★প্রথমবার অনলাইন থেকে ক্রোকারিজ কেনা★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ক্রোকারিজ কিনেছি সেই প্রসঙ্গে । নতুন ক্রোকারিজ কিনে খুবই ভালো লাগছে । ক্রোকারিজ এমন একটা জিনিস এটা মেয়ে মানুষের খুবই পছন্দের একটি আইটেম । এটা দেখলেই কিনতে মন চায় । আর নতুন একটা জিনিস হাতে পেয়ে আর ব্যবহার করতে ইচ্ছা করছে না ।আমার তো মনে হয় সেটা সবসময়ের জন্য সাজিয়ে রাখি ব্যবহার করলেই পুরান হয়ে যাবে । অনলাইনে সব সময় বিভিন্ন ধরনের ক্রোকারিজ দেখতে পাই কিন্তু কখনো অনলাইন থেকে কেনার সাহস করি না । অনলাইন থেকে এ ধরনের জিনিস কিনব কেমন হবে সবসময় সেটাই মনে হয় । শপে গিয়ে নিজের হাতে দেখে কেনার ভেতরে অন্যরকম একটি মজা রয়েছে । আবার একা গিয়েও এসব জিনিস কিনতে ভালো লাগেনা ।
বেশ কিছুদিন ধরেই ভাবছি যে এরকম কিছু ক্রোকারিজ কিনব কিন্তু অনলাইন থেকে নিতে কেমন যেন ভরসা পাচ্ছি না । অনলাইনে ওরা সবসময় সুন্দর সুন্দর কিছু ক্রোকারিজ দেখাচ্ছে ইদানিং এগুলো নাকি নতুন এসেছে । আমি সবসময়ই ভিডিও দেখছি একটার পর একটা । এর ভিতরে হঠাৎ করে শুনলাম যে তানিয়া নাকি এরকম একটি সেট কিনেছে অনলাইন থেকে । ওর কিনা দেখে আমি একটু উৎসাহ পেলাম । তারপর ওকে বললাম যে তুই আমার জন্য একটা অর্ডার দিয়ে দে । ও বলল যে এখানে অর্ডার না দিয়ে তোদের বাসার পাশে যে মার্কেট আছে সেখানে গিয়ে দেখতে পারিস । পরে আমি বললাম তুই আসলে একসাথে যাবো । ও যেদিন আসলো সেদিন গিয়েছিলাম তবে যেতে যেতে একটু দেরি হয়ে যাওয়াতে মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল । তারপর আরো একদিন আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম ।সেখানে দেখে খুঁজে দেখি যে ওরা আগেকার মডেল বিক্রি করছে । এখনকার নতুন মডেল টা কোথাও খুঁজে পেলাম না । এদিকে ১০ হাজার টাকা দামের একটি সেট আমার খুব পছন্দ হয়েছে কমে বললাম ওরা দিল না তখন আর না নিয়ে বাসায় চলে আসলাম ।
তারপর তানিয়াকে বললাম তুই অর্ডার দিয়ে দিস পরে ও অর্ডার দিয়ে দিল দুপুরবেলা আর সন্ধ্যার সময় আমি জিনিসটি হাতে পেয়ে গেলাম । এটা ৪ পিসের একটা সেট কিয়ামের দেখে দামটা একটু কম ৪২০০ টাকা দিয়ে কিনেছি । অন্য ব্রান্ডের কিনতে গেলে দামটা আরো অনেক বেশি পড়তো । রাফ ইউজ করার জন্য জিনিসটা আমার ভালই পছন্দ হয়েছে । তারপরে আবার মাঝে মাঝে গ্যাসের খুব প্রবলেম করে ইন্ডাকশন চুলাতে ভালো ব্যবহার করা যাবে । সেজন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে । আমার কাছে এই চারটার ভিতরে সবচেয়ে বেশি ভালো লেগেছে চা বানানোর জন্য যে প্যান দিয়েছে সেটা । এটা দেখতে অনেক কিউট আছে। তারপরে জিনিসটা এখন ব্যবহার করে অনেক ভালো লাগবে মনে হচ্ছে । দেখতে অনেক সুন্দর আছে ।
