★কাঁচা মরিচের মজাদার ভর্তা রেসিপি★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সামনে মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি।, রেসিপিটি হল কাঁচা মরিচের ভর্তা ।যারা মরিচ এবং ঝাল খেতে পছন্দ করে এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। কারণ যারা ঝাল খায় না তারা এই খাবারটি কখনোই খেতে পারবে না। আর এই খাবারটি এতটাই মজাদার একটি খাবার তা না খেলে কেউ বুঝতেই পারবে না। আমাদের বাসায় আমরা ঝাল খেতে খুব পছন্দ করি এই জন্য আমি আমার এই ঝটপট রেসিপি তৈরি করেছিলাম। খাবারটি গরম ভাত দিয়ে খেতে যে কি যে মজা লেগেছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু মনে হচ্ছিল যে এই ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলি। কিন্তু তারপরও অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভর্তার কারণে বেশি খাওয়া হয়েছে। এতটাই ঝাল ছিল তারপরও খাওয়া বন্ধ করা যাচ্ছিল না। মজাদার একটি রেসিপি দেখলেই জিভে জল চলে আসে। এখন আমি আমার এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণ
পেঁয়াজ
রসুন
সরিষার তেল
কার্যপ্রণালী
প্রথমে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচের বোটাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি এবং রসুনগুলো ছিলে নিয়েছি। তারপর কিছু ধনিয়া পাতা নিয়েছি। এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ গুলো দিয়ে দিয়েছি।
এরপর মরিচগুলো একটু নেড়েচেড়ে তারপর রসুন ও পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। রসুন ও পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা সময় ভেজে নিয়েছি তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি।
এরপর ধনিয়া পাতা দিয়ে আরো কিছু সময় ভেজে নিয়েছি তারপর চুলার জ্বাল কমিয়ে বেশ খানিকটা সময় চুলার উপর রেখে দিয়েছি। তারপর কড়াইটা নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডার জার নিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি, এরপর একটু লবণ দিয়ে দিয়েছি।
এরপর ভালোমতো ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর তার ভিতরে একটু সরিষার তেল দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করেছি । খেতে অসম্ভব রকমের মজা ছিল আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন। ঝাল একটু বেশি তারপরও কিন্তু খুবই মজার একটি খাবার।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
কাঁচা মরিচের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই ঝাল ও মজা হয়েছে। কাঁচামরিচের এরকম ঝাল ঝাল ভর্তা খেতে ভালোই লাগে। তবে আমাদের বাসায় কাঁচা মরিচের ভর্তার সাথে মাছ ব্যবহার করা হয়। মাছ ছাড়া এভাবে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। একদিন বাসায় তৈরি করে দেখব। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই ঝাল মানে অতিরিক্ত ঝাল হয়েছিল তবে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ মতামত দেয়ার জন্য।
আপনার কাঁচা মরিচ ের মজাদার ঝাল রেসিপি দেখে আমার তো ভয় করছে। আমি একদমই ঝাল খেতে পারি না কোথাও পিকনিক করলে বন্ধুরা মজা করে ঝাল বেশি দেয় যাতে আমি খাওয়ার সময় সুসাতে থাকি। তাছাড়াও এই ধরনের রেসিপি দেখলে খাওয়ার ইচ্ছেটা তো পোষণ হবেই বিশেষ করে শীতের সময় এই ধরনের খাবার বেশি মজা লাগে।
