পেঁয়াজ কলি ও টমেটো দিয়ে ট্যাংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240207_131349346.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন রেসিপি গুলো করতে সব সময় ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি মাঝেমাঝে রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করার । আজকে আমি পেঁয়াজ কলি ও টমেটো দিয়ে মজা করে টেংরা মাছ রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব । টেংরা মাছগুলোর সাইজ একটু বড় হলে ঝোল ঝোল করে রান্না করে খেতে খুব ভালো লেগে । তাছাড়া ভুনা করলেও ভালো লাগে । এগুলো একটু ছোট ছোট বিধায় আমি পেঁয়াজ কলি ও টমেটো দিয়ে একটু মাখামাখা করে রান্না করেছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিল । টেংরা মাছগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে এজন্য আমি বাজারে গেলে টেংরা মাছগুলো খুঁজি । যদি দেশি টেংরা মাছ আনা হয় তাহলে সাইজে একটি ছোটই হয় । চাষের মাছগুলো মোটামুটি বড় আছে । এগুলো ছিল দেশি টেংরা মাছ ছোট ছিল । মজা করে রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।

প্রয়োজনীয় উপকরণ

ট্যাংরা মাছ―১২পিচ
পেঁয়াজ―২টি
মরিচ―৪টি
পেঁয়াজ কলি―৯টি
পেঁয়াজ বাটা― ৩ টেবিল চামচ
আদা বাটা―১চা চামচ
রসুন বাটা―১চা চামচ
লবন―পরিমাণমতো
তেল―পরিমাণমতো
ধনিয়া পাতা―পরিমাণমতো
হলুদের গুঁড়া―১চা চামচ
মরিচের গুঁড়া―১চা চামচ
জিরার গুঁড়া―১চা চামচ

Polish_20240207_131637896.jpg

কার্যপ্রণালী

20240207_131234.jpg20240207_131130.jpg
20240207_131010.jpg20240207_131146.jpg
20240207_131117.jpg20240207_131100.jpg

প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর টমেটোগুলো কেটে নিয়েছি এরপর পেঁয়াজ কলি গুলো কেটে নিয়েছি । তারপর চুলায় একটি করাই বসিয়ে তারপর তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি ।এরপর তার ভেতরে সব বাটা মসলা গুঁড়া মশলা গুলো দিয়ে মসলাটাকে সুন্দরভাবে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে ।

20240207_131045.jpg20240207_131026.jpg
20240207_130938.jpg20240207_130923.jpg

এরপর মসলাটা একটু কষানো হয়ে গেলে তার ভেতরে টমেটোগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি । তারপর তার ভেতরে পেঁয়াজকলি দিয়ে দিয়েছি ।

20240207_130902.jpg20240207_130848.jpg
20240207_130833.jpg20240207_130819.jpg

পেঁয়াজকলি গুলো দিয়ে আবার সবকিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আরো একটু সময় কষিয়ে নিয়েছি । যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি । এরপর তার ভিতরে মাছ গুলো দিয়ে দিয়েছি এবং হালকা হাতে আস্তে আস্তে নেড়ে নিয়েছি ।

20240207_130805.jpg20240207_130747.jpg
20240207_130729.jpg20240207_130701.jpg

এরপর মাছের ভেতরে পানি দিয়ে দিয়েছি মাছ ভালোভাবে রান্না হওয়ার জন্য । এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছু সময় রান্না করে নিয়েছি । এরপর ঢাকনা খুলে দেখব যে টগবগ করে বলক এসে পানিটা অনেকটাই কমে এসেছে ।

20240207_130645.jpg20240207_130628.jpg

এরপর ধনিয়া পাতা ও জিরার গুঁড়ো দিয়ে আরেকটু রান্না করে নিয়েছি । তারপর রান্নাটা হয়ে গিয়েছে দেখুন পানিটা অনেকটাই টেনে এসেছে । এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি ।তারপর গরম গরম ঢেলে বাটিতে পরিবেশন করেছি ।