আমি আগে তো অনলাইন থেকে কোন কেনাকাটায় করতাম না । করোনা হওয়ার পর থেকে এখন অনলাইন থেকে কিনতেই বেশি ভালো লাগে । মার্কেটে গিয়ে যে কোন জিনিস কিনতে কেমন যেন আনইজি লাগে । বিশেষ করে আগে জামা কাপড় সবসময় মার্কেট ঘুরে ঘুরে দেখেশুনে কিনতাম কিন্তু ইদানিং জামা কাপড় আর মার্কেট থেকে কেনাই হয় না, সব সময় অনলাইন থেকে কেনা হয় । এই প্রথম আমি অনলাইন থেকে কোন ক্রোকারিজ জাতীয় জিনিস অর্ডার করলাম ।প্রথমবার হিসেবে জিনিসটা অনেক ভালোই পেয়েছি । এ ধরনের জিনিসগুলো নিজের হাতে ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত খুব সুন্দর ভাবে ব্যবহার করা যায় । তবে যদি কাজের লোকদের হাতে দেওয়া হয় খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যায় । কারণ ওরা এগুলোর ব্যবহার জানে না বললেই চলে । একেতো স্টিলের হাতল দিয়ে নাড়াচাড়া করতে থাকে তারপরে আবার পরিষ্কার করার সময় ঘষতে ঘষতে একেবারে উপরের অংশটা নষ্ট করে ফেলে । আমি তো সবসময় ওদেরকে ব্যবহার করার আগে বারবার করে বলে দিই সাবধানে পরিষ্কার করবে যাতে উপরেরটা বেশি ঘষা না লাগে । এখন জিনিসটা সুন্দরভাবে ব্যবহার করলেই হয় কারণ মাজা ঘষার কাজ তো সবসময় কাজের মানুষেরাই করে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
আপু আপনার মতো আমিও করোনার সময় থেকে অনলাইন থেকে কেনাকাটা করি। আর বেশ ভালোই লাগে। আপনি ক্রোকারিজ কেনার জন্য আপুকে নিয়ে মার্কেটে গিয়ে দোকান বন্ধ পেলেন।এর পরে আবার গিয়ে পুরোনো মডেল দেখে না নিয়ে আপুকে অর্ডার করতে বললেন।বেশ ভালোই অল্প সময়ে প্রোডাক্ট হাতে পেলেন।সেট টি সুন্দরই হয়েছে।আপনার কাছে ছোট প্যানটি কিউট লেগেছে।আসলে ছোট জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন আপু, এখন আর বাইরে যেয়ে কোন কিছু কেনাকাটা করতেই ভালো লাগেনা । বিশেষ করে জামা কাপড় তো আমি বাইরে থেকে কিনিই না এখন আর । সবকিছু মিলিয়ে আসলেই জিনিসটি অনেক কিউট ছিল ।
আসলে অনলাইন থেকে কোন জিনিস কিনলে সব সময়ই একটু লস হবার সম্ভাবনা থাকে। আপনার কিনা এই জিনিসগুলো যে আপনার কাছে ভালো লেগেছে এটা শুনে খুবই ভালো লাগলো।
আমি তো অনেক কিছু অনলাইন থেকে কিনি বিশেষ করে জামা কাপড়ই বেশি কিনি । কখনো লস হয়নি ভালোই হয়েছে ।
প্রথমবার যেহেতু অনলাইন থেকে ক্রোকারিজ নিয়েছেন তাই দেখছি এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। একটা সেটের মধ্যে দেখছি চারটি ছিল, অনেক বেশি সুন্দর এগুলো দেখতে। জিনিস হিসেবে দাম কিন্তু একেবারে ঠিক আছে বলে আমার মনে হচ্ছে। সাবধানে ব্যবহার করলে এগুলো কিন্তু অনেক দিন থাকবে। যাই হোক আপনি এই বিষয়টা আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে সম্পূর্ণটা অসম্ভব ভালো ছিল।
আসলে আপু জিনিস গুলো ভালই ছিল রান্না করেও বেশ আরাম ।
এখন তো প্রায় 20% মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে। ভাইয়ার সাথে দশ হাজার টাকা দিয়ে না কিনে ভালই করেছেন। এখানে ৪২০০ টাকা দিয়ে চার পিস পেয়ে গেলেন। ক্রোকারিজ গুলো আমার কাছেও পছন্দ হয়েছে। ধন্যবাদ।
