★কালো কলমের একটি সুন্দর আর্ট★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
স্কেল
কালো কলম
পেন্সিল
কার্যপ্রণালী
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে স্কেল দিয়ে ধরে দুই পাশে দুটো দাগ দিয়েছি। তারপর মাঝখানে একটি দাগ দিয়ে উপরের দিকে দুটো দুটো করে চারটা দাগ দিয়ে উপরে চারপাশের দাগের সাথে মিলিয়ে দিয়েছি। তারপরে মাঝের দাগটি মুছে দিয়েছি। এরপর ভেতর দিক থেকে কোনা থেকে কয়েকটা দাগ দিয়ে ভেতরের দিকে মিলিয়ে দিয়েছি।
এরপর প্রত্যেকটা কোনার অংশ থেকে মাঝখানে একটু বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা দাগের কোনা দাগের চারপাশ দিয়ে আরো অনেকগুলো করে দাগ দিতে শুরু করেছি এবং পেন্সিলের দাগের উপর দিয়ে চারপাশ দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর কলম দিয়ে দাগ গুলো দিতে শুরু করেছি।
এরপর এভাবে দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা দাগের কোনার অংশ থেকে শুরু করে মাঝের অংশটুকু দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি। এরপর মাঝের অংশ থেকে নিচের দিকে লম্বা লম্বা করে দাগ দিতে শুরু করেছি।
এরপর প্রত্যেকটা ফাঁকা জায়গা গুলো কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে একেবারে ভরে ফেলেছি।
দাগাতে দাগাতে মাঝের অংশটুকু হালকা হালকা কালো হয়েছে এরপর আমি কালো কলম দিয়ে মাঝের অংশটুকু দাগিয়ে আরো একটু কালো করে দিয়েছি।
এরপর আঁকা সম্পূর্ণ হয়ে গেলে কোনার যেদিক থেকে আমি দাগানো শুরু করেছিলাম সে দিক থেকে একটু দাগিয়ে দাগিয়ে মাথার সাইডে কালো করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর সবশেষে আমি আমার নাম লিখে নিয়েছি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
মোবাইল হাতে নিয়ে বসলে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারিনা। সময়েফ সঙ্গে আসলে তাল মিলিয়ে ওঠা বেশ মুশকিল। কলম দিয়ে এই আর্ট গুলো খুব সহজ হলেও কিন্তু অনেক সাবধান এবং সময় নিয়ে করতে হয়। কারণ একবার ভুল হলে মোছা যায় না। আপনার কলমের আর্টটি কিন্তু খুব চমৎকার হয়েছে। অনেক নিখুত ভাবে করেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।
ঠিকই বলেছেন আপু মোবাইল হাতে নিয়ে বসলে কোথা দিয়ে যে সময় চলে যায় তখন আর কিছুই করার সময় পাওয়া যায় না।
বেশ অসাধারণ আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে আপনার। আপনি আর্ট করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখতে খুবই সুন্দর লাগে। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এ ধরনের আর্ট করতে খুব একটা সময় প্রয়োজন হয় না তবে যেটুকু করা অনেক সাবধানে করতে হয়।
কালো কলমের অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমার আর্টটি দেখে আপনার মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
এমন কিছু দৃশ্য অংকন করলে যা দেখতে খুবই সুন্দর লাগে। আপনি কালো কলম দিয়ে দারুন একটা দৃশ্য অঙ্কন করে দেখালেন সত্যি এত সুন্দর লাগছে বারবার দেখতে মন চায় । নিজের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা গুলো কাজে লাগানো খুবই ভালো।
এটাকে দৃশ্য বলে কিনা জানিনা তবে কিছু একটা আঁকার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
বাহ আপনি তো দেখছি অসাধারণ আর্ট করেছেন। আমার কাছে আপনার আর্টটি অনেক বেশি ভালো লেগেছে। এরকম আর্ট করতে প্রচুর ধর্য এবং সময়ের প্রয়োজনে। আপনার আর্টটি অনেক বেশি সুন্দর হয়েছে।
এ ধরনের আর্ট গুলো আসলে একটু ধৈর্য নিয়ে করতে হয় তা না হলে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
কালো কলম দিয়ে সুন্দর একটা আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করবেন আপু। এই ধরনের চিত্র অংকন করতে অনেক কষ্টের প্রয়োজন হয়। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই আর্ট দেখে।
কষ্ট করে এঁকেছি বলেই আপনারা দেখতে পারছেন, আর সুন্দর সুন্দর মন্তব্য করছেন যেটা দেখে আমার কাছে ভালো লাগছে।
আপু আপনি কালো কলম দিয়ে সত্যি খুব সুন্দর একটি আর্ট করেছেন। দেখতেই দারুণ লাগছে। তবে আপু আপনার মতোই আমারও তেমন কোনো আর্ট করার হচ্ছে না আপনি আজকে বসে করেই নিয়েছেন দারুণ একটি আর্ট।ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
একদম তাই আপু বসাই হয় না তবে বসলে কিন্তু আঁকা হয়ে যায়।
কালো কালির কলম দিয়ে অসাধারণ সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার এই আর্টের ভিতরে সুন্দরভাবে দাগ টেনে টেনে ডিজাইন করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে যেনে ভালো লাগলো।
কালো কলমের খুবই সুন্দর একটা আর্ট করেছেন তো। কালো কলমের এরকম আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে এই আর্টটি সম্পূর্ণ করেছেন দেখেই বুঝতে পারছি। মাঝখানের অংশে কালো কলম দিয়ে আরো কিছুটা কালো করে দেওয়ার কারণে, অনেক বেশি আকর্ষণীয় লাগছে এটি দেখতে। আসলে কলম দিকে এরকম আর্ট করার সময় এলোমেলো হয়ে গেলে আর মোছা যায় না। যার জন্য কলম দিয়ে খুবই সাবধানে এরকম আর্ট করা লাগে। খুবই সুন্দর ছিল এই আর্টটি বলতে হয়।
মাঝখানে কিছুটা একটু বেশি কালো করে দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখতে আমার কাছেও।