20240207_130607.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

টেংরা মাছের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি তবে এরকম রেসিপি কখনো খাওয়া হয়নি আপু। পেঁয়াজের কালি আর টমেটো দিয়ে বেশ দারুন ভাবে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন দেখতে ভীষণ লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া খেতে খুবই ভালো লাগে ।

 2 years ago 

পেয়াজ কলি দিয়ে আপনি টেংরা মাছের রেসিপি টা অনেক সুস্বাদু ভাবে উপস্থাপন করেছেন টেংরা মাছ এখন বর্তমানে প্রায় বিলুপ্ত আমাদের এদিকে তেমন একটা আর পাওয়া যায় না তবে যাই হোক এই রেসিপিটা আমার মজাই লেগেছে সব মিলিয়ে খুব সুন্দর উপস্থাপনা ছিল।

 2 years ago 

আমাদের এখানে টেংরা মাছ পাওয়া যায় তবে অতিরিক্ত দাম নেই । আগে এগুলো অনেক কমে পাওয়া যেত এখন দাম দিয়েই কিনতে হয় ।

 2 years ago 

আপু, আপনার মত আমার কাছেও টেংরা মাছ খেতে খুবই ভালো লাগে। আর যদি সেই টেংরা মাছ ঝোল রেসিপি করা হয় তাহলে তা খেতে আরো বেশি স্বাদের হয়। আর আপনি তো পেঁয়াজকলি ও টমেটো দিয়ে টেংরা মাছের মজার রেসিপি তৈরি করেছেন। আপু,খুব মজার রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

একটু ভিন্ন রকম ভাবে করলে যে কোন খাবারই খেতে ভালো লাগে এজন্য আমি মাঝে মাঝে একটু ভিন্নতা আনার চেষ্টা করি ।

 2 years ago 

ছোট সাইজের টেংরা মাছ গুলো এভাবে মাখা করে রান্না করলে খুব ভালো লাগে আপু। আপনি যেহেতু পেঁয়াজ কলি এবং টমেটো দিয়ে রান্না করেছেন টেংরা মাছ। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল? আমার কাছেও বেশ ভালো লাগে টেংরা মাছ খেতে। আপনার রেসিপি কালার কম্বিনেশন এবং উপস্থাপনা দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ছোট সাইজের টেংরা মাছগুলো আমার কাছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে আমি সব ওইভাবে করার চেষ্টা করি আপু । ধন্যবাদ আপনাকে খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।

 2 years ago 

টেংরা মাছের রেসিপি আমার খুব প্রিয়। আমি টেংরা মাছের রেসিপি খেতে খুবই পছন্দ করি। আপনি টেংরা মাছের রেসিপি ও টমেটো দিয়ে সুন্দরভাবে তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখে অনেক মজাদার মনে হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

টেংরা মাছ অনেক পছন্দ । আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

আমি মাছ তেমন একটা খাই না তবে টেংরা মাছ আমার অনেক ভালো লাগে। পেঁয়াজেরকলি ও টমেটো দিয়ে টেংরা মাছের দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে এবং খেতেও ইচ্ছা করছে।ধনিয়া পাতা অ্যাড করাতে রিসিপির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে । অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে অনেক টেস্ট হয়েছিল । আর এটা ঠিক যে কোন কিছুতে ধনিয়া পাতা দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় ।

 2 years ago 

টেংরা মাছের রেসিপিটি খুবই লোভনীয় মনে হচ্ছে। সত্যি বলতে টেংরা মাছ যদি একটু ঝাল দিয়ে ঝোল করে রান্না হয় তখন খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মধ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

পেঁয়াজ কলি ও টমেটো দিয়ে এভাবে কখনো মাছ রান্না করা হয়নি। দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই মজার হয়েছিল। একদম ইউনিক লাগল আমার কাছে রেসিপিটি। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38