ঝাল অনেক মজার একটি খাবার আর আপনি সেই জিনিসটি খেতে পারেন না তাহলে তো খুবই দুঃখজনক। আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু ভর্তা বানিয়েছেন আপনি আর ঘ্রাণ পাচ্ছি আমি হা হা হা। আমার তো আপনার রেসিপি দেখে খিদা লেগে গিয়েছে। এখনো কাঁচামরিচ দিয়ে এভাবে ভর্তা খাওয়া হয়নি তবে আপনার ভর্তা দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার কাছে ভর্তা খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপনি যেহেতু ঘ্রাণ পাচ্ছেন তাহলে তো আপনার অনেক লোভ লাগছে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে তাই না কিন্তু কিছু করার নাই দিতে পারছি না।
কাঁচা মরিচের মজাদার ভর্তা রেসিপি দেখে তো কেমন যেনো লাগতেছে আপু। আমি আবার ঝাল দেখলে ভয় পাই। বেশি একটা ঝাল খেতে পারিনা। তবে ঝাল খাওয়া খুব ভালো। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। আশাকরি যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে আপু।
ঝাল খেতে না পারলে এ ধরনের ভর্তা দেখলে ভয় লাগারই কথা, তবে আমার কাছে অনেক ভালো লাগে ঝাল খেতে। এই জন্য আমি এই ধরনের খাবার খুব মজা করে খাই। ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করার জন্য।
মরিচ ভর্তা আমার কখনো খাওয়ার সুযোগ হয়নি। আসলে বলতেও পারছি না বাড়িতে ট্রাই করে খেয়ে দেখব কারণ মরিচ দেখেই ভয় লেগে যাচ্ছে।🥲 যাইহোক আপনি খুব সুন্দরভাবে মরিচ ভর্তা রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে মরিচ ভর্তার এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার একটি খাবার ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
আগেই তো আপু স্পয়লার দিয়ে দিলেন! ঝাল তো মোটেও খেতে পারিনা 😐। তার উপর কাচাঁ মরিচের ভর্তা! আপনারা ঝাল প্রেমী শুনে ভালো লাগলো! আসলে আপু শীতের দিনে ভর্তা দিয়ে গরম ভাত খেতে অনেক ভালো লাগে! যদি হয় সেটা ফেভরিট ভর্তা তাহলে তো কথায় নেই
যারা ঝাল খেতে পারে না তারা তো এ ধরনের ভর্তা মুখেই দিতে পারবে না এজন্য আগে থেকেই বলে রাখলাম। অনেক ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করার জন্য।
কাঁচা মরিচের ভর্তা রেসিপি আমরাও তৈরি করে থাকি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতকালে। আপনি যেভাবে কাঁচা মরিচের ভর্তা করেছেন আমরা কিন্তু অন্যভাবে করি।আমরা কিন্তু আস্ত রেখে করি আপনি ব্লেন্ডারে করেছেন।তবে আপনারটা একবার দেখে তৈরি করে খেয়ে দেখতে হবে।আপনার ভাত খাওয়ার পরিমাণ দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই খেতে অনেক স্বাদ হয়েছিল।
শীতকালে এ ধরনের ভর্তা খেতে আসলেই ভালো লাগে আর ব্লেন্ডারে ব্লেন্ড করেছি কারণ পাটায় বাটা অনেক কষ্টের এজন্য। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
একদম ঠিক বলেছেন যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্যই এই রেসিপিটি পারফেক্ট।। আমার ঝাল ঝাল রেসিপি অথবা শুধু ঝাল খেতে খুবই ভালো লাগে আপনি অনেক চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।। এ ধরনের খাবার অবশ্য চিতই পিঠা অথবা মুড়ি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে।।
যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি তা নাহলে খাওয়ার দরকার নেই কারণ ঝালে একেবারে অস্থির হয়ে যেতে হয়। ধন্যবাদ ভাই আপনাকে। তবে মুড়ি দিয়ে খেয়ে দেখতে হবে কখনো খাইনি।
ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে কাঁচা মরিচের ভর্তা করেছেন। তবে আপনার মত আমাদের ফ্যামিলির সবাই ও জাল অনেক পছন্দ করে। সত্যি গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা গুলো খেতে খুব মজা লাগে। তবে আজকে আপনার কাঁচা মরিচের ভর্তা দেখে আমার জিভে জল এসে গেল। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফ্যামিলির সবাই খেতে পছন্দ করলে এ ধরনের খাবার বানানো যায় তাছাড়া দুই একজন খেলে কষ্ট করে বানানোটাই বৃথা। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।