১০ হাজার টাকার জিনিসটা আমি মাথায় রেখেছি ওটা একসময় না একসময় অবশ্যই কিনব ।
প্রথমবার কিনেছেন যেহেতু সেজন্য দেখছি ভালো মানের ক্রোকারিজ পেয়েছেন। অনেক সময় দেখা যায় অনলাইন থেকে কিছু কেনাকাটা করলে তার মান ভালো হয় না। যদিও আমার কাছে অনলাইন থেকে কেনাকাটা করতে একেবারেই ভালো লাগেনা। কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হলে এমনিতে কেনাকাটা করে থাকি। বেশিরভাগ সময় আমি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি অনলাইন থেকে অন্য কিছু কেনাকাটা করা হয় না। যাইহোক অনলাইন থেকে কেনাকাটা করার বিষয়টা আমাদের মাঝে খুব সুন্দর ভাবেই শেয়ার করলেন তাহলে।
ক্রোকারিজ গুলো সত্যি অনেক সুন্দর ছিল । আর রান্না করতেও বেশ আরাম লাগে করাই এর থেকে ।
ক্রোকারিজ আইটেমগুলো গৃহিণীদের সবচেয়ে পছন্দের। একটা সময় ছিল যখন দোকানে গিয়ে সব সময় ক্লিপ, চুড়ি কিংবা অন্য কিছু পছন্দ হতো। আর এখন ক্রোকারিজ আইটেমগুলোর উপর আগে চোখ চলে যায়। যদিও অনলাইন থেকে সেভাবে কোন কিছু নেওয়া হয় না। তবে তানিয়া আপু মাঝে মাঝেই অনলাইন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার চেষ্টা করেন আমরা সবাই জানি। আর আপনিও তানিয়া আপুর সাহায্য নিয়ে এই সুন্দর ক্রোকারিজ আইটেমগুলো কিনেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। দুপুরে অর্ডার দিয়ে সন্ধ্যার মধ্যে হাতে পেয়েছেন এটা জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেকটা জিনিসের ব্যবহার বিধি সঠিকভাবে জানলে তাহলে অনেক বেশি টেকসই হয়। তাই মজার সময় অবশ্যই সাবধান হতে হবে।
এই সেটটা ও কিনেছে দেখে আমিও কেনার সাহস করলাম ।কারণ এসব জিনিস আমি আগে কখনো অনলাইন থেকে কিনি নি এই প্রথম ।
যাক অবশেষে প্রোডাক্টটি ভালোমতো হাতে পেয়েছেন। আমি তো একটু ভয়েছিলাম। ভেবেছিলাম যে না জানি কেমন হয়। যদিও আমি নিয়েছিলাম বেশ ভালোই পেয়েছিলাম। কালো কালারটা না পেয়েই ভালো হয়েছে সাদা টাই বেশি ভালো লাগছে দেখতে। তাছাড়া ঠিকই বলেছেন এগুলো কাজের লোকের হাতে দিলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সাবধানে ইউজ করা উচিত।
সাদা টা দেখতে অনেক সুন্দর তবে রান্নার পরে কেমন যেন হলুদ হলুদ হয়ে যায় ।
অনেক সুন্দর একটি জিনিস অনলাইন থেকে আপনি ক্রয় করে আজ আপনাদের মাঝে শেয়ার করেছেন, তার অভিজ্ঞতা বেশ ভালো লাগলো। আসলে করোনার মধ্য থেকে অনেক মানুষ অনলাইনে কেনাকাটার প্রতি বেশি আগ্রহী হয়ে গেছে। আর এমনিতে আমি অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করি বিশেষ করে সৌর প্যানেল জাতীয় জিনিস।
ঠিকই বলেছেন করোনা আমাদের একেবারে গৃহবন্দী করে দিয়ে গেছে । এখন মানুষ ঘরের বাইরে থেকে কিছু কেনার থেকে ঘরে বসেই কেনার প্রতি বেশি আগ্রহী দেখছি ।