আরেকটা মিলিয়ে দিয়েছি। তারপর ওপরের দিকে যে কোনার মতো অংশ তৈরি হয়েছিল সেই কোনার দিকেও একটার সাথে আরেকটা মিলিয়ে দিয়েছি। এরপর কম্পাস দিয়ে যে বড় একটা বৃত্ত এঁকেছিলাম সেটা মুছে দিয়েছি। এরপর কালো কলম দিয়ে মাঝের দাগ গুলো দাগিয়ে নিয়েছি।

20230623_223623.jpg20230623_223600.jpg
20230623_223540.jpg20230623_223516.jpg

এরপর পেন্সিলের সবগুলো দাগই আমি কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি। তারপর মাথার দিকে কোনা কোনা করে দাগ দেয়ার পরে যে ছোট্ট একটি ঘরের মতো তৈরি হয়েছে সেই ঘরগুলো কালো কলম দিয়ে ভরতে শুরু করেছি।

20230623_223435.jpg20230623_223410.jpg

এরপর প্রত্যেকটা ঘরই কালো কলম দিয়ে ভরা হয়ে গিয়েছে। এরপর মাঝের দিকে পেন্সিল দিয়ে হালকা হাতে দাগানো শুরু করেছি।

20230623_223336.jpg


এরপর মাঝের অংশটুকু পুরোপুরি পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি এবং আমি আমার নাম লিখে নিয়েছি। তারপর কয়েকটি ছবি তুলে নিয়েছি।

20230623_223304.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

কলম দিয়ে খুবই সুন্দর জ্যামিতির চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। আসলে এরকম চিত্র দেখলে যেন অনেক বেশি ভালো লাগে। ধাপে ধাপে শেয়ার অসাধারণ ছিল।

 3 years ago 

আমার জ্যামিতিক চিত্রটি দেখতে পেয়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর আর্ট করেছেন আপু । আপনার জ্যামিতিক আর্ট দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এই ধরনের আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে। আপনার জ্যামিতিক আর্ট বেশ অসাধারণ‌। খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে জ্যামিতিক আর্ট করেছেন এবং সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত চমৎকার জ্যামিতিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

যেকোনো ধরনের আর্ট করতে একটু সময় প্রয়োজন হয়। সময় নিয়ে করলে সেটি নিখুঁতভাবে করা সম্ভব হয়।

 3 years ago 

কালো কলম দিয়ে আপনি খুব সুন্দর একটি জ্যামিতিক আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট খুব মনোযোগ সহকারে করতে হয়। একটি ঘর ভুল হলে সম্পূর্ণ আর্ট নষ্ট হয়ে যায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন কিছু কিছু আর্ট আছে অনেক মনোযোগ সহকারে করতে হয় একটু এলোমেলো হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।

 3 years ago 

অসাধারণ একটি আর্ট করলেন আপু জ্যামিতিক আর্ট দেখতে আমার অনেক ভালো লাগে। তবে এই বর্ট গুলো করতে বেশ কষ্ট হবে এবং সময় ও লাগবে। আপনি কালো কলম দিয়ে অনেক সুন্দর করে ধাপে ধাপ আর্ট করে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আমার কাছে তো মনে হয় আপু সব ধরনের আর্টই অনেক কষ্ট করে ও সময় নিয়ে করতে হয় করলে সেগুলো অনেক ভালো হয় ।

 3 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন জলরঙের আর্টগুলো করতে একটু ঝামেলার মনে হয় ।বিভিন্ন জিনিস নিয়ে আয়োজন করে বসতে হয়।বাচ্চাকাচ্চা থাকলে তো আরো বেশি সমস্যা হয় ।যাইহোক আপনার আজকের কলম দিয়ে করা জ্যামিতিক আর্টিটি সত্যি চমৎকার হয়েছে ।ভালো লাগলো দেখে ধন্যবাদ ।

 3 years ago 

এই কারণেই তো জল রঙ দিয়ে আর্টগুলো করাই হচ্ছে না আর আস্তে আস্তে রঙ গুলো শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে করতে হবে খুব শিগগিরি।

 3 years ago 

কালো কলম দিয়ে অনেক সুন্দর একটি জ্যামিতিক আর্ট করেছেন। আপনার এই রকম আর্ট গুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আজকেরটাও খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো যে আমার এরকম আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে।

 3 years ago 

বাহ আপু কালো কলম দিয়ে দারুন একটি জ্যামিতিক আর্ট করেছেন। দেখে বোঝা যাচ্ছে না আপনি আর্ট করেছেন। সত্যি আপু আপনার দক্ষতা রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমার আর্টগুলো আপনার কাছে এত ভালো লেগেছে যে দেখে আর্ট ই মনে হচ্ছে না। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

 3 years ago 

কালো কলম দিয়ে একটি জ্যামিতিক আর্ট অসাধারণ হয়েছে, দেখে খুবি ভালো লেগেছে আমার।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কলম দিয়ে আঁকা জ্যামিতিক আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্যামিতিক আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে কালো কলম দিয়ে জ্যামিতিক আট করেছেন। অল্প সময়ের মধ্যে এ ধরনের আটগুলো করা যায়। আর্ট গুলো যখন করা হয় তখন ভিন্ন রকম লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে জ্যামিতিক আর্ট করলেন।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু একটু বুঝেশুনে অল্প সময়ের ভেতরে আর্ট গুলো সম্পন্ন করা যায় ভালো লাগে করতে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64443.02